Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০০০ টেরাবাইটের এসএসডি কার্ড আনবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 April 2023
১০০০ টেরাবাইটের এসএসডি কার্ড আনবে স্যামসাং
Share on FacebookShare on Twitter

স্যামসাং ইলেকট্রনিকস এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের পরিকল্পনা করছে। প্রযুক্তি জায়ান্টটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন।◌তিনি বলেন, ‘এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করবে। কেননা ২০৩৩ সালের মধ্যে এক পেটাবাইট বা এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড চালু করতে চাইছে স্যামসাং।’ খবর টেকরাডার।

প্রায় ছয় বছর আগে ২০১৭ সাল থেকেই দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদন প্রক্রিয়া পাইপলাইনে রয়েছে। এছাড়া ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। সুতরাং চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা ছিল কিছুটা অনুমেয়।

একটা বিষয় প্রায় নিশ্চিত, স্যামসাংয়ের নতুন ঘোষিত ড্রাইভটিতে কিউএলসি বা কোয়াড-লেয়ার সেল ব্যবহার করা হবে না। এর কারণ কিউএলসির সীমাবদ্ধ ডাটা ধারণক্ষমতা।

মার্কিন ডাটা স্টোরেজ সফটওয়্যার ও সিস্টেম প্রতিষ্ঠান নিম্বাস ডাটা ২০১৭ সালে ১০০ টেরাবাইট এসএসডি কার্ড উন্মোচন করেছিল। কিন্তু এটি ছিল ৩ দশমিক ৫ ইঞ্চির আকৃতির একটি ড্রাইভ। এর স্টিকার বা গায়ে উল্লেখিত মূল্য ছিল ৪০ হাজার ডলার। স্যামসাংকে সম্ভবত ড্রাইভের ফর্ম ফ্যাক্টরটি পরিবর্তন করতে হবে। যেমনটা ২০২২ সালের ১২৮ টেরাবাইট এসএসডি কার্ডটি ২ দশমিক ৫ ইঞ্চি ফর্ম ফ্যাক্টরে ছিল। অথবা পিএলসিতে (পেন্টা-লেয়ার সেল) বা এইচএলসিতে (হেক্সা-লেয়ার সেল) রূপান্তর হতে হবে।

এক হাজার টেরাবাইটের এসএসডি কার্ড প্রতিযোগিতায় স্যামসাংই একমাত্র নির্মাতা প্রতিষ্ঠান নয়। এসকে হাইনিক্স, কিওক্সিয়া, মাইক্রন ও ইয়াংজি স্টোরেজ সব প্রতিষ্ঠানই এরই মধ্যে তাদের সক্ষমতা স্তর বাড়ানোর চেষ্টা করছে।

বিশ্লেষকরা বলছেন, এসএসডি কার্ডের গড় বিক্রয় মূল্য বর্তমানে প্রতি টেরাবাইটে প্রায় ৫০ ডলারে নেমে এসেছে। এক দশকের মধ্যে এটি প্রায় ১০ ডলারে নেমে আসবে। ফলে এক হাজার টেরাবাইট এসএসডিতে প্রায় ১০ হাজার ডলার খরচ হবে। চলতি দশকের শেষ নাগাদ হার্ড ডিস্ক ড্রাইভ (এইচডিডি) ১২০ টেরাবাইটে পৌঁছবে। এছাড়া বর্তমানে টেরাবাইটপ্রতি মূল্য ১৫ ডলার থাকলেও ভবিষ্যতে প্রতি টেরাবাইটের মূল্য ৫ ডলারে নেমে আসবে।

হার্ড ডিস্ক ড্রাইভগুলোর জনপ্রিয়তা রক্ষার জন্য এটি যথেষ্ট হবে কিনা সেটি এখনই কিছুটা আভাস মিলছে। এটা মনে রাখতে হবে, উচ্চসক্ষমতার মেমোরি কার্ড ব্যবহারকারীরাই প্রধান বা সর্বশেষ ব্যবহারকারী নয়, বরং এন্টারপ্রাইজ গ্রাহকও মেমোরি খাতে অন্যতম ভূমিকা পালন করেন।

সাধারণ গ্রাহক পর্যায়ের এইচএসডি কার্ড স্টোরেজ চাহিদা বর্তমানে ২৫৬ জিবি থেকে এক টেরাবাইটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এ চাহিদা কিছুটা পরিবর্তন হবে। এরই মধ্যে ল্যাপটপ থেকে হার্ড ড্রাইভ অদৃশ্য হতে শুরু করেছে। সম্ভবত আগামী বছরের এই সময়ে ডেস্কটপ থেকেও সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। কেননা এক টেরাবাইট এসএসডির গড় মূল্য হার্ড ড্রাইভের মূল্যের সমতা অর্জন করবে। সুতরাং সাটা ইন্টারফেসের ইতি ঘটতে যাচ্ছে এটা আপাতত স্পষ্টই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটো এক্স৪০: সেলফি ক্যামেরা ৬০ মেগাপিক্সেল, র‍্যাম ১৮ জিবি
নির্বাচিত

মটো এক্স৪০: সেলফি ক্যামেরা ৬০ মেগাপিক্সেল, র‍্যাম ১৮ জিবি

প্রযুক্তি সংবাদ

ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম ব্যবহারে সমস্যা

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সবার জন্য সুলভ ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হচ্ছে: মোস্তাফা জব্বার

ফেসবুক লাইভ নিয়ন্ত্রণের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ফেসবুক লাইভ নিয়ন্ত্রণের ঘোষণা

‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায় সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং...

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 April 2023

১০০০ টেরাবাইটের এসএসডি কার্ড আনবে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV