Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০১৮ সালে সর্বাধিক বিক্রীত স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ মে ২০১৯
২০১৮ সালে সর্বাধিক বিক্রীত স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রি হওয়া ডিভাইস কোনগুলো? বিভিন্ন ব্র্যান্ড প্রতি বছর একাধিক মডেলের হ্যান্ডসেট উন্মোচন করছে। এসব ডিভাইসের সবগুলো যে সাড়া ফেলে, তা নয়। আবার কিছু ডিভাইস বাজারে আসার আগেই দারুণ সাড়া জাগায়। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ ২০১৮ সালে বৈশ্বিক বাজারে ১০টি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে।

আইফোন টেন
২০১৭ সালের অক্টোবরে আইফোনের দশকপূর্তি সংস্করণ হিসেবে বাজারে আসে আইফোন টেন। ২০০৭ সালে প্রথম প্রজন্মের আইফোনের পর দশকপূর্তি সংস্করণে বেশকিছু নতুন প্রযুক্তির পরিচয় করায় অ্যাপল। ডিভাইসটি বিশ্বব্যাপী স্মার্টফোন-প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত এ ডিভাইস কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় শীর্ষে রয়েছে।

আইফোন ৮
২০১৭ সালে দশকপূর্তি সংস্করণ আইফোন টেনের সঙ্গে একযোগে উন্মোচন করা হয় আইফোন ৮। ডিভাইসটি বাজারে ছাড়া হয় একই বছরের সেপ্টেম্বরে। এটি মূলত সাশ্রয়ী সংস্করণ হিসেবে আনা হয়। অ্যালুমিনিয়াম কাঠামোর এ ফোনের ব্যাক ও ফ্রন্ট প্যানেল গ্লাসের তৈরি। ১ মিটার গভীর পানির নিচে প্রায় ৩০ মিনিট সচল থাকতে সক্ষম এ ফোন কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বাধিক বিক্রি হওয়া ১০ স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।

আইফোন ৮ প্লাস
২০১৭ সালে আইফোন টেন ও আইফোন ৮-এর সঙ্গে উন্মোচন করা হয় আইফোন ৮ প্লাস। বেশকিছু উদ্ভাবনী প্রযুক্তির কারণে ডিভাইসটি একই বছরের সেপ্টেম্বরে বাজারে আসার পর পরই গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লের এ ডিভাইসের ব্যাক ও ফ্রন্ট প্যানেল গ্লাসের তৈরি। কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে আইফোন ৮ প্লাস।

আইফোন ৭
২০১৬ সালের সেপ্টেম্বরে বাজারে এলেও গত বছরজুড়েও বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইফোন ৭-এর উল্লেখযোগ্য চাহিদা দেখা গেছে। ২০১৭ ও ২০১৮ সালে তিনটি করে মোট ছয়টি নতুন আইফোন বাজারে ছাড়ে অ্যাপল। এর পর আইফোনের পুরনো সংস্করণগুলোর দাম কমানো হয়। যে কারণে গত বছর আইফোন ৭-এর চাহিদায় প্রবৃদ্ধি দেখা গেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছর সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় চতুর্থ শীর্ষ অবস্থানে রয়েছে আইফোন ৭।

রেডমি ৫এ
২০১৭ সালের ডিসেম্বরে বাজারে আসে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা শাওমির রেডমি ফাইভএ হ্যান্ডসেটটি। তুলনামূলক সাশ্রয়ী দামের অ্যালুমিনিয়াম কাঠামো এবং গ্লাসের তৈরি ফ্রন্ট প্যানেলের ডিভাইসটি বাজারে আসার পর পরই ইতিবাচক সাড়া ফেলে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটি কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর
নির্বাচিত

যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর

আইসিটি প্রতিমন্ত্রী পলক ময়মনসিংহ হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রী পলক ময়মনসিংহ হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

ইনফিনিক্স জিটি ৩০
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স জিটি ৩০ গেমিং স্মার্টফোন যখন লাইফস্টাইল অনুষঙ্গ

সরকারের কাছে অনুদান চায় বেসিস
প্রযুক্তি সংবাদ

সরকারের কাছে অনুদান চায় বেসিস

Private: ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

সহজ কিস্তিতে মোবাইল বিক্রির নতুন উদ্যোগ

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ
প্রযুক্তি সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০১৯

২০১৮ সালে সর্বাধিক বিক্রীত স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV