Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 July 2023
নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব
Share on FacebookShare on Twitter

সবার মধ্যে টানটান উত্তেজনা। নিস্তব্ধ হোটেলের বলরুম, সবাই যেন ক্ষণ গণনা করছেন। কার হাতে উঠবে নগদের কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির চাবি! প্রতিটি মুহূর্ত যাচ্ছে আর উত্তেজনার পরদ উপরে উঠছে। এমনই এক পরিবেশে অভিনেতা অনন্ত জলিল ঘোষণা দিলেন বিজয়ীর নাম, সেই সাথে নগদেরকোটি টাকার বিএমডব্লিউ জিতে নিলেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার।

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার আজ মঙ্গলবার (১৮ জুলাই) আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে হস্তান্তরকরেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডেরপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

নগদের মেগা ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে নগদ গ্রাহকের দেওয়া ভোটে সেরা দশজনকে বাছাই করে নগদ। ৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে তালিকায়সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন নগদের বিএমডব্লিউ। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ১১ হাজার ৮১৩টি ভোট।

কক্সবাজারের সাইদুর রহমান সোহেল ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে। ভোটের হিসেবে পরের নামগুলো ভোলার মো: নাসিম পেয়েছেন, কুমিল্লার আবু সায়েদ বিন শোভন, যশোরের সানজিদা ইয়াসমিন মিলি, নোয়াখালীর সাজ্জাদ আহমেদ, রংপুরের নাহরিন নোশিন, চাঁপাইনবাবগঞ্জের ওয়াশিম আকরাম এবং বরিশালের মো: মাসুম ‍মৃধা। ক্যাম্পেইনে সব মিলে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোট পড়ে।

বিএমডব্লিউ গাড়ি জিতে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন মাহবুব হায়দার। কিছুক্ষণ স্তব্ধ থেকে কিছুটা ধাতস্থ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। স্বপ্নের মতো মনে হলেও নগদের এই চমকে শিহরিত মাহবুব হায়দার বলেন, ‘আমি নিজেকে সবসময় হতভাগ্য মনে করি। আজকে বিএমডব্লিউ গাড়িজেতার পর ভাষা হারিয়ে ফেলেছি। কাল হয়তো বলতে পারব আমার অনুভূতি। সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।’

বিজয়ীকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ শুরু থেকে চমকদেখিয়েছে, সেই চমকের ধারাবাহিকতায় আজকের এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে নগদ। বিএমডব্লিউ বিজয়ীকে মাহবুবকে আমার অভিনন্দন।’ তিনিবলেন, ‘আজকে ডাক বিভাগকে বাঁচিয়ে রেখেছে নগদ, এ জন্য নগদকে ধন্যবাদ জানাই।’

পুরো আয়োজন প্রসঙ্গে নগদ–এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণকোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেএই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ক্যাম্পেইনে ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারীও বিজয়ীদেরকে শুভেচ্ছা জানান।

গত মার্চে শুরু হয়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনটি।

গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এই সময়ে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইনের স্বীকৃতি পেয়েছে মেগা ক্যাম্পেইনটি। এ সময়ে নগদের মাধ্যমেমোবাইল রিচার্জ ও পেমেন্ট পৌঁছৈ যায় অন্য এক উচ্চতায়। ফলে দেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন ধারার সূচনা হয়েছে।

বিজয়ী নির্বাচন করতে গিয়ে ‘কে জিতবে বিএমডব্লিউ’ নামে একটি অনুষ্ঠান প্রচার করে নগদ। কয়েকটি পর্ব পেরুনোর পর চূড়ান্ত অনুষ্ঠানের পর্বে অংশনেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। বাংলা এআই ব্যবহার করে প্রতিটি ধাপে সম্ভাব্য বিজয়ীর সংখ্যা কমতে থাকে।

শেষ দিনের আয়োজনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের অর্ধশকতের ওপর ভিত্তি করে প্রথমে ৪৪ জন গ্রাহককে বেছে নেয় বাংলা এআই।এই ৪৪ জন আসেন ৩৭ জেলা থেকে। পরে মুশফিকের পরামর্শে এআই ব্যবহার করে বাকি ২৭ জেলা থেকে একজন করে বেছে নেওয়া হয়। ৬৪ জেলার এই৭১ জনের নাম ভোটের জন্যে গ্রাহকদের সামনে উন্মুক্ত করা হয়।

এর আগে নগদের মেগা ক্যাম্পেইনটিতে একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেটার তামিম ইকবালসহ আরোঅনেক তারকা নগদের হয়ে পুরস্কারগুলো বিতরণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের প্রযুক্তি বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর
প্রযুক্তি সংবাদ

দেশের প্রযুক্তি বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর

আবারও শক্তিশালী ট্যাব নিয়ে এলো অনার
প্রযুক্তি বাজার

আবারও শক্তিশালী ট্যাব নিয়ে এলো অনার

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত
নির্বাচিত

স্মার্টফোন বিস্ফোরণের তদন্ত করছে শাওমি

ল্যাপটপের বাইপাস চার্জিং প্রযুক্তি এখন স্মার্টফোনে
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপের বাইপাস চার্জিং প্রযুক্তি এখন স্মার্টফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বরিশালে...

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 July 2023

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

Techzoom.TV |
TechzoomTV