Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ লেনদেনে সবার শীর্ষে বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ মে ২০২৩
অবৈধ লেনদেনে সবার শীর্ষে বিকাশ
Share on FacebookShare on Twitter

কাজল হেয়ার অ্যান্ড জেন্টস পার্লারের লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মার্চেন্ট হিসাব খোলা হয়। কিন্তু সেটা অনলাইনভিত্তিক ‘তিনপাত্তি গোল্ড’ নামে গেম খেলার চিপ বা ভার্চুয়াল মুদ্রা কেনাবেচার অবৈধ টাকা লেনদেনে ব্যবহার হচ্ছে। গুলশানের ম্যাচিং ফেব্রিকস ও শাড়ি হাউজের তথ্য দিয়ে খোলা বিকাশ মার্চেন্ট হিসাবটি অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহার করেছেন দিনাজপুরে তন্ময় নামে এক ব্যক্তি।

এমন প্রতিষ্ঠানের তালিকা বেশ দীর্ঘ। মার্চেন্ট হিসাব খোলা হলেও ওইসব প্রতিষ্ঠানের হয় অস্তিত্ব নেই, না হয় লেনদেনে ব্যবহার হয় না। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাজল হেয়ার অ্যান্ড জেন্টস পার্লারের মার্চেন্ট হিসাবটির পরিচালনাকারী আবু তাহের কাজল। ওই হিসাব নম্বরে ফোন করলে আবু তাহের কাজলের স্ত্রী পরিচয় দিয়ে এক নারী জানান, তাদের কোনো পার্লারের ব্যবসাপ্রতিষ্ঠান নেই। রাজধানীর খিলগাঁওয়ে জ¦ালানি তেলের দোকান রয়েছে তাদের। গেমস খেলার চিপস বিক্রির টাকা লেনদেন বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

বিপণিবিতানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের অনলাইনে পণ্যের মূল্য পরিশোধের সেবা দিতেই মূলত বিকাশ মার্চেন্ট হিসাব খোলার সুযোগ দিয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে নামমাত্র মাশুল নিয়ে থাকে বিকাশ। অন্যদিকে এজেন্ট হিসাবে ক্যাশআউটে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা মাশুল নেয়। মূলত বিকাশের এ মাশুলের টাকা মেরে দিতেই অনেক এজেন্ট ক্যাশআউট করছে মার্চেন্ট হিসাবে যা বিকাশের বিধিবহির্ভূত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেহেরপুরে মোবাইল ব্যাংকিং কর্মীদের হাত ধরে চলছে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা। অনলাইন জুয়া থেকে রাতারাতি কোটিপতি বনে গেছেন সদর উপজেলার সাবেক বিকাশ কর্মী সজীব শেখ। তার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কোটি কোটি টাকা। পুলিশ বলছে, হুন্ডির মাধ্যমে এসব টাকা রাশিয়াসহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে।

এর আগে সিআইডির তদন্তে উঠে আসে বিকাশসহ অন্যান্য এমএফএস প্রতিষ্ঠানের এজেন্টদের ‘ডিজিটাল হুন্ডি’ কারবারে জড়িয়ে পড়ার তথ্য। এ ছাড়া কর্মকর্তা পরিচয়ে গ্র্রাহককে ফোন করে নানা কৌশলে পিন নম্বর নিয়ে হিসাব থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে। সম্প্রতি বিভিন্ন ভিডিও গেমের ভার্চুয়াল মুদ্রা, অনলাইন জুয়ার টাকা লেনদেনে এমএফএস এজেন্টদের জড়িয়ে পড়া উদ্বেগ বাড়াচ্ছে।

অনলাইন গেমের ভার্চুয়াল মুদ্রা কেনাবেচায় বিকাশের ব্যবহার ছাড়াও একজনের নামে খোলা মার্চেন্ট হিসাব আরেকজন ব্যবহার করছে। ব্যবসায়িক লেনদেনে ব্যবহার না করে বিকাশ এজেন্টরা মার্চেন্ট হিসাব ব্যবহার করছে। এজেন্ট হিসাবে বিধিবহির্ভূতভাবে উচ্চহারে ৮৫ শতাংশের বেশি এম-টু-এ (মার্চেন্ট টু এজেন্ট) অর্থ স্থানান্তর ও মার্চেন্ট হিসাব থেকে দূরবর্তী বিভিন্ন জেলার এজেন্ট হিসাবে অর্থ স্থানান্তর করার তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। এজেন্টদের লেনদেন বিকাশ কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকি করে এবং মার্চেন্ট হিসাব নম্বরটি এজেন্টদের ব্যবহারের সুযোগ নেই বলে দাবি করেছে বিকাশ কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অনলাইন জুয়াসহ বিভিন্ন অবৈধ লেনদেন সহজ করে দিয়েছে। অনলাইন জুয়া বাংলাদেশে ব্যাপক আকারে শুরু হওয়ার পর থেকে জুয়ার অ্যাপসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের সঙ্গে আমাদের দেশের এমএফএস প্রতিষ্ঠানগুলোর নম্বর যুক্ত করে দেওয়া হচ্ছে। ফলে জুয়া খেলতে প্রয়োজনীয় ভার্চুয়াল মুদ্রা যা চিপস, গোল্ড কয়েনসহ বিভিন্ন নামে পরিচিত এগুলো কেনা একেবারেই সহজ হয়ে গেছে।

জানা যায়, বিটকয়েন কেনা-বেচার জন্য প্রয়োজন হয় ডলার। এসব ডলার সংগ্রহে বাংলাদেশে বেশকিছু পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘পিটুপি’ পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে গ্রাহকেরা খুব সহযে ও দ্রুত সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে ডলার ক্রয়-বিক্রয়ের পেমেন্ট করতে পারে। এক্ষেত্রে অনেক সময় মাত্র ৫ মিনিটেও লেনদেন সম্পন্ন করতে পারেন গ্রাহকেরা। এরপর সেই ডলার ব্যবহার করে কেনা হয় বিটকয়েন সহ অন্যান্য ডিজিটাল মুদ্রাগুলো। বিনিয়োগ করার পরে বড় লোকসানে পড়লে দেশ থেকে ডলার চলে যায় বিদেশে। এভাবে প্রতিবছর দেশ থেকে ব্যাপকহারে ডলার পাচার হয়ে যাচ্ছে।

Tags: অনলাইন গেমঅবৈধ লেনদেনে বিকাশবিকাশবিকাশ হুন্ডিবিকাশে নতুন কৌশলে প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোর-জি সম্প্রসারণে টেলিযোগাযোগ মন্ত্রীর তাগিদ
টেলিকম

ফোর-জি সম্প্রসারণে টেলিযোগাযোগ মন্ত্রীর তাগিদ

স্যামসাং আনপ্যাকড: ট্যাবলেট ও নতুন গ্যাজেট উন্মোচনের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

স্যামসাং আনপ্যাকড: ট্যাবলেট ও নতুন গ্যাজেট উন্মোচনের প্রত্যাশা

আমদানির চেয়ে মোবাইল উৎপাদনে এগিয়ে বাংলাদেশ
প্রযুক্তি বাজার

আমদানির চেয়ে মোবাইল উৎপাদনে এগিয়ে বাংলাদেশ

দেশে প্রথম ‘লজিটেক এক্সপ্রেস স্টোর’ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথম ‘লজিটেক এক্সপ্রেস স্টোর’ উদ্বোধন

উবার ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা
প্রযুক্তি সংবাদ

উবার ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা

ভিভো এক্স৭০প্রো ৫জি স্মার্টফোনের ক্যামেরায় মুগ্ধ পেশাদার ফটোগ্রাফার
প্রযুক্তি সংবাদ

ভিভো এক্স৭০প্রো ৫জি স্মার্টফোনের ক্যামেরায় মুগ্ধ পেশাদার ফটোগ্রাফার

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix