Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সাল নাগাদ চাকরি হারাবে সাড়ে ৪ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 April 2019
২০২৫ সাল নাগাদ চাকরি হারাবে সাড়ে ৪ কোটি মানুষ
Share on FacebookShare on Twitter

রোবোটিকস ও অটোমেশনের উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন মানুষ। যদিও দক্ষতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তির বিস্তারকে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু এ প্রযুক্তির বিস্তারই আগামী কয়েক বছরের মধ্যে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সংকুচিত করে ফেলবে। ২০২৫ সালের মধ্যে প্রায় সাড়ে চার কোটি মানুষ চাকরি হারাবে অথবা কাজের ধরন পরিবর্তন করতে বাধ্য হবে। সম্প্রতি ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট এক গবেষণায় এমন একটি ভবিষ্যদ্বাণী দিয়েছে। খবর ইন্ডাস্ট্রিওয়্যার্ড।

প্রযুক্তির আগমনে চাকরি হারানোর একটি উত্কৃষ্ট উদাহরণ হতে পারে যুক্তরাষ্ট্রের লিফট অপারেটর পদের চাকরি। ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী এ পদে নিবন্ধিত কর্মীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৯৭ হাজার জন। বর্তমানে পদটির কোনো অস্তিত্ব নেই। একইভাবে বিশেষ করে কাস্টমার কেয়ার সেন্টারে এখন আর কর্মীদের উপস্থিতি অপরিহার্য নয়। অনেক প্রতিষ্ঠানই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চ্যাটবট ব্যবহার করছে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) গত বছর প্রকাশিত এক গবেষণায় একই ধরনের তথ্য দিয়েছে। ওই গবেষণা মতে, প্রযুক্তির ব্যবহার ৩২টি দেশের ১৪ শতাংশ কর্মক্ষেত্র মারাত্মকভাবে অরক্ষিত করে ফেলেছে। যেখানে এসব খাতে অটোমেশনের সম্ভাবনা ৭০ শতাংশ। এছাড়া আরো ৩২ শতাংশ কর্মক্ষেত্র কিছুটা কম ধাক্কা খাবে, যেখানে এসব খাতে অটোমেশনের সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ। বর্তমান কর্মসংস্থান হার বিবেচনায় এই ৩২টি দেশের ২১ কোটি কর্মসংস্থান ঝুঁকির মধ্যে রয়েছে বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে।

তবে গবেষকদের পর্যবেক্ষণে, ডিজিটাল প্রযুক্তি শুধু মানুষের কর্মসংস্থানে ভাগ বসাবে এমনটিই নয়, এর কিছু ইতিবাচক দিকও রয়েছে। যেমন: এ প্রযুক্তি বিভিন্ন শিল্পের উৎপাদনশীলতা বাড়াবে, পাশাপাশি আগামী ছয় বছরের মধ্যে সাড়ে ছয় কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবে। অর্থাৎ প্রযুক্তি যত কর্মসংস্থান ধ্বংস করবে, নতুন কর্মসংস্থান তৈরি করবে তার চেয়ে অনেক বেশি। ফলে নতুন কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে চাকরি হারানো বা কর্মক্ষেত্র পরিবর্তিত হওয়া এক কোটি থেকে সাড়ে চার কোটি মানুষকে সহায়তার জন্য পুনঃপ্রশিক্ষণ ও পুনর্নিয়োগ জরুরি হয়ে পড়বে বলে উল্লেখ করছেন গবেষকরা।

প্রযুক্তি খাতে যুক্ত জনগোষ্ঠী বর্তমান দক্ষতা নিয়ে ভবিষ্যতে কতটা টিকে থাকতে পারবে, এ নিয়ে প্রযুক্তি শিল্পের হর্তাকর্তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর জবাবে গবেষণা প্রতিবেদনে অবশ্য আশার কথাই বেশি বলা হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তির ব্যবহারের ফলে কোর ডিজিটাল সেক্টর যেমন: তথ্যপ্রযুক্তি (আইটি), সফটওয়্যার, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, ডিজিটাল কমিউনিকেশন, ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং শিল্পে উৎপাদন ব্যাপকভাবে বাড়বে। ২০১৫ সাল নাগাদ এ শিল্পগুলো জিডিপিতে অতিরিক্ত ৪৩ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার অবদান রাখতে পারবে।

তবে ডিজিটাল প্রযুক্তির সুফল কাজে লাগাতে হলে আগাম কিছু পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তারা বলছেন, ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগাতে চাইলে সংশ্লিষ্টদের এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। দক্ষতা ও যোগ্যতা উন্নয়ন খাতে আরো বেশি বিনিয়োগ করতে হবে। আর এ লক্ষ্যে দরকার পড়বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ডিজিটাল অবকাঠামো এবং পাবলিক ডাটা সংগ্রহ ও সংরক্ষণের ব্যাপারে কাজ করা।

এছাড়া এ পরিবর্তন থেকে লাভবান হতে চাইলে নতুন স্টার্টআপ উদ্ভাবন, বিদ্যমানগুলোর বিস্তৃতির জন্য আরো সুযোগ সৃষ্টিতে নীতি প্রণয়নের প্রয়োজন হবে, যাতে লোকজনকে পুনঃপ্রশিক্ষণে সহযোগিতা করা যায়।

গবেষকরা আরো বলছেন, এক্ষেত্রে ব্যক্তিপর্যায়েও সচেতনতা দরকার। ডিজিটাল অর্থনীতি তাদের কর্মক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করতে পারে এবং সামনে কোন ধরনের পরিবর্তন আসছে— এ ব্যাপারে প্রত্যেককে ওয়াকিবহাল থাকতে হবে।

এদিকে গবেষণায় আরো দেখা গেছে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে প্রযুক্তির বাইরে বিভিন্ন খাতও ব্যাপকভাবে উপকৃত হবে। টাকার অংকে যা দাঁড়াবে ১৫ হাজার কোটি ডলার। এর মধ্যে কৃষি, শিক্ষা, জ্বালানি, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা, লজিস্টিক ও খুচরা পণ্য বিক্রয় খাত অন্যতম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

এবার ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশের দোকান খোলা রাখার ঘোষণা
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশের দোকান খোলা রাখার ঘোষণা

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ
নির্বাচিত

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
নির্বাচিত

প্যাকেজিংয়ে ৬০ শতাংশ প্লাস্টিক ব্যবহার কমাবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 April 2019

২০২৫ সাল নাগাদ চাকরি হারাবে সাড়ে ৪ কোটি মানুষ

Techzoom.TV |
TechzoomTV