Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজের জন্য নিয়ারবাই শেয়ার চালু অ্যান্ড্রয়েডের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 April 2023
উইন্ডোজের জন্য নিয়ারবাই শেয়ার চালু অ্যান্ড্রয়েডের
Share on FacebookShare on Twitter

২০২২ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) উইন্ডোজের জন্য নিয়ারবাই শেয়ার চালুর ঘোষণা দিয়েছিল গুগল। অ্যান্ড্রয়েড ডিভাইস ও কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ারের জন্য এ বেটা ভার্সন চালুর কথা জানানো হয়। সম্প্রতি পরিষেবাটি চালু করেছে গুগল। খবর নাইনটুফাইভগুগল।

উইন্ডোজ ১০-এর পুরনো ও নতুন (৬৪ বিট) ভার্সনের জন্য নিয়ারবাই শেয়ার বেটা ভার্সন চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ডটকম থেকে ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবে। তবে এআরএম সাপোর্টেড নয়—এমন ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। নিয়ারবাই শেয়ার ব্যবহারের জন্য কম্পিউটারের ব্লুটুথ ও ওয়াইফাই চালু থাকতে হবে। গুগলের তথ্যানুযায়ী ৫ মিটার বা ১৬ ফিট দূরত্বের মধ্যে ফাইল আদান-প্রদান করা যাবে।

গুগলের বিবৃতি অনুযায়ী, এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে উইন্ডোজ পিসিতে দ্রুত সময়ের মধ্যে ছবি, ভিডিও, ডকুমেন্ট, অডিও ফাইল এমনকি পুরো ফোল্ডারও শেয়ার করতে পারবে। ছবি সম্পাদনার ক্ষেত্রে বা ফোল্ডারের ফাইল গোছানোর জন্য এখন ব্যবহারকারীরা বড় ডিসপ্লে ব্যবহার করতে পারবে।

নিয়ারবাই শেয়ার ইনস্টল করার পর শেয়ারিংয়ের বিষয়গুলো ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুগল অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে লগইন করতে হবে। যেমন, শুধু নির্দিষ্ট কনটাক্টের মধ্যে শেয়ার করা হবে নাকি সবার সঙ্গে। তবে অ্যাকাউন্ট ছাড়াও পরিষেবাটি নেয়ার সুবিধাও দেবে গুগল।

ডেস্কটপে বা ব্যাকগ্রাউন্ডে চালু থাকাবস্থায় ব্যবহারকারীরা নিয়ারবাই শেয়ার ব্যবহার করতে পারবে। এতে ম্যাটারিয়াল থ্রি ডিজাইন থাকায় যে কেউ ড্র্যাগ অ্যান্ড ড্রপ (ফাইল টেনে এনে অ্যাটাচ করা), ফাইলের ওপর রাইট ক্লিক করে সেন্ড উইথ নিয়ারবাই শেয়ারের মাধ্যমে আদান-প্রদান করতে পারবে। নিজ ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের মাধ্যমে আরো সহজ। দুটি ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে ফাইল আদান-প্রদান করা যাবে। এমনকি স্ক্রিন বন্ধ থাকলেও সমস্যা হবে না।

কোনো ফাইল রিসিভ করার পর ব্যবহারকারী সেটি চালু বা বন্ধ করার অপশন পাবে। গুগল জানায়, নিয়ারবাই শেয়ারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার রয়েছে। ফলে ফাইলের তথ্য সবসময় সুরক্ষিত থাকবে। যুক্তরাষ্ট্রের এ সফটওয়্যার জায়ান্টটির তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু অঞ্চলে প্রাথমিকভাবে নিয়ারবাই শেয়ার চালু করা হচ্ছে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট ও উইন্ডোজ কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ার করা যাবে। ভবিষ্যতে আরো ডিভাইসে ফাইল শেয়ারিংয়ের এ সুবিধা যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, দনবাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেনের ব্যবহারকারীরা এখনো এটি ব্যবহারের সুযোগ পাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

গেম নকলের অভিযোগে টেনসেন্টের বিরুদ্ধে সনির মামলা
নির্বাচিত

গেম নকলের অভিযোগে টেনসেন্টের বিরুদ্ধে সনির মামলা

গুগলের প্রতিনিধি দলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন
প্রযুক্তি সংবাদ

গুগলের প্রতিনিধি দলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১

আরো ব্যয়বহুল হবে আইফোন ১৫ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

আরো ব্যয়বহুল হবে আইফোন ১৫ প্রো ম্যাক্স

সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক স্থাপন করবে বিশ্বব্যাংক ও ব্র্যাকনেট
নির্বাচিত

সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক স্থাপন করবে বিশ্বব্যাংক ও ব্র্যাকনেট

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 April 2023

উইন্ডোজের জন্য নিয়ারবাই শেয়ার চালু অ্যান্ড্রয়েডের

Techzoom.TV |
TechzoomTV