Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই বিপজ্জনক কি না নিশ্চিত নন বাইডেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
উইকিপিডিয়া কনটেন্ট আপডেট করবে এআই
Share on FacebookShare on Twitter

চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা নিয়ে আগ্রহ এক নতুন স্তরে পৌঁছেছে। মানুষের মতো প্রতিক্রিয়া দেওয়া চ্যাটবটটি চালুর পর থেকে বেশ কিছু প্রযুক্তি জায়ান্ট ও কোম্পানি এর সমান্তরাল আরও কিছু অ্যাপ এনেছে। এসব নিয়েই সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের প্রত্যাশা, বিভিন্ন প্রযুক্তি কোম্পানি যেন এই বিষয়টি নিশ্চিত করে যে তাদের কোনো পণ্য বাজারে চালুর আগে তা ব্যবহারের জন্য নিরাপদ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ‘ঝুঁকি ও সম্ভাবনা’ নিয়ে আলোচনার জন্য বাইডেন নিজের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। যেখানে গুগল ও মাইক্রোসফটের শিক্ষাবিদ ও নির্বাহীরাও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

বৈঠকে ইতালিতে চ্যাটজিপিটি’র ওপর নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত না এলেও এআই’র নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে দেখা যায়নি বাইডেনকে। যখন তাকে জিজ্ঞেস করা হয়, এআই বিপজ্জনক কি না, তার জবাবে তিনি বলেন, “এটা এখনও দেখা বাকি, এমন হতেও পারে।”

“আমার মতে, প্রযুক্তি কোম্পানিগুলোর কিছু দায়িত্ব আছে। তা হলো, নিজেদের পণ্য বাজারে ছাড়ার আগে নিশ্চিত করা যে এগুলো নিরাপদ। তবে, রোগ ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় এটি সহায়ক হতে পারে।”

“তবে আমাদের সমাজ, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় এর সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও তুলে ধরতে হবে।” – যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট এই সুযোগ কাজে লাগিয়ে ‘দায়িত্বশীল উদ্ভাবন ও উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার অধিকার ও নিরাপত্তা রক্ষার গুরুত্বের’ বিষয়টি নিয়েও আলোচনা করেন।

পাশাপাশি, অনলাইনে শিশু প্রাইভেসি সুরক্ষায় নতুন আইন পাস নিয়ে মার্কিন কংগ্রেসে নিজের পূর্ববর্তী বক্তব্যগুলো নিয়েও কথা বলেন তিনি।

এই বৈঠকে কোনো নীতিমালা প্রণয়ন বা বড় পরিবর্তন আনার পরিকল্পনা সম্ভবত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

গবেষণা সংস্থা ‘স্টানফোর্ড ইনস্টিটিউট ফর হিউম্যান সেন্টারড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’-এর পরিচালক রাসেল ওয়াল্ড বলেন, প্রেসিডেন্ট ‘এআই’র প্রতি মনযোগ বাড়িয়ে এই বিষয়ে একটি জাতীয় সংলাপের মঞ্চ তৈরি করেছেন’।

গত বছর বাইডেন প্রশাসন ‘এআই বিল অফ রাইটস’ নামে একটি পরিকল্পনা প্রকাশ করেছে। আর এটি এআই ও অন্যান্য স্বয়ংক্রিয় ব্যবস্থার নকশা ও স্থাপনা এমনভাবে নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে তৈরি, যা ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মার্কিন নাগরিকদের’ সুরক্ষা দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল-অ্যাপলের বিরুদ্ধে সংগীত চুরির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

গুগল-অ্যাপলের বিরুদ্ধে সংগীত চুরির অভিযোগ

মাইক্রোসফটের ট্যাবে দুই ডিসপ্লে
নির্বাচিত

মাইক্রোসফটের ট্যাবে দুই ডিসপ্লে

শাওমিকে পিছনে ফেলে র্শীষে ভিভো
নির্বাচিত

শাওমিকে পিছনে ফেলে র্শীষে ভিভো

যুক্তরাজ্যে জনপ্রিয়তায় শীর্ষে দুই প্লাটফর্ম বিবিসি ও ইউটিউব
প্রযুক্তি সংবাদ

যুক্তরাজ্যে জনপ্রিয়তায় শীর্ষে দুই প্লাটফর্ম বিবিসি ও ইউটিউব

করোনাভাইরাস শঙ্কায় স্থগিত ইএ’র লাইভ ইভেন্ট
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস শঙ্কায় স্থগিত ইএ’র লাইভ ইভেন্ট

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকে ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন
প্রযুক্তি সংবাদ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
ই-কমার্স

ফুডপান্ডার ‘সিপিসি’ ও সাবস্ক্রিপশন চার্জে দিশেহারা ক্ষুদ্র ফুড ভেন্ডররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android...

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ এপ্রিল ২০২৩

এআই বিপজ্জনক কি না নিশ্চিত নন বাইডেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix