Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পানিনির্ভর ব্যাটারিই কি লিথিয়াম-আয়নের বিকল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
পানিনির্ভর ব্যাটারিই কি লিথিয়াম-আয়নের বিকল্প
Share on FacebookShare on Twitter

টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী পানিনির্ভর ব্যাটারি প্রকল্প নিয়ে কাজ করছেন। ব্যাটারিগুলো ধাতবমুক্ত, যা শক্তি সঞ্চয় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করে। জলীয় ব্যাটারি নামেও পরিচিত এই নতুন উদ্ভাবন। এসব ব্যাটারি একটি করে ক্যাথোড, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রোড; অ্যানোড, ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোড এবং একটি ইলেকট্রোলাইট নিয়ে গঠিত। বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ও টেকসই জ্বালানি প্রযুক্তির তথ্যবিষয়ক ওয়েবসাইট ইলেকট্রেক বিজ্ঞানীদের সাম্প্রতিক এ উদ্ভাবনের তথ্য জানিয়েছে।

পানিনির্ভর ব্যাটারির বিশেষত্ত্ব, এর মধ্যে থাকা পলিমার ক্যাথোড ও অ্যানোডগুলো। এগুলো জ্বালানি সঞ্চয় করে রাখতে পারে। এছাড়া ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার হয় অর্গানিক সল্টের সঙ্গে মিশ্রিত জল। হাই ভোল্টেজ ডিসচার্জ এবং পলিমারের দ্রুতগতির রেডক্সের কারণে জলভিত্তিক ব্যাটারি উদ্ভাবনে ইলেকট্রোডগুলোকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে বিজ্ঞানীরা। তবে জলীয় পরিবেশে পলিমারগুলোর জ্বালানি সঞ্চয় করার প্রক্রিয়া সম্পর্কে এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। ইলেকট্রন, আয়ন ও জলের অণুর একযোগে স্থানান্তরের কারণে এর প্রতিক্রিয়া জটিল এবং সমাধান করাও বেশ কঠিন মনে করা হচ্ছে।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে এ ধরনের ব্যাটারি ভবিষ্যতে লিথিয়াম ও কোবাল্টের মতো ধাতবের সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় সহায়ক হতে পারে। ব্যাটারিতে আগুন ধরার সম্ভাবনাও দূর করতে পারে নতুন এ প্রযুক্তি। পানিনির্ভর ব্যাটারির আরেকটি সুবিধা হলো যখন দাম বাড়বে, তখন এটি লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকল্প হতে পারে। ব্যাটারি উৎপাদনের বিকল্প সরঞ্জাম খাতটিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। পানিনির্ভর ব্যাটারি, জলীয় ব্যাটারি নামেও পরিচিত। এ ধরনের ব্যাটারিতে প্রচলিত অর্গানিক ইলেকট্রোলাইটের পরিবর্তে জলভিত্তিক ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়। এটি প্রচলিত ব্যাটারির তুলনায় নিরাপদ ও পরিবেশবান্ধব। এ ব্যাটারির অন্যতম প্রধান সুবিধা, এটি প্রচলতি ব্যাটারির তুলনায় কম দাহ্য। নিরাপত্তা প্রশ্নে একজন ক্রেতার কাছে ইলেকট্রনিকস, ইভি ও অন্যান্য যন্ত্রাংশে এ ধরনের ব্যাটারির ব্যবহার গুরুত্ব পাবে বলে আশা সংশ্লিষ্টদের।

পানিনির্ভর ব্যাটারিগুলো প্রচলিত প্রযুক্তির ব্যাটারির তুলনায় আরো টেকসই ও পরিবেশবান্ধব। এগুলো বিষমুক্ত এবং এর উৎপাদনে ব্যবহৃত জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজের মতো উপাদানগুলো প্রাচুর্যতা রয়েছে। এসব উপাদান যেমন সহজলভ্য, তেমনি এগুলোর পুনর্ব্যবহারও সহজ। আরেকটি বিষয় হলো এতে বিষাক্ত রাসায়নিক বা ভারী ধাতব না থাকায় এগুলো ডিসপোজাল বা নিস্ক্রিয় করাও নিরাপদ।

নিরাপত্তা ও টেকসই সুবিধার পাশাপাশি জলভিত্তিক ব্যাটারিগুলো প্রচলিত ব্যাটারির তুলনায় সাশ্রয়ী। এগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনও কম। ফলে দীর্ঘদিন ব্যবহারের পাশাপাশি এর সামগ্রিক ব্যয়ও কমে যায়। তবে পানিনির্ভর ব্যাটারির কিছু অসুবিধাও রয়েছে। প্রচলিত ব্যাটারির তুলনায় কম জ্বালানি বা শক্তি ধারণ এবং পাওয়ার ক্যাপাসিটিও কম। ফলে হাই-ভোল্টেজ যন্ত্রাংশে ব্যবহার করার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। এসব ব্যাটারিতে তুলনামূলক বড় ও ভারী উপাদানের প্রয়োজন হয়। পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসে ব্যবহারের ক্ষেত্রে যা প্রতিবন্ধক হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

ওএলইডি প্যানেল সরবরাহ করবে এলজি
নির্বাচিত

ওএলইডি প্যানেল সরবরাহ করবে এলজি

উদ্ভাবনী কাজের জন্য ওয়ালটন পরিবারের সদস্যদের পুরস্কৃত করলেন সিইও গোলাম মুর্শেদ
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনী কাজের জন্য ওয়ালটন পরিবারের সদস্যদের পুরস্কৃত করলেন সিইও গোলাম মুর্শেদ

ফোনের ক্যামেরা কাজ করছে না? সমাধান আপনার হাতেই
কিভাবে করবেন

ফোনের ক্যামেরা কাজ করছে না? সমাধান আপনার হাতেই

স্পর্শ ছাড়াই হবে কাজ
প্রযুক্তি সংবাদ

স্পর্শ ছাড়াই হবে কাজ

স্মার্ট, স্লিক ও অনন্য ফিচারের সমন্বয়ে টেলিভিশন প্রযুক্তির রূপান্তর
প্রযুক্তি সংবাদ

স্মার্ট, স্লিক ও অনন্য ফিচারের সমন্বয়ে টেলিভিশন প্রযুক্তির রূপান্তর

Load More

ট্রেন্ডিং টপিক

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
প্রযুক্তি সংবাদ

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম
প্রযুক্তি বাজার

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ এপ্রিল ২০২৩

পানিনির্ভর ব্যাটারিই কি লিথিয়াম-আয়নের বিকল্প

Techzoom.TV |
TechzoomTV