Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 July 2023
দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ
Share on FacebookShare on Twitter

দেশে খানা পর্যায়ে মোবাইলে ব্যবহারে সুবিধা ভোগ করে ৯৭ দশমিক ৯ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে ৪৩ দশমিক ৬ শতাংশ। শুধু তাই নয়, স্মার্টফোন ব্যবহার করে ৬৩ দশমিক ৩ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯ শতাংশ, টেলিভিশন ৬২ দশমিক ২ শতাংশ এবং কম্পিউটার ব্যবহার করে ৮ দশমিক ৯ শতাংশ।

সোমবার (১৭ জুলাই) আগারগাঁয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়নাধীন ‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ প্রকল্পের আওতায় পরিচালিত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ ২০২৩’ এর মূল রিপোর্ট প্রকাশ এবং প্রকাশনা অনুষ্ঠানের এ তথ্য জানান প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা শাফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা শাফি জানান, খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ শতাংশ এবং সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ যেখানে জাতীয় পর্যায়ে ৪৩ দশমিক ৬ শতাংশ। খানা পর্যায়ে মোবাইলফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ।

তিনি জানান, কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ এবং সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ।

তিনি আরো জানান, ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ , মোবাইল ফোন ৯০ দশমিক ৫ শতাংশ, কম্পিউটার ৭ দশমিক ৯ শতাংশ এবং নিজস্ব
মোবাইল ফোন আছে এমন ব্যক্তিদের হার ৬৩ দশমিক ৮ শতাংশ।

২০১৩, ২০২২ এবং ২০২৩ সালের ডেটা বিশ্লেষণ করতে দেখা যায় দেশে ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তির হার ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৩৮ দশমিক ৯ হয়েছে এবং ২০২৩ সালে হয়েছে ৪৪ দশমিক ৫ শতাংশ। মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৮৯ দশমিক ৯ শতাংশ হয়েছে এবং ২০২৩ সালে হয়েছে ৯০ দশমিক ৫ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫ দশমিক ৬ শতাংশ যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৭ দশমিক ৪ শতাংশ এবং ২০২৩ সালে হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ।

অর্থাৎ দেশ যে ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে তার প্রমাণ ওই জরিপের ফলাফল হতে পাওয়া যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ড. শাহনাজ আরেফিন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়া এক্স ৭০ প্রো: নকিয়ার নতুন ফোন এলো বাজারে
নির্বাচিত

নকিয়া এক্স ৭০ প্রো: নকিয়ার নতুন ফোন এলো বাজারে

ইস্টার্ন ব্যাংক পিএলসি
অর্থ ও বাণিজ্য

ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১,৩০৯ ডলার ‘গায়েব’, গ্রাহকের অভিযোগ

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে নুবিয়া রেড ম্যাজিক ৬ প্রো
নির্বাচিত

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে নুবিয়া রেড ম্যাজিক ৬ প্রো

স্মার্টফোনে দুই সপ্তাহ ইন্টারনেট ব্যবহার না করলে যে উপকার পাওয়া যায়
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনে দুই সপ্তাহ ইন্টারনেট ব্যবহার না করলে যে উপকার পাওয়া যায়

সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণার তথ্য চুরিতে মরিয়া
প্রযুক্তি সংবাদ

সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণার তথ্য চুরিতে মরিয়া

করোনা পজিটিভ কি না জানাবে স্মার্টফোন
নির্বাচিত

করোনা পজিটিভ কি না জানাবে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2023

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV