Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ডিজিটাল মুদ্রার সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 April 2023
দেশে ডিজিটাল মুদ্রার সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক
Share on FacebookShare on Twitter

ক্যাশলেস সোসাইটি গঠনে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার ভূমিকা, বৈশ্বিক চর্চা ও বাংলাদেশের সম্ভাবনা কেমন এবং দেশের আর্থিক ব্যবস্থায় তা বাস্তবায়নের ক্ষেত্রে কী কী কৌশল গ্রহণ করা প্রয়োজন এসব বিষয় নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর পলিসি রিসার্চ অন বিজনেস এন্ড ডেভেলপমেন্টের (সিপিআরবিডি) সহযোগিতায় ১৬ এপ্রিল ব্যবসা অনুষদের আব্দুল্লাহ ফারুক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর ফিনল্যাব বিডি।

ঢাবির সেন্টার ফর পলিসি রিসার্চ অন বিসনেস অ্যান্ড ডেভেলপমেন্টে (সিপিআরবিডি) পরিচালক অধ্যাপক আবু হেনা রেজা হাসানের সভাপতিত্বে এ আয়োজনের স্বাগত বক্তব্য রাখেন এটুআই এর ডিজিটাল ফাইনান্সিয়াল সার্ভিস স্পেশালিস্ট মো. তহুরুল হাসান।

অনুষ্ঠানে ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) ইন বাংলাদেশ’ শীর্ষক ব্যাকগ্রাউন্ড গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাবির আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক সুবর্ণ বড়ুয়া।

গবেষণার মধ্য দিয়ে বাংলাদেশে সিবিডিসি-এর বাস্তবায়নের সম্ভাব্যতা, কৌশলগত দিক এবং ক্যাশলেস সোসাইটি গঠনে ডিজিটাল মুদ্রার ভূমিকা, কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে এবং বাস্তবায়নের পর কী ধরনের বাধা তৈরি হতে পারে সেবসব বিষয়ে আলোচনা করেন তিনি।

এ বিষয়ে গবেষক সুবর্ণ বড়ুয়া বলেন, আমাদের এই রিসার্সটা মূলত ব্যাকগ্রাউন্ড রিসার্স। এখানে সিবিডিসি কী, বৈশ্বিক পর্যায়ে এর কার্যক্রম কী এবং বাংলাদেশে সম্ভাবনা কেমন রয়েছে সেটিই দেখার চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে ১১৫ টি দেশ সিবিডিসি নিয়ে কাজ করছে। তার মধ্যে ১১ টা দেশ ইতোমধ্যে লঞ্চ করেছে। কেউ কেউ রিসার্স করছে, কেউ কেউ পাইলটিং করছে। কেউ কেউ ফুল কার্যক্রম চালু করার প্রক্রিয়ায় আছে। সম্প্রতি বাংলাদেশে এ বিষয়টি সামনে আলোচনায় আসছে।

তিনি আরও বলেন, হয়তো একসময় সিবিডিসি ইস্যু হবে বাংলাদেশে। তবে সেই পথটা অনেক দূরে। এই মুহূর্ত ডিজিটাল মানির একটা ইকোসিস্টেম দাঁড়িয়েছে তাতে সিবিডিসির প্রয়োজন নাই। বাস্তবায়নের কথা প্রায়োরিটির দরকার নাই। দেশে মোবাইল ফাইনান্সিয়াল ব্যাংকিং যে সিস্টেম আছে সেটাই আরও উন্নত করা প্রয়োজন নাগরিকদের সেবা পূরণ করতে।

‘জনতার পর্যায়ে ডিজিটাল মুদ্রা চিন্তা করা হলে অনেকগুলো সতর্কতা মেনে এগোতে হবে। ডিজিটাল মুদ্রা ইস্যু হলে ব্যাংকিং সেক্টরে ইমপ্যাক্ট পড়ার শঙ্কা রয়েছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতির হওয়া শঙ্কা রয়েছে, প্রযুক্তিগত নিরাপত্তার ঝুঁকি আছে, ট্রান্সপেরেন্সির বিষয় আছে, তথ্যগত নিরাপত্তার ইস্যু আছে। অনেক দেশেই এর ঝুঁকি পরিলক্ষিত হয়েছে’। বলেন এ গবেষক।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশে এমএফএস ব্যবস্থা একটা ভালো অবস্থানে আছে। যার মধ্য দিয়ে দেশের নাগরিকরা ডিজিটাল ব্যবস্থায় সরকারি-বেসরকারি সকল পেমেন্ট করছে। এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই পথে ক্যাশলেস সোসাইটি গঠন করা জরুরি। এক্ষেত্রে ডিজিটাল মুদ্রা অবদান রাখার সুযোগ আছে। তবে সেজন্য অর্থনৈতিক পরিবেশের সেরকম পরিস্থিতি থাকা জরুরি। এক্ষেত্রে বর্তমানে চালু থাকা ডিজিটাল মানি ব্যবস্থাকে আরও উন্নত করার সুযোগ আছে। তবে সরকারের অনুমতিসাপেক্ষে দেশে সিবিডিসি চালুর ক্ষেত্রে পাইলটিং করা যেতে পারে। তা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত রয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ জিয়া-উল-হক, আলম, ঢাবির আন্তর্জাতিক বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত
নির্বাচিত

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

এনইআইআর নিয়ে আন্দোলনের নেপথ্যে কারা? সাধারণ গ্রাহক না কি ‘চোরাই ফোন’ সিন্ডিকেট?

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি
টেলিকম

এপ্রিলে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমলো ৭ লাখের বেশি

গুগলে কেউ আপনার তথ্য খুঁজলেই আসবে অ্যালার্ট
নির্বাচিত

গুগলে কেউ আপনার তথ্য খুঁজলেই আসবে অ্যালার্ট

বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
প্রযুক্তি সংবাদ

‘মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট’ সুবিধা নিয়ে এলো ইমো

৫০ হাজার কর্মসংস্থান হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে
প্রযুক্তি সংবাদ

৫০ হাজার কর্মসংস্থান হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

অ্যাপল পণ্যের নানা কারিগরি সমস্যা সমাধান ও অভিজ্ঞতা...

ওয়ালটন

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2023

দেশে ডিজিটাল মুদ্রার সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix