Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ ফ্ল্যাশ সেলে রিয়েলমি সি৫১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
দারাজ ফ্ল্যাশ সেলে রিয়েলমি সি৫১
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি আজ (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন সিরিজের যুগান্তকারী স্মার্টফোন সি৫১ উন্মোচন করেছে। রিয়েলমি চ্যাম্পিয়ন সিরিজের লক্ষ্য কোনো আপোষ ছাড়াই নির্দিষ্ট স্মার্টফোন সেগমেন্টে অবিশ্বাস্য সব ফিচার নিয়ে আসা। ‘নো লিপ, নো লঞ্চ,’ ব্র্যান্ড প্রতিজ্ঞার সাথে সামঞ্জস্য রেখে সি৫১ -এ ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় ফিচারগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ফোনটিতে চারটি ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে আসা হয়েছে।

সি৫১ -এ রয়েছে চমৎকার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার-ফাস্ট ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ এবং স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন; আর সাথে থাকছে ৬৪ জিবির স্টোরেজ। রিয়েলমি সি৫১ ব্যবহারের ব্যবহারকারীরা পাবেন সামগ্রিকভাবে স্মার্টফোন ব্যবহারে দুর্দান্ত অভিজ্ঞতা মাত্র ১৫,৯৯৯ টাকায়। উন্মোচন উপলক্ষে দারাজে অনলাইন ফ্ল্যাশ সেল আয়োজন করেছে রিয়েলমি। এর ফলে, নতুন সি৫১ ফোনটি অপেক্ষাকৃত কম মূল্যে কিনতে পারবেন আগ্রহীরা। ফ্ল্যাশ সেল চলাকালে, দারাজ ভাউচার ব্যবহার করে সি৫১ কেনা যাবে ছাড়কৃত মাত্র ১৪,৯৯৯ টাকায়। পাশাপাশি, ক্রেতারা বিনাসুদে সহজ মাসিক কিস্তি সুবিধা, এক্সপ্রেস ডেলিভারি ও ব্র্যান্ড ওয়্যারেন্টি উপভোগ করবেন। আকর্ষণীয় এ অফার উপভোগে ভিজিট করুন: https://cutt.ly/C51FlashSale.

দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞতার জন্য রিয়েলমি সি৫১ -এ রয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ; ফলে, মাত্র ২৮ মিনিট চার্জে ফোনটির ৫০ শতাংশ চার্জ হবে। ১০ ওয়াটের সি৩১ এর সাথে তুলনায়, সি৫১ এ চার্জিং গতি দ্বিগুণ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। সি৫১ -এর চার্জিং পারফরমেন্স ব্যবহারকারীর প্রতিদিনকার ফোন ব্যবহারের অভিজ্ঞতা করবে সমৃদ্ধ ও ঝামেলাবিহীন। ফটোগ্রাফি নিয়ে আগ্রহীদের জন্য সি৫১ -এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে এফ/১.৮ অ্যাপারচার এবং একটি ৫ মেগাপিক্সেল লেন্স, যা সকল অ্যাঙ্গেল থেকে এইচডি ছবি তুলতে ভূমিকা রাখবে। এছাড়াও, ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা জীবনের সকল আনন্দদায়ক মুহূর্তকে নিখুঁত ডিটেইলে ফ্রেমবন্দী করবে। পাশাপাশি, বিস্তৃত পরিসরের উদ্ভাবনী সব ইমেজ ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্টাইলে ছবি তুলতে পারবেন সি৫১ দিয়ে।

রিয়েলমি সি৫১ -এ ব্যবহারকারীদের স্টোরেজ নিয়ে চিন্তা করতে হবে না – দুশ্চিন্তাবিহীন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। এর ডায়নামিক র‍্যাম এক্সপানশন প্রযুক্তির ফলে সিয়েলমি সি৫১ র‍্যাম বৃদ্ধি করা যাবে ৪ জিবি পর্যন্ত এবং ৮ জিবি’র মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। পাশাপাশি, সি৫১ -এ একইসাথে দু’টি ন্যানো সিম কার্ড এবং ১টি মাইক্রোএসডি ব্যবহার করা যাবে, যার ফলে স্টোরেজ এক্সপানশন করা যাবে ২ টেরাবাইট পর্যন্ত।

ডিভাইসটিকে নান্দনিক করে তুলতে, ডিভাইসটির ৭.৯৯ মিলিমিটারের পেছনের অংশে রয়েছে স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন। ডিভাইসটি পাওয়া যাবে দু’টি রঙে – মিন্ট গ্রিন ও কার্বন ব্ল্যাক। বিভিন্ন টেক্সচারের সন্নিবেশ এবং সমৃদ্ধ ও নিখুঁত ডিটেইল স্মার্টফোনটির সামগ্রিক ডিজাইনকে করে তুলেছে আরও ডায়নামিক ও ফ্যাশনেবল। তাই, নিজস্ব সেগমেন্টে সেরা ডিজাইনের পাশাপাশি, ডিভাইসটির রাইট-অ্যাঙ্গেলড বেজেলের কারণে ব্যবহারকারীরা ফোনটি স্বাচ্ছন্দ্যদায়কভাবে ধরতে পারবেন।

সি৫১ এর ৬.৭৪ ইঞ্চির ফুল স্ক্রিনের পিক বাইটনেস হচ্ছে ৫৬০ নিটস এবং ফোনটির ওপরে রয়েছে একটি মিনি-ড্রপ নচ; এর ফলে, ফোনটিতে কিছু দেখার ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্য অনুভব করবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীরা সি৫১ -এ মিনি ক্যাপসুলের অভিজ্ঞতা পাবেন, যা স্মার্টভাবে ডিসপ্লের সাথে মানিয়ে যায়। ব্যাটারির তিন ধরনের অবস্থা যথা: সম্পূর্ণ চার্জ অবস্থায় রয়েছে, চার্জ হচ্ছে এবং লো ব্যাটারি – এ তিন ক্ষেত্রে তিন ধরনের ডায়নামিক লাইট দেখা যাবে। এর পাশাপাশি, ব্যবহারকারীরা ডেটা ইউসেজ ও স্টেপ স্ট্যাট ফাংশনও ব্যবহার করতে পারবেন।

সি৫১ -এ ব্যবহার করা হয়েছে আল্ট্রাবুম স্পিকার, ফাস্ট-সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও মাল্টিফাংশনাল এনএফসি। ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদে সমৃদ্ধ অভিজ্ঞতাদানে রিয়েলমি সি৫১ -এ ফ্ল্যাগশিপ-লেভেল কোয়ালিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিকে প্রাসঙ্গিক বিভিন্ন টেস্টিং প্রক্রিয়ায় টেস্ট করা হয়েছে।

Tags: রিয়েলমিরিয়েলমি সি৫১

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম্পিউটার ক্রয়ে দুর্নীতি
প্রযুক্তি সংবাদ

ক্রয়নীতি লঙ্ঘন করে বেশি দামে কম্পিউটার কেনার চেষ্টা ঢাকা পলিটেকনিকের, আটকে দিল বিপিপিএ

অরিজিনাল গিগাবাইট পন্য নিশ্চিতে স্মার্ট ওয়ারেন্টি দেখে কেনার আহ্বান
প্রযুক্তি সংবাদ

অরিজিনাল গিগাবাইট পন্য নিশ্চিতে স্মার্ট ওয়ারেন্টি দেখে কেনার আহ্বান

বাবা দিবস উপলক্ষ্যে দারাজ নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন‘আমার বাবা সুপার হিরো’
ই-কমার্স

বাবা দিবস উপলক্ষ্যে দারাজ নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন‘আমার বাবা সুপার হিরো’

নতুন মোটরসাইকেল আনল বিএমডব্লিউ
অটোমোবাইল

নতুন মোটরসাইকেল আনল বিএমডব্লিউ

বিশ্বের শ্রেষ্ঠ ধনীরা ফোন স্মার্টফোন ব্যবহার করেন ?
নির্বাচিত

বিশ্বের শ্রেষ্ঠ ধনীরা ফোন স্মার্টফোন ব্যবহার করেন ?

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?
প্রযুক্তি বাজার

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

Load More

ট্রেন্ডিং টপিক

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix