Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 May 2023
স্যামসাং ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনল
Share on FacebookShare on Twitter

নিজেদের জনপ্রিয় ‘অসাম’ এ সিরিজের আওতায় এবারে আরো দুটি নতুন স্মার্টফোন যোগ করলো স্যামসাং বাংলাদেশ। বাজারের নতুন আকর্ষণ – গ্যালাক্সি এ৩৪ ফাইভজি এবং গ্যালাক্সি এ৫৪ ফাইভজি। দুইটি ডিভাইসই চমৎকার সব বৈশিষ্ট্য আর সুবিধা দিচ্ছে। যা নতুন প্রজন্মের ব্যবহারকারীদের সকল চাহিদা মিটিয়ে নিশ্চিত করবে অনন্য স্মার্টফোন অভিজ্ঞতা।

গ্যালাক্সি এ৩৪ ফাইভজি ডিভাইসটিতে রয়েছে একটি ৬.৬-ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিভাইসটিতে যেকোনো ভিডিও দেখা এবং গেম খেলার অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তুলবে।

সেটটিতে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, যার মাধ্যমে খুব সহজেই চমৎকার সব ছবি আর ভিডিও ধারণ করা সম্ভব। ব্যস্ত দিনের সকল কাজ আর কাজের ফাঁকে ফাঁকে গেমিং কিংবা সামাজিক মাধ্যমে বিনোদনকে নিরবচ্ছিন্ন রাখতে গ্যালাক্সি এ৩৪ ফাইভজিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফলে বারবার চার্জ দেওয়ার টেনশন আর থাকছে না। গ্রাফাইট, সিলভার এবং লাইম – এই তিনটি রঙে ডিভাইসটির ৮/১২৮ জিবি ভার্সন এখন পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯৯৯ টাকায়।

অন্যদিকে, ফিচার আর ডিজাইনের দিক থেকে গ্যালাক্সি এ৫৪ ফাইভজিকে রীতিমতো ফ্ল্যাগশিপ ডিভাইসই বলা যায়। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ৬.৪-ইঞ্চি এফএইচডি+ ‘ইনফিনিটি ও’ ডিসপ্লে’র প্রাণবন্ত ও মসৃণ স্ক্রিন ব্যবহারকারীদের দেবে দূর্দান্ত অভিজ্ঞতা।

এতে আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং স্যামসাংয়ের অনন্য ‘নাইটোগ্রাফি’ ফিচারের জাদু, যা ডিভাসটিকে অল্প আলোতেও নজরকাড়া ছবি ও ভিডিও ধারণে সক্ষম করে তোলে।

দীর্ঘস্থায়িত্বের জন্য গ্যালাক্সি এ৫৪ ফাইভজি’তে যুক্ত করা হয়েছে গরিলা গ্লাস ফাইভ। ব্যবহারকারীদের পছন্দের বৈচিত্র্যের দিকটি বিবেচনায় রেখে লাইম, ভায়োলেট, গ্রাফাইট এবং সাদা – এই চারটি আকর্ষণীয় রঙে মাত্র ৬৯,৯৯৯ টাকায় ডিভাসটির ৮/১২৮ জিবি ভার্সনটি বাজারে নিয়ে এসেছে স্যামসাং।

গ্যালাক্সি এ৩৪ ফাইভজি এবং গ্যালাক্সি এ৫৪ ফাইভজি – দুইটি হ্যান্ডসেটেরই সেরা বৈশিষ্ট্যের জায়গায় রয়েছে এদের ফাইভজি প্রযুক্তি সুবিধা, যার মাধ্যমে বর্তমান ও আগামীর দ্রুতগতির প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে তাল মেলাতে ব্যবহারকারীদের মোটেই বেগ পোহাতে হবে না।

এই স্মার্টফোনগুলো হাতে যেকোনো কন্টেন্ট স্ট্রিম করা, ফাইল ডাউনলোড করা কিংবা ওয়েব ব্রাউজ করার ক্ষেত্রে বিদ্যুৎ গতির ইন্টারনেটের আনন্দ উপভোগ করতে পারবেন যে কেউ। হবে বিরামবিহীন ভিডিও কল, আরো মজাদার গেমিং এবং বাধাহীন মাল্টিটাস্কিং – কোনো ঝক্কি ছাড়াই।

এছাড়া দুইটি ডিভাইসেই আইপি৬৭ নিরাপত্তা সুবিধা থাকায় ধুলোবালি কিংবা পানির কারণে সেটের ক্ষতির সম্ভাবনাও থাকছে না। দীর্ঘ সময় পর্যন্ত নতুন নতুন হালনাগাদের সুবিধা আর সর্বশেষ সিকিউরিটি আপডেটের নিরাপত্তার জন্য স্যামসাং দুটি ডিভাইসেই দিচ্ছে চারটি ওএস আপডেটের নিশ্চয়তা।

দেশের বাজারে গ্যালাক্সি এ৩৪ ফাইভজি এবং গ্যালাক্সি এ৫৪ ফাইভজি উন্মোচন প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, ‘অসাম’ এ সিরিজের ধারাবাহিকতাকে অব্যাহত রেখে বাংলাদেশে নতুন গ্যালাক্সি এ৩৪ ফাইভজি এবং গ্যালাক্সি এ৫৪ ফাইভজি নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। ডিভাইসগুলো আমাদের গ্রাহকদের জন্য সবসময় সেরা ও উদ্ভাবনী সুবিধা দানের প্রতিশ্রুতিকেই তুলে ধরে। আকর্ষণীয় দামে ফাইভজি সুবিধা সহ, ফ্ল্যাগশিপ ডিজাইন ও সেরা মানের ক্যামেরা রয়েছে এই দুটি স্মার্টফোনে, তাই আমরা আশাবাদী যে এই সেট দু’টি আমাদের গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।

দেশজুড়ে স্যামসাংয়ের সকল ব্র্যান্ড আউটলেটে এখন পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এ৩৪ ফাইভজি এবং গ্যালাক্সি এ৫৪ ফাইভজি। সেই সঙ্গে ব্যবহারকারীদের জন্য থাকছে এক্সচেঞ্জ বোনাস, ক্যাশব্যাক, ইএমআই আর স্যামসাংয়ের অনন্য ‘নেভার মাইন্ড ক্যাম্পেইন’ সুবিধা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫টি স্যাটেলাইটের কাজ করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২
নির্বাচিত

পর্যবেক্ষণমূলক স্যাটেলাইট হবে বঙ্গবন্ধু-২

তাকিওন ব্র্যান্ডের নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের ই-বাইক আনলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

তাকিওন ব্র্যান্ডের নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের ই-বাইক আনলো ওয়ালটন

নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গিগাবাইট

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা

যে কারণে অপো এফ১৫ হতে পারে এই ঈদের সেরা সঙ্গী
নির্বাচিত

যে কারণে অপো এফ১৫ হতে পারে এই ঈদের সেরা সঙ্গী

বিসিএস এর উদ্যোগে ‘ক্লাউডের সাথে ক্রমবর্ধমান ব্যবসা’ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বিসিএস এর উদ্যোগে ‘ক্লাউডের সাথে ক্রমবর্ধমান ব্যবসা’ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2023

স্যামসাং ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনল

Techzoom.TV |
TechzoomTV