Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি’র সহযোগিতায় সিওইউ সাইক্লিস্টসের ‘লেনসেশন ১.০’ আয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 August 2023
রিয়েলমি’র সহযোগিতায় সিওইউ সাইক্লিস্টসের ‘লেনসেশন ১.০’ আয়োজন
Share on FacebookShare on Twitter

দেশের সাইক্লিস্টসদের জন্য নিবেদিত ফেসবুক গ্রুপ সিওইউ (কুমিল্লা ইউনিভার্সিটি) সাইক্লিস্টস সম্প্রতি রিয়েলমি’র সহযোগিতায় ‘লেনসেশন ১.০’ শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে। স্মার্টফোন ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে গত ২৬-২৭ জুলাই এই অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, এই আয়োজনের অংশ হিসেবে গত ৩০ জুলাই প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

‘সাইক্লিস্ট’ ও ‘জেনারেল’ (সাধারণ) এই দু’টি ফেসবুক গ্রুপের জন্য দু’টি পর্যায়ে ‘লেনসেশন ১.০’ অনুষ্ঠিত হয়। এখানে অনলাইনে প্রাথমিকভাবে নির্বাচন করার পর অফলাইনে বিজয়ী ঘোষণা করা হয়। সাধারণ গ্রুপের ফটো প্রতিযোগিতার থিম ছিল ‘ন্যাচার’ ও ‘লাইফস্টাইল’; অন্যদিকে সাইক্লিস্ট গ্রুপের সদস্যদের জন্য থিম ছিল ‘সাইক্লিং’। প্রথমে ধাপে বিভিন্ন ক্যাটাগরির ওপর ভিত্তি করে প্রতিটি গ্রুপ থেকে ১০ জন করে প্রতিযোগী বাছাই করা হয়।

আয়োজন চলাকালে তরুণদের দূষণের বিরুদ্ধে দাঁড়াতে ও পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেল ব্যবহারে উৎসাহী করতে ‘চ্যাম্পিয়ন সাইকেল র‍্যালি’ নামে আরেকটি ইভেন্টের আয়োজন করা হয়।

সাইকেল র‍্যালিটি গত ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। ২২০ জনেরও বেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। সাইকেল র‍্যালির সময় অংশগ্রহণকারীরা ‘রিয়েলমি সি৫৩ চ্যাম্পিয়ন টি-শার্ট’ পরিধান করে হাতে আকর্ষণীয় পতাকা বহন করেন। এই ইভেন্টের সাথে একাত্মতা প্রকাশ করে কুমিলা সাইক্লিস্ট গ্রুপ র‍্যালিতে অংশ নেয়।

ফাইনাল রাউন্ডে ২০ জন সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন, যারা পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খোলা স্টেজে ফটো প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রাথমিক রাউন্ডে পাঠানো সকল ছবি দর্শনার্থীদের সামনে প্রদর্শন করা হয়, পরে তাদের মধ্য থেকে ৬ জন বিজয়ীকে বেছে নেন প্রধান অতিথি ও দর্শনার্থীরা।

প্রত্যেক গ্রুপের শীর্ষ বিজয়ী পুরস্কার হিসেবে রিয়েলমি সি৫৩ পেয়েছেন, অন্যান্য বিজয়ীদের রিয়েলমি’র এআইওটি পণ্য দেওয়া হয়। সাইক্লিস্ট গ্রুপ থেকে তৌফিক রিশাদ ও সাধারণ (জেনারেল) গ্রুপ থেকে আরাফাত রাফি বিজয়ী হন। পাশাপাশি, যেসব অংশগ্রহণকারী প্রথম রাউন্ড অতিক্রম করেন তাদের জন্য ছিল চ্যাম্পিয়ন টি-শার্ট, সার্টিফিকেট ও রিয়েলমি সি৫৩ এর সৌজন্যে মিউজিক নাইট উপভোগ করার সুযোগ।

লেনসেশন ১.০ আয়োজনের প্রথম ধাপে ছবি মূল্যায়ন করেন কুমিল্লা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি’র কোষাধ্যাক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আল ইমরান ও আর্টল্যান্ডের সাবেক সিনিয়র ফটোগ্রাফার নূরে এলাহী সাগর। ফটো প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মিউজিক পরিবেশন করে সরলা, প্রতিবর্তন ও প্লাটফর্ম ব্যান্ড। উপস্থিত সকলে এই আয়োজন এবং ইভেন্টের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন।

উল্লেখ্য, তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড রিয়েলমি ধারাবাহিকভাবে উদ্ভাবনী বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি৫৩রিয়েলমি সি৫৩ চ্যাম্পিয়ন টি-শার্টলেনসেশন ১.০সাইক্লিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?
প্রযুক্তি সংবাদ

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং
ই-কমার্স

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং

মোশন ভিউ থেকে পণ্য কেনার আগে যেসব বিষয় ভাবা প্রয়োজন
ই-কমার্স

মোশন ভিউ থেকে পণ্য কেনার আগে যেসব বিষয় ভাবা প্রয়োজন

ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নির্বাচিত

ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি
কিভাবে করবেন

ইন্টারনেট ডাটা বাঁচানোর উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2023

রিয়েলমি’র সহযোগিতায় সিওইউ সাইক্লিস্টসের ‘লেনসেশন ১.০’ আয়োজন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix