Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টেলের বিনিয়োগ পেতে যেভাবে এগিয়েছে পোল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ জুন ২০২৩
ইন্টেলের বিনিয়োগ পেতে যেভাবে এগিয়েছে পোল্যান্ড
Share on FacebookShare on Twitter

পোল্যান্ডের তৃতীয় বৃহৎ নগরী ব্রতসোয়াফে চিপ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে ইন্টেল ইনকরপোরেশন। এজন্য ৪৬০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। অঞ্চলটিতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ব্যয় করা হবে বরাদ্দকৃত অর্থ। সম্প্রতি এমনটিই ঘোষণা এসেছে ইন্টেলের পক্ষ থেকে। খবর রয়টার্স।

ইউরোপে সেমিকন্ডাক্টরের সংকট সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ফলে এশিয়ার দেশেগুলোর ওপর নির্ভরতা কমাতে খাতটির উন্নয়নে ঝুঁকছে পশ্চিমা দেশগুলো। সে সুযোগ কাজে লাগাচ্ছে ইন্টেল। চিপ প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানটি ব্রতসোয়াফে ৪৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনের কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। পোল্যান্ডের অন্তত ছয়জন সরকারি কর্মকর্তা আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তারা জানান, ছোট্ট শহরটিতে পোল্যান্ডের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগের ঘটনা ঘটতে যাচ্ছে।

ইন্টেলের আগ্রহের পেছনে পোল্যান্ডের ইতিবাচক প্রবণতা অনেকটা দায়ী। প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট জেলসিঙ্গার বলেন, ‘‌যখন আমরা কারখানা তৈরির চিন্তা করছিলাম, কোনোভাবেই পোল্যান্ডের কথা মাথায় ছিল না। কারখানার জন্য কোনো স্থান নির্বাচন করাটা অনেক দিক থেকেই জরুরি। সবসময় মাথায় রাখতে হয়, স্থানীয় জনতা কারখানার পরবর্তী কার্যক্রমকে ইতিবাচক হিসেবে নেবে কিনা। আমরা নিশ্চিত হতে চেয়েছি স্থানীয় সরকারের আনুকূল্য নিয়ে।’

২০২১ সালের জানুয়ারি থেকে পোল্যান্ড ইন্টেলের সঙ্গে আলোচনা শুরু করে। গত দুই বছরে সরকার ও স্থানীয় প্রশাসন কয়েক দফায় আলোচনায় বসেছে কোম্পানির সঙ্গে। দ্য পোলিশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এজেন্সি (পিএআইএইচ) ও দি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এজেন্সি (এআরপি) নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। পিএআইএইচের প্রধান মারকিন ফাবিয়ানোভিচের দাবি, কভিড-১৯ মহামারীর কারণে অনেক আলোচনা সভা ইন্টারনেটকেন্দ্রিক ছিল। কিন্তু প্রথম সভার পরই আমি আশ্বস্ত হয়েছি, পোল্যান্ড কারখানা স্থাপনের কাজটি পেতে যাচ্ছে। সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে আলোচনা।

২০২২ সালের মার্চে ইন্টেল ‌ইউরোপিয়ান বিনিয়োগ প্রকল্প ঘোষণা দেয়। সে সময় জার্মানিকে নির্বাচিত করা হয় কারখানা স্থাপনের জন্য। পরবর্তী সময়ের সম্প্রসারণে রাখা হয় পোল্যান্ডের নাম। তখন ‘প্রজেক্ট আইকিউ নামে পোল্যান্ডের সরকার ও স্থানীয় প্রশাসন গোপনে চেষ্টা চালাতে থাকে ইন্টেলের সঙ্গে, যেন প্রতিষ্ঠানটি ব্রতসোয়াফে বিনিয়োগ করে। এমনকি ব্রতসোয়াফের জীবনযাপন, পারিবারিক সুবিধা, শিক্ষা, বাইক লেন ও সুইমিং পুল ও অর্থনীতি এবং জনমিতি নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হয়। ব্রতসোয়াফে আমেরিকান ফুটবল ও বাস্কেটবল চ্যাম্পিয়নদের আবাসভূমি হওয়ায় ইন্টেল উৎসাহিত হয়েছে বলেও মনে করছেন অনেকে।’

২৮৫ হেক্টর জমির ওপর ইন্টেলের নতুন কারখানা স্থাপন করা হবে। ব্রতসোয়াফ নতুন প্রকল্পের পেছনে বিনিয়োগ হিসেবে তৈরি করবে রাস্তা, বৈদ্যুতিক গাড়ি পরিষেবা, পানি সরবরাহ সুবিধা ও উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন। বিপরীতে ইন্টেল অনুমতি পাবে ৫০ মিটার উঁচু ভবন তৈরিতে। সাধারণত ওই অঞ্চলে ২০ মিটারের চেয়ে উঁচু স্থাপনা নির্মাণ করা হয় না।

ব্রতসোয়াফের ডেপুটি মেয়র জ্যাকুব মাজুর বলেন, ‘‌আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রকেট তৈরির ধারণা দিয়ে ১ কোটি টাকা জিতে নিলেন আজাদুল হক
প্রযুক্তি সংবাদ

রকেট তৈরির ধারণা দিয়ে ১ কোটি টাকা জিতে নিলেন আজাদুল হক

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন
প্রযুক্তি সংবাদ

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন

আরো ১১ আইটি ট্রেনিং সেন্টার, কর্মসংস্থানের অপার সম্ভাবনা
প্রযুক্তি সংবাদ

আরো ১১ আইটি ট্রেনিং সেন্টার, কর্মসংস্থানের অপার সম্ভাবনা

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

৫ টাকায় নেটফ্লিক্স সাবস্ক্রিপশন!
নির্বাচিত

৫ টাকায় নেটফ্লিক্স সাবস্ক্রিপশন!

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ জুন ২০২৩

ইন্টেলের বিনিয়োগ পেতে যেভাবে এগিয়েছে পোল্যান্ড

Techzoom.TV |
TechzoomTV