Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ব্যবহার করেন দেশের ৬৩.৩ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 29 July 2023
যে কারণে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমবে
Share on FacebookShare on Twitter

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত ১০ বছরে সাত গুণ বেড়েছে। ২০১৩ সালে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৬ দশমিক ৭ শতাংশ। তা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৬ শতাংশ। দেশে বর্তমানে পরিবার পর্যায়ে মোবাইল ফোনে ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭ দশমিক ৯ শতাংশ। এছাড়া ইন্টারনেট ৪৩ দশমিক ৬ শতাংশ, স্মার্টফোন ৬৩ দশমিক ৩ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯ শতাংশ, টেলিভিশন ৬২ দশমিক ২ শতাংশ এবং কম্পিউটার ৮ দশমিক ৯ শতাংশ, ল্যান্ডফোন ব্যবহার করে শূন্য দশমিক ৭ শতাংশ পরিবারের লোকজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিয়ার রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা সাকি।

অনুষ্ঠানে জানানো হয়, খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ দশমিক শূন্য শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। যেখানে জাতীয় পর্যায়ে ৪৩ দশমিক ৬ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ।

# দশ বছরে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে ৭ গুণ
# দেশে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭. ৯ শতাংশ
# ইন্টারনেট ব্যবহার করে ৪৩.৬ শতাংশ
# স্মার্ট ফোন ব্যবহার করে ৬৩.৩ শতাংশ
# রেডিও ব্যবহার করে ১৪ দশমিক ৯ শতাংশ
# টেলিভিশন ব্যবহার করে ৬২.২ শতাংশ
# কম্পিউটার ব্যবহার করে ৮.৯ শতাংশ
# ল্যান্ডফোন ব্যবহার করে শূন্য দশমিক ৭ শতাংশ

ব্যক্তি পর্যায়ের তথ্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ, মোবাইল ফোন ৯০ দশমিক ৫ শতাংশ, কম্পিউটার ৭ দশমিক ৯ শতাংশ এবং নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তিদের হার ৬৩ দশমিক ৮ শতাংশ।

২০১৩, ২০২২, ও ২০২৩ সালের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে এবং ২০২৩ সালে ৪৪ দশমিক ৫ শতাংশ হয়েছে। মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৮৯ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে ৯০ দশমিক ৫ শতাংশ হয়েছে। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে। ২০২৩ সালে ৭ দশমিক ৯ শতাংশ হয়েছে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মোবাইলের ব্যবহারকারী বেড়েছে। তবে সিলেটে টেলিভিশন ব্যবহারকারী কমেছে এবং রংপুরে বেড়েছে এটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। যদিও সিলেটে দামি মোবাইল ব্যবহারকারী বেড়েছে যা রংপুরে কম। তিনি বলেন, ধনীরা আধুনিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে।

বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, এগুলোর ব্যবহার যে বেড়েছে এগুলো সবাই জানি। তবে, এ জরিপ হচ্ছে একটি ডকুমেন্ট। জরিপে উঠে এসেছে ল্যান্ডফোন ব্যবহারকারী কমে শূন্য দশমিক ৭ শতাংশে নেমেছে। এতে সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিই হেলথকেয়ারের প্রথম ফাইভজি ল্যাব চালু
টেলিকম

জিই হেলথকেয়ারের প্রথম ফাইভজি ল্যাব চালু

আবরারের আইডি ‘রিমেম্বারিং’ করে নতুন বার্তা দিল ফেসবুক
নির্বাচিত

আবরারের আইডি ‘রিমেম্বারিং’ করে নতুন বার্তা দিল ফেসবুক

গতবছর সাত লাখের বেশি ওয়েব থ্রেটস ব্লক করেছে ক্যাস্পারস্কি সিক্যুরিটি সল্যুশন
প্রযুক্তি সংবাদ

গতবছর সাত লাখের বেশি ওয়েব থ্রেটস ব্লক করেছে ক্যাস্পারস্কি সিক্যুরিটি সল্যুশন

অ্যামাজনের রিটেইল ব্যবসায় ধাক্কা, আরও চারটি ‘ফ্রেশ’ রিটেইল দোকান বন্ধের ঘোষণা
ই-কমার্স

অফিসে কর্মীদের ওপর কড়া নজরদারি চালাচ্ছে অ্যামাজন

রাউটারের ওয়াইফাই স্পিড বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছে জানার উপায়

জাকারবার্গ নিজেই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন
প্রযুক্তি সংবাদ

জাকারবার্গ নিজেই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের...

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2023

স্মার্টফোন ব্যবহার করেন দেশের ৬৩.৩ শতাংশ মানুষ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix