Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট ফোনের যুগে যে কারণে জনপ্রিয়তা বাড়ছে ফিচার ফোনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 May 2023
নকিয়ার নতুন ফিচার ফোন
Share on FacebookShare on Twitter

স্মার্ট ফোনের এই যুগে সম্প্রতি কয়েক বছর ধরে নতুন করে জনপ্রিয়তা পেতে শুরু করেছে ‘ফিচার ফোন’ বা বাটনওয়ালা ফোন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বাজার দখল করে আছে স্মার্টফোন, ঠিক সে সময় এসে অনেক ক্রেতাই– বিশেষত তরুণ প্রজন্ম তথা জেন-জি’র সদস্যরা মুঠোফোনের অতি ব্যবহার এড়াতে অপেক্ষাকৃত সহজ এই ফোনের দিকে ঝুঁকছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। বিক্রয় হ্রাসের হিসাব অনুযায়ী ২০২২ সালে স্মার্টফোন বিক্রির হার পূর্ববর্তী বছরের চেয়ে শতকরা প্রায় ২০ ভাগ কমেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুযায়ী, বাংলাদেশেও ২০২২ সালে স্মার্টফোনের আমদানি শতকরা সাড়ে ২৩ ভাগ কমেছে। এই নতুন ঝোঁকের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে স্মার্টফোনের চাহিদা হ্রাস, এসব ডিভাইসের মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি অন্যতম।

এ কথা স্পষ্ট যে, অনেক ক্রেতাই এখন স্মার্ট ফোনের বিকল্প খুঁজছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিকল্প হচ্ছে ফিচার ফোন। আকারে ছোট এবং স্মার্টফোনের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় এসব ফোন। এতে টেক্সটিং, কলিং ইত্যাদি মৌলিক কাজের সঙ্গে সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগও রয়েছে। ব্যাটারির দীর্ঘায়ুর জন্যেও এসব ফোন পরিচিত। একবার চার্জ দিয়ে কয়েকদিন, এমনকি সপ্তাহও পার করে দেওয়া যায় এসব ফোনে।

তবে হঠাৎ করে আবার কেন ফিচার ফোন জনপ্রিয় হয়ে উঠছে? এর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, মানুষ এখন স্মার্টফোন আসক্তির নেতিবাচক দিক, যেমন— মানসিক উদ্বেগ, বাড়তি চাপ, সামাজিক বিচ্ছিন্নতার মতো বিষয়ে ধীরে ধীরে সচেতন হয়ে উঠছে। ফিচার ফোন ব্যবহারের মাধ্যমে একটানা নোটিফিকেশন থেকে রক্ষা মেলে। ফোনের পর্দার দিকে তাকিয়ে না থেকে বর্তমান মুহূর্ত উপভোগ করা যায়।

অনেকের জন্যই এটি একটানা নোটিফিকেশন থেকে মুক্তি পাবার সহজ পদ্ধতি। ফিচার ফোন ব্যবহারের দিকে ঝোঁকার মাধ্যমে তারা একই সঙ্গে বন্ধু-পরিজনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, আবার সেই সঙ্গে সামাজিক মাধ্যমে বারবার ঢুঁ মারার বা ইন্টারনেট ব্যবহারের প্রলোভন থেকেও নিজেকে মুক্ত রাখতে পারবেন। এই ঝোঁক শুধু যুক্তরাষ্ট্রের সীমানাতেই সীমাবদ্ধ নয়। জাপান থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত, বিশ্বের অন্যান্য দেশের ফিচার ফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে। এই বাড়তি চাহিদা পূরণের জন্য কিছু কোম্পানি এখন এসব ফোনের নতুন মডেলও বাজারে ছাড়ছে। আমেরিকান ফিচার ফোন উৎপাদনকারী ‘লাইট ফোন’ সম্প্রতি জানিয়েছে যে, ২০২০ থেকে ২০২১ তাদের কোম্পানির জন্য সর্বোচ্চ লাভজনক বছর। এই সময়ের মধ্যে তাদের বিক্রয়ের হার শতকরা ১৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী রাফিদ সাদমান গত ২ বছর ধরে নোকিয়া ১০৫ মডেলের ফোন ব্যবহার করছেন। এ বিষয়ে তিনি জানান, ‘প্রযুক্তি থেকে কিছুটা বিচ্ছিন্ন থেকে বর্তমানে মনোযোগ দেবার বিষয়টিকে আমি গুরুত্ব দিই। ফিচার ফোন ব্যবহারের মাধ্যমে আমাকে বারবার ফোনের নোটিফিকেশনে চোখ দিতে হচ্ছে না। এর পরিবর্তে আমি সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট ব্যবহারের আগ্রহ ছাড়াই ফোন কল বা টেক্সট ম্যাসেজ পাঠাতে পারছি।’

‘এ ছাড়া ফিচার ফোনের ছিমছাম ভাব আর নির্ভরযোগ্যতাও আমার ভালো লাগে। আকারে ছোট, ওজনে হালকা আর স্মার্টফোনের চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। সহজেই সঙ্গে রাখা যায় এবং হারিয়ে যাওয়া বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হবার আশঙ্কাও থাকে না। ব্যাটারি বেশি সময় ধরে চলে তাই বারবার ফোন চার্জ করার জন্য দুশ্চিন্তাও করতে হচ্ছে না।’

তবে স্মার্টফোনের জায়গা একেবারে দখল করে নেবার মতো সম্ভাবনা অবশ্যই ফিচার ফোনের নেই। জিপিএস নেভিগেশন থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং পর্যন্ত স্মার্টফোনের এমন অনেক কাজই আছে, যার ওপর আমরা অনেক বেশি নির্ভরশীল। কিন্তু যারা শুধু যোগাযোগের জন্যই সহজ-ঝুটঝামেলাবিহীন কোনো ডিভাইস খুঁজছেন, তাদের জন্য ফিচার অবশ্যই লোভনীয় বিকল্প।

প্রযুক্তির সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশ বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন এই ঝোঁক কোনদিকে যায়, কোথাকার পানি কোথায় গড়ায়— তা দেখার বিষয়। আগামী বছরগুলোতে কি আরও অনেক লোকই ফিচার ফোন ব্যবহার করা শুরু করবে, নাকি স্মার্টফোনের আধিপত্য বজায় থাকবে? অন্য অনেক প্রশ্নের মতো, শুধু সময়ই এর উত্তর দিতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফিচার ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক

প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য স্মার্টফোনের প্রথম নির্মাতা কে?

শাওমির সেলফোনে ম্যালওয়্যার পাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

শাওমির সেলফোনে ম্যালওয়্যার পাওয়ার অভিযোগ

এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন

সাড়ে ৭ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে বেসিস
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৭ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে বেসিস

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান
টেলিকম

চলতি বছরেই ফাইভজি সাবস্ক্রিপশন এক বিলিয়ন ছাড়াবে

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 May 2023

স্মার্ট ফোনের যুগে যে কারণে জনপ্রিয়তা বাড়ছে ফিচার ফোনের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix