Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ মে ২০২৩
দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। সুবিধাভোগীরা এ সেবা নিয়ে দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন সাধনে সক্ষম হয়েছে।

শনিবার (১৩ মে) উপকূলীয় জেলা পিরোজপুরে স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিরোজপুর জেলা প্রশাসনের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন— পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, ভার্মিকম্পোষ্ট ক্ষুদ্র প্রকল্পের উদ্যোক্তা রিনা রানী দত্ত, ও শাহানাজ পারভীন শানু।

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এন্ড ইনকিউবেশন সেন্টার ও জয় ডি-সেট সেন্টার স্থাপন করা হবে। এ লক্ষ্যে পিরোজপুর শহরতলীর পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কের ঝালকাঠী এলাকায় স্থান নির্ধারণ করা হয়েছে এবং অচিরেই নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বাইরে ১৫টিসহ সারাদেশে ৫ হাজারেরও বেশি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে এ পর্যন্ত প্রায় ১০ কোটি বার কল করে মানুষ বিভিন্ন তথ্য ও সেবা নিয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। করোনাকালীন সময়ে ভার্চুয়াল কোর্ট চালু করে বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। প্রায় দেড় হাজার সরকারি সেবা ডিজিটাল সেবায় রূপান্তরিত করায় কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে কোনো নারীর বিচারকের আসনে বসার অধিকার ছিল না। বঙ্গবন্ধু সংবিধানে সেই অধিকার নিশ্চিত করেছেন এবং তার কন্যা শেখ হাসিনার সরকারের ৪ মেয়াদে শত শত নারী বিচারক এর আসনে বসার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আমাদের নারীদেরও স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্ট বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ল্যাপটপ
নির্বাচিত

৪০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ল্যাপটপ

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
নির্বাচিত

ব্যবসা গুটিয়ে নিচ্ছে হুয়াওয়ে

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
প্রযুক্তি সংবাদ

লন্ডনে হবে টিকটকের প্রধান কার্যালয়?

ভিভো ভি২১ প্রো: বাজেট কিলার ফোন
নির্বাচিত

ভিভো ভি২১ প্রো: বাজেট কিলার ফোন

নতুন চমক নিয়ে আসছে শাওমি এমআই ১১ আল্ট্রা
নির্বাচিত

জুলাইয়ে লেইকার সঙ্গে নতুন স্মার্টফোন আনবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ মে ২০২৩

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক

Techzoom.TV |
TechzoomTV