Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

ওয়্যারেবল ডিভাইসের বাজারে আরো একটি ডিভাইস উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি ফিট টু-এর উত্তরসূরি হিসেবে ফিট থ্রি বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। নতুন ফিটনেস ট্র্যাকারে বড় ডিসপ্লে ও ব্যাটারি দেয়া হয়েছে।

গ্যালাক্সি ফিট থ্রি ওয়্যারেবলে ১ দশমিক ৫৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। ওয়্যারেবল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ১০০-এর বেশি ওয়াচ ফেসের মাধ্যমে ইন্টারফেস পরিবর্তন করতে পারবে। ডিভাইসে কত মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে সে বিষয়ে স্যামসাং কিছু জানায়নি। কোম্পানির দাবি একবারের চার্জে ডিভাইসটি ১৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডিভাইসে ২০৮ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হতে পারে। যেখানে গ্যালাক্সি ফিট টু ডিভাইসটিতে ১ দশমিক ১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ১৫৯ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছিল। গ্যালাক্সি ফিট থ্রিতে হার্ট রেট, ঘুম ও ব্যায়ামসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। স্যামসাং হেলথ অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনে এসব বিষয়ের বিস্তারিত তথ্য দেখা যাবে। ওয়্যারেবলটিতে এক্সিলারোমিটার ও জায়রোস্কোপ থাকলেও জিপিএস দেয়া হয়নি।

স্যামসাংয়ের নতুন স্মার্ট ওয়্যারেবল ডিভাইসে রিমোট ক্যামেরা, ফাইন্ড মাই ফোন, জরুরি মুহূর্তে বার্তা পাঠানোর সুবিধা, ফল ডিটেকশন বা পড়ে যাওয়া শনাক্তকরণ, ডু নট ডিস্টার্ব মোডসহ বিভিন্ন ফিচার রয়েছে। মাইক্রোফোন ও স্পিকার না থাকায় এর মাধ্যমে ভয়েস কল করা যাবে না। এতে অ্যালুমিনিয়াম চেসিস, সিলিকন স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে এবং এটি আইপি৬৮ রেটিংপ্রাপ্ত।

আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গ্যালাক্সি ফিট থ্রিতে ২৫৬x৪০২ পিক্সেলের ডিসপ্লে ও ৩০২ পিপিআই রয়েছে। সেই সঙ্গে ১৬ মেগাবাইটর র‍্যাম ও ২৫৬ মেগাবাইট স্টোরেজ রয়েছে। তবে ডিভাইসটিতে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যাবে না। ডিভাইসটির আনুমানিক দাম ১০০ ডলার হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। ধূসর, সিলভার ও পিংক গোল্ড রঙে ডিভাইসটি পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

কনটেন্ট নির্মাতাদের জন্য সনির একাধিক ওয়্যারলেস মাইক্রোফোন
প্রযুক্তি সংবাদ

কনটেন্ট নির্মাতাদের জন্য সনির একাধিক ওয়্যারলেস মাইক্রোফোন

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত
নির্বাচিত

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত

ট্রাই-ফোল্ড
নির্বাচিত

ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং

হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিটের সময় বাড়ছে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিটের সময় বাড়ছে

উইন্ডোজ ১০-এ ‘বাগ’, অচল হতে পারে ভিপিএন সিস্টেম
নির্বাচিত

উইন্ডোজ ১০-এ নতুন স্টার্ট মেনু আসছে

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি
প্রযুক্তি বাজার

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
ই-কমার্স

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া
প্রযুক্তি সংবাদ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং
ছাড় ও অফার

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ফেব্রুয়ারি ২০২৪

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV