Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 April 2023
ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার
Share on FacebookShare on Twitter

মাইক্রো ব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের মধ্যে যাদের ব্লু টিক রয়েছে তারা ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন। অর্থাৎ অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশনের ফলে মিলেছে এই সুবিধা। ফলে টুইটারে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপনের পরিবর্তে প্রোফাইলের টুইট বেশি দেখা যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ব্লু টিক সাবস্ক্রাইবারদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলে আসছেন। সেই ধারাবাহিকতায় এখন থেকে তাঁদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে। নতুন এই সুবিধার ফলে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন অন্যদের তুলনায় কম দেখা গেলেও এক্সপ্লোর পেজের প্রোমোটেড ইভেন্টস, প্রোমোটেড অ্যাকাউন্টস ও ট্রেন্ডস, প্রোফাইলে থাকা বিজ্ঞাপন আগের মতোই দেখা যাবে।

এর আগে, টুইটার পুরনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্টের ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। গত ১ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে ব্লু টিক পাওয়া অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হয়েছে। ব্লু টিক রাখতে চাইলে বর্তমান নিয়ম মেনে টাকা দিতে হবে টুইটারকে।

ব্লু টিক সেবা চালুর কিছুদিনের মধ্যেই সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল টুইটার। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় গত ১১ নভেম্বর প্ল্যাটফর্মটি ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। সমস্যা সমাধানে গত ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের ফোন নম্বর ও পরিচয় যাচাই করে নতুন করে ব্লু টিক দেওয়ার কার্যক্রম শুরু করে টুইটার।

এদিকে গত ২০ মার্চ থেকে টুইটারে বিনা মূল্যে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা বন্ধ করেছে প্ল্যাটফর্মটি। ফলে বাড়তি সুরক্ষার এই ফিচার হারিয়েছেন বেশির ভাগ ব্যবহারকারী। তবে এই সুবিধা পাবেন শুধু প্ল্যাটফর্মের ব্লু টিক সাবস্ক্রাইবাররা। কোনো ব্যবহারকারী টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা পেতে চাইলে তাঁকে আগে ব্লু টিক সেবায় সাবস্ক্রাইব করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টুইটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আনন্দভ্রমণে নতুন সঙ্গী ভিভো ওয়াই২৭এস
প্রযুক্তি সংবাদ

আনন্দভ্রমণে নতুন সঙ্গী ভিভো ওয়াই২৭এস

অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান
প্রযুক্তি সংবাদ

অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান

ভিভো ওয়াই ৩২: বাজারে আসছে ভিভোর নতুন ফোন
নির্বাচিত

ভিভো ওয়াই ৩২: বাজারে আসছে ভিভোর নতুন ফোন

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে
প্রযুক্তি সংবাদ

বেসিসকে অ্যাড-হক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রুল জারি

ই-কমার্স খাতকে করের আওতামুক্ত রাখার দাবি ই-ক্যাবের
ই-কমার্স

ই-কমার্স খাতকে করের আওতামুক্ত রাখার দাবি ই-ক্যাবের

ঈশ্বরদীতে স্কুলছাত্রের আবিস্কৃত প্লান্ট থেকে কম খরচে অক্সিজেন উৎপাদন
প্রযুক্তি সংবাদ

ঈশ্বরদীতে স্কুলছাত্রের আবিস্কৃত প্লান্ট থেকে কম খরচে অক্সিজেন উৎপাদন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 April 2023

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার

Techzoom.TV |
TechzoomTV