Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার সিকিউরিটি নিশ্চিতে কল সেন্টার চালু করবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ মে ২০২৩
সাইবার সিকিউরিটি নিশ্চিতে কল সেন্টার চালু করবে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

দেশে ইন্টারনেটের ব্যবহারকারী বাড়ার সাথে সাথে সাইবার অপরাধের সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় সাইবার সিকিউরিটি নিশ্চিতে ও ভুক্তভোগীদের সহযোগিতায় সাইবার সিকিউরিটি কল সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২০ মে) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘বাংলাদেশ সাইবার অপরাধপ্রবণতা- ২০২৩’ শীর্ষক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা একটি সাইবার সিকিউরিটি বিষয়ক কল সেন্টার চালু করতে যাচ্ছি। এটি শুধুমাত্র সাইবার সিকিউরিটি বিষয়ক কল সেন্টার হবে। এর মাধ্যমে নারী-পুরুষ-শিশু সকলেই সেবা নিতে পারবেন। কেননা সাইবার অপরাধের ভুক্তভোগী শুধুমাত্র নারী বা শিশু নয়। আমরা সকলেই এর ভুক্তভোগী। এখানে সকলেই তার সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। কল সেন্টারে সাইবার সিকিউরিটি এজেন্ট থাকবে। কেউ যদি পরামর্শ চায়, তাহলে সেটিও দেওয়া হবে। বেশিরভাগ মানুষ জানে না কোন পরিস্থিতিতে তার কি করা উচিত। এজেন্টরা মানুষকে প্রয়োজনীয় পরামর্শ দেবে। কেউ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে চায়, সেক্ষেত্রেও সহযোগিতা দেওয়া হবে।

গত পাঁচ বছরের গবেষণা প্রতিবেদন যদি আমরা দেখি, তাহলে শতাংশের এদিক-সেদিক ছাড়া তথ্যের তেমন পরিবর্তন নেই। কারণ মানুষের প্রবণতার পরিবর্তন হয়নি। আগে যে কারণে অভিযোগ করতো না, এখনও সেই কারণেই করছে না। তাই এ সাইবার নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করার প্রতি গুরুত্ব দেন বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেসের মহাপরিচালক।

সাইবার নিরাপত্তায় শিক্ষকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে জানিয়ে নাসিম পারভেজ বলেন, গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে সাইবার অপরাধে আমাদের ছাত্ররা বেশি আক্রান্ত হচ্ছে। আমাদের সন্তানরা যখন পড়াশুনা করে তখন তারা বাবা-মায়ের থেকেও শিক্ষকদের কথার বেশি গুরুত্ব দেয় এবং সম্মান করে। তাই শিক্ষকদের মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক পর্যায়ে সাইবার স্পেস সম্পর্কে ধারণা দিতে হবে। সাইবার স্পেস সম্পর্কে শিক্ষার্থীদের ইতিবাচক ধারণা তৈরি করতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সাইবার স্পেসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটা সময় একটি দেশের শক্তিমত্তা বুঝাতে তার কয়টা ট্যাংক, যুদ্ধ বিমান আছে তা দিয়ে নির্ধারণ করা হতো। অর্থাৎ সামরিক দিক থেকে কার সক্ষমতা কত বেশি তা দিয়ে শক্তিমত্তার বিচার করা হতো। ইদানীং সাইবার স্পেসের সক্ষমতা দিয়ে শক্তিমত্তার যাচাই করা হচ্ছে। বর্তমান সময়ে সাইবার জগত মারণাস্ত্রের থেকে বড় হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক বিচ্ছিন্নতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ইদানীং মায়েরাও মোবাইল ও প্রযুক্তিগত নানা উপকরণ ও তাদের জীবন নিয়ে ব্যস্ত। সন্তানরাও তাদের মতো ব্যস্ত। খাবার খাওয়ার সময়ও সে ফোনে বুদ হয়ে যাবে। সে একটি ভিন্ন দুনিয়ায় পরিভ্রমণ করছে। সাইবারে সে একটা ভিন্ন জগতে বেড়ে উঠছে, সেখানে তার বন্ধুও গড়ে উঠছে। কিন্তু বড় হওয়ার পর সে যখন জীবনের বাস্তবতার মুখোমুখি হচ্ছে তখন সে এই দুনিয়াকে চিনতে পারছে না। কেননা এটা তার কাছে একটি অপরিচিত জগত। আমাদের সামাজিক বিচ্ছিন্নতার বিষয়ে মনোযোগী হওয়া উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে যোগ দেননি বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৭ কোটি মানুষ পাচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৭ কোটি মানুষ পাচ্ছে: পলক

ইসরায়েলিদের গোপন তথ্য প্রকাশ করে দিয়েছে ইসলামি হ্যাকার গ্রুপ!
নির্বাচিত

ইসরায়েলিদের গোপন তথ্য প্রকাশ করে দিয়েছে ইসলামি হ্যাকার গ্রুপ!

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে

চীনে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পুনর্মিলনী
প্রযুক্তি সংবাদ

চীনে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পুনর্মিলনী

তিন ভাঁজের স্মার্টফোন আনবে হুয়াওয়ে
মোবাইল এরিনা

তিন ভাঁজের স্মার্টফোন আনবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ
প্রযুক্তি সংবাদ

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!
নির্বাচিত

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মে ২০২৩

সাইবার সিকিউরিটি নিশ্চিতে কল সেন্টার চালু করবে বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV