Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে বার্ড এআই প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ মে ২০২৩
অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে বার্ড এআই প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

মানুষের দৈনন্দিন জীবনেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ করার উদ্যোগ নিয়েছে গুগল। সেই লক্ষ্যেই এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও বার্ড এআই প্রযুক্তি দিতে যাচ্ছে টেক জায়ান্টটি। ইতোমধ্যেই এই জেনারেটিভ এআই অত্যন্ত উন্নত বলে প্রমাণিত হয়েছে। চ্যাটজিপিটি এবং বিং-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের সঙ্গেও টক্কর দিতে পারে গুগলের বার্ড এআই প্রযুক্তি।

প্রাথমিকভাবে বার্ড রিলিজ করা হয়েছিল পাবলিক ওয়েটলিস্ট প্রিভিউ হিসেবে। বিগত কয়েক মাস ধরে গুগল তার বেশির ভাগ পরিষেবাতেই বার্ড এবং অন্যান্য এলএএমডিএ প্রযুক্তিগুলো ইন্টিগ্রেট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে জিমেইলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ড্রাফট, গুগল ডক্সে উন্নত টেক্সট তৈরির বৈশিষ্ট্য এবং গুগল মেসেজের ক্ষেত্রে এআই দিয়ে তৈরি অটোমেটিক রিপ্লাই। এর মধ্যেই খবর, অ্যান্ড্রয়েডেও দেওয়া হবে গুগল বার্ড প্রযুক্তি। জানা গেছে, প্রথমে পিক্সেল ফোনগুলোতে এই প্রযুক্তি দেওয়া হবে।

অ্যান্ড্রয়েডে গুগল বার্ড ব্যবহার করা যেতে পারে একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে। তবে এটিকে মাইক্রোসফট এজ ও বিং-এর মতো ইন্টিগ্রেট করা হবে না। অ্যান্ড্রয়েডে বার্ডের জন্য গুগল একটি হোম স্ক্রিন উইজেট দিতে চলেছে। তার ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বার্ড এআই প্রযুক্তি অ্যাক্সেস করতে আরও সুবিধা হবে।

জল্পনা চলছে, বার্ড উইজেটটি খুব শিগগিরই একটি ডেডিকেটেড হোম স্ক্রিন উইজেটের সাহায্যে অ্যান্ড্রয়েডে যুক্ত করা হবে। এর দ্বারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার আরও সহজ হয়ে যাবে। যদিও বিষয়টা এখনো পর্যন্ত জানা যায়নি যে, গুগল সার্চ অ্যাপে এই প্রযুক্তি ইন্টিগ্রেট করা হবে কি না বা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ হিসেবে বার্ড এআই কবে নাগাদ আসবে। তবে আপাতত অ্যান্ড্রয়েড ফোনগুলোর জন্য বার্ড এআই অ্যাক্সেসযোগ্য হবে ওয়েব প্ল্যাটফর্ম হিসেবেই।

যদিও হোম স্ক্রিন উইজেটের ফাংশনালিটি সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একটা বিষয় পরিষ্কার, বার্ডের সঙ্গে আপাতত কথোপকথন ছাড়া ওই শর্টকাট থেকে আর বেশি কিছু করা যাবে না। এছাড়াও অনেকে জানিয়েছেন, ওই উইজেট থেকে বার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সঙ্গে কথা বলা ছাড়াও সংশ্লিষ্ট অ্যাপে সরাসরি অ্যাক্সেসের অনুমতি দিতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বুদ্ধিমান স্মার্টওয়াচ পাঁচ উপায়ে আপনার জীবন সহজ করবে
নির্বাচিত

বুদ্ধিমান স্মার্টওয়াচ পাঁচ উপায়ে আপনার জীবন সহজ করবে

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

ব্যবহারকারীদের আলাদা করতে টুইটারে নতুন লেবেল

একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহার
নির্বাচিত

একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহার

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কল করা যাবে
নির্বাচিত

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কল করা যাবে

ইন্টারনেট সেবাকে তথ্য-প্রযুক্তি সেবার অন্তর্ভুক্ত করার দাবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সেবাকে তথ্য-প্রযুক্তি সেবার অন্তর্ভুক্ত করার দাবি

দুর্দান্ত ফিচারসহ বাজারে এল পোকো এক্স৩ , জানুন দাম
নির্বাচিত

দুর্দান্ত ফিচারসহ বাজারে এল পোকো এক্স৩ , জানুন দাম

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
প্রযুক্তি সংবাদ

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix