Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আশুলিয়ায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ মে ২০২৩
আশুলিয়ায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
Share on FacebookShare on Twitter

সাভারের আশুলিয়ায় চালু হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘তামিম ইলেকট্রনিক্স’। এই অ লের গ্রাহকরা এখন হাতের কাছেই পাবেন ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। সাশ্রয়ী দামে কিনতে পারবেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর, ফ্যানসহ নানান ধরনের ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

শনিবার (৬ মে, ২০২৩) আশুলিয়ার কাঠগড়া বাজারে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মার্সেলের নতুন শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং বাংলাদেশের জনপ্রিয় কৌতুকাভিনেতা আবু হেনা রনি।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (উত্তর) ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন, আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, তমিজ উদ্দীন সরকার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তমিজ উদ্দীন সরকার, মার্সেলের ডিভিশনাল সেলস ম্যানেজার শফিউল্লাহ লিটন এবং মার্সেলের নতুন চালু হওয়া শোরুম ‘তামিম ইলেকট্রনিক্স’ এর স্বত্ত্বাধিকারী আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোরুম উদ্বোধনের পর মার্সেলের পৃষ্ঠপোষকতায় তমিজ উদ্দীন সরকার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ শীর্ষক সংগঠনের আয়োজনে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে অসংখ্য মানুষের অংশগ্রহণে ‘ভেজালমুক্ত খাদ্যের দেশ হবেই মোদের বাংলাদেশ’ স্লোগানে বক্তরা খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পরে খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

আবু হেনা রনি মজার মজার কৌতুক পরিবেশন করে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের মোহিত করেন।

শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে মো. হুমায়ুন কবীর বলেন, দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আমাদের লক্ষ্য দেশের আপামর জনসাধারণের হাতে সাশ্রয়ী মূল্যে অন্তর্জাতিকমানের পণ্য পৌঁছে দেয়া। নতুন এই শোরুম উদ্বোধনের ফলে এই এলাকার গ্রাহকরা এখন সহজেই মার্সেলের পণ্য কিনতে পারবেন।

তিনি আরো বলেন, ক্রেতাদের সর্বোত্তম পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি নানান সামাজিক কার্যক্রমে যুক্ত আছে মার্সেল। নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ শীর্ষক সংগঠনের মাধ্যমে সারা দেশব্যাপী সচেতনতা সৃষ্টি করছে মার্সেল। আমাদের এই কার্যক্রম খাদ্যে ভেজাল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।

চিত্রনায়ক আমিন খান বলেন, নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে আর্কষণীয় ডিজাইনের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করছে মার্সেল। সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা, আইএসও স্ট্যান্ডার্ড দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী অতি দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ‘আই/ও ২০২০’ শুরু ১২ মে
নির্বাচিত

গুগল ‘আই/ও ২০২০’ শুরু ১২ মে

আগামী দশ বছর রাজত্ব করবে অপো রেনো
নির্বাচিত

আগামী দশ বছর রাজত্ব করবে অপো রেনো

প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মতো এনভিশন ফোরাম আয়োজনে মাইক্রোসফট

বিটিআরসি’র অভিযানে অনুমোদনবিহীন ১৪৭ ফোন জব্দ, আটক ৭
নির্বাচিত

বিটিআরসি’র অভিযানে অনুমোদনবিহীন ১৪৭ ফোন জব্দ, আটক ৭

২৮ হাজার মোবাইল ফোন বন্ধের নির্দেশ
প্রযুক্তি সংবাদ

২৮ হাজার মোবাইল ফোন বন্ধের নির্দেশ

চলতি মাসেই আসছে রেডমি কে৩০ প্রো! কী কী থাকছে?
নির্বাচিত

চলতি মাসেই আসছে রেডমি কে৩০ প্রো! কী কী থাকছে?

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ মে ২০২৩

আশুলিয়ায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix