Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতাদের জন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁয় বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 May 2023
ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতাদের জন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁয় বিশেষ সুবিধা
Share on FacebookShare on Twitter

কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটির কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে আর্থিক সহায়তাসহ নানান সুবিধা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবনবীমা, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীদের জন্য সর্বোচ্চ সেবা ও মূল্যছাড়সহ বিশেষ সুবিধার ব্যবস্থা নিয়েছে ওয়ালটন প্লাজা।

এই উপলক্ষে বুধবার (১৭ মে, ২০২৩) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এমওইউ সাইনিং সিরিমনি’ শীর্ষক প্রোগ্রামে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এএমজেড হাসপাতাল ও হাক্কা ঢাকা রেস্টুরেন্টের সঙ্গে পৃথক পারস্পরিক সমঝোতা (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন প্লাজা।

এছাড়াও, দেশব্যাপী লাইফস্টাইল, সুপারশপসহ সেবাদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করপোরেট চুক্তি করছে ওয়ালটন প্লাজা। ফলে এই প্রতিষ্ঠানগুলোতে ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা গ্রাহকেরা বিশেষ সেবা ও সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. রায়হান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) অচিন্ত্য কুমার নাগ, এএমজেড হাসপাতালের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসেন, হাক্কা ঢাকা’র চিফ অপারেটিং অফিসার স্টিফেন কস্টা ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও মো. মাহমুদুল ইসলাম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, প্লাজা’র চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস বিভাগের এজিএম আব্দুর রাজ্জাক, মার্কেটিং ম্যানেজার জিয়াউল হক ফারুক ও উত্তরা ব্র্যাে র ম্যানেজার জহিরুল ইসলাম, এএমজেড হাসপাতালের ক্লিনিক্যাল ম্যানেজার কর্নেল আরশাদ খান, মার্কেটিং অ্যান্ড সেলসের সিনিয়র ম্যানেজার মাঈন উদ্দীন (আকাশ) ও বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ফয়সাল হালিম, হাক্কা ঢাকা’র আউটলেট ম্যানেজার সাজীম ও শাওন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রুবায়েত সালেহীন প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার সিইও মো. রায়হান বলেন, ক্রেতাদের হাতে সর্বোচ্চমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতা সুরক্ষানীতি চালু করেছে। এর আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তাসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন প্লাজা। বিশ্বে একমাত্র ওয়ালটন প্লাজাই কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের এমন সুরক্ষা ও সুবিধা দিচ্ছে।

তিনি আরো বলেন, কিস্তি ক্রেতারা যেন জীবদ্দশাতেই খাদ্য, ব¯্র, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন খাতে বিশেষ সুবিধা পান এবার সেই উদ্যোগ নেয়া হলো। এরই প্রেক্ষিতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি শুরু করলো ওয়ালটন প্লাজা। দেশব্যাপী এসব প্রতিষ্ঠানে ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীগণ সর্বোচ্চ সেবা ও বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। কিস্তি ক্রেতাদের জন্য আমাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তাদের জন্য আরো অনেক সুবিধা যুক্ত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন প্লাজা

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেমন হবে ভবিষ্যতের পৃথিবী? (ভিডিও)
নির্বাচিত

কেমন হবে ভবিষ্যতের পৃথিবী? (ভিডিও)

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

সিঙ্গাপুরে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

সিঙ্গাপুরে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পলক

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং
প্রযুক্তি সংবাদ

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল
নির্বাচিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
টেলিকম

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2023

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতাদের জন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁয় বিশেষ সুবিধা

Techzoom.TV |
TechzoomTV