Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর চেষ্টায় হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 September 2023
মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর চেষ্টায় হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি খাতে চীনের আধিপত্য রোধে তথ্য চুরির অভিযোগ এনে সব ধরনের রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে পশ্চিমা নিষেধাজ্ঞায় চীনের প্রযুক্তি খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। কেননা কোম্পানিগুলো বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের মাইক্রোচিপ তৈরি করে চলেছে। হুয়াওয়ে টেকনোলজিসের একটি ইউনিট বর্তমানে সার্ভিলেন্স ক্যামেরার জন্য চীনের তৈরি নতুন চিপ রফতানি করছে। এটিকে চীনা প্রযুক্তি জায়ান্টটির মার্কিন রফতানি নিষেধাজ্ঞার প্রভাব এড়ানোর প্রয়াস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

হুয়াওয়ের হাইসিলিকন চিপ ডিজাইন ইউনিট থেকে রফতানি চলতি বছরে চালু হয়েছিল। কিছু স্থানীয় চীনা সার্ভিলেন্স ক্যামেরা নির্মাতা ছিলেন সেখানে। সম্প্রতি চীনের বাজারে হাইএন্ড বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নতুন স্মার্টফোন মেট ৬০ প্রো উন্মোচন করেছে হুয়াওয়ে টেকনোলজিস।

স্মার্টফোন প্রসেসরের চেয়ে সার্ভিলেন্স চিপগুলো তৈরি করা সহজ বলে বিবেচিত হওয়ায় আগামীতে চিপ বাজার ব্যাহত হতে পারে বলে মনে করছেন শিল্পের সঙ্গে সম্পৃক্তরা। হুয়াওয়ে নিজেদের পুনরুত্থানের জন্য চিপ ডিজাইন সফটওয়্যারের কাজে মার্কিন বিধিনিষেধকে পাশ কাটিয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত মার্চে হুয়াওয়ে ঘোষণা করে তারা ১৪ ন্যানোমিটারের উৎপাদিত চিপের ডিজাইন টুলসে অগ্রগতি অর্জন করেছে।

হাইসিলিকন মূলত হুয়াওয়ের জন্য চিপ সরবরাহ করে। তবে তাদের দাহুয়া টেকনোলজি ও হিকভিশনের মতো বাইরের গ্রাহকও রয়েছে। মার্কিন রফতানি নিয়ন্ত্রণ চেষ্টার আগে এটি সার্ভিলেন্স ক্যামেরা সেক্টরের প্রভাবশালী চিপ সরবরাহকারী ছিল। ব্রোকারেজ সাউথওয়েস্ট সিকিউরিটিজ ২০১৮ সালে তার বিশ্বব্যাপী শেয়ার প্রায় ৬০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস করেছিল।

কনসাল্টিং ফার্ম ফ্রস্ট অ্যান্ড সুলিভানের তথ্য অনুযায়ী, ২০২১ সালের মধ্যে হাইসিলিকনের বৈশ্বিক বাজার হিস্যা ৩ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।

ইউনিটটির প্রচেষ্টা সম্পর্কে সূত্রের বরাতে জানা যায়, হাইসিলিকন ২০১৯ সাল থেকে কিছু নিম্ন স্তরের সার্ভিলেন্স চিপ সরবরাহ করেছে। তবে তাদের মূল উদ্দেশ্য ছিল হাইএন্ড চিপ নিয়ে কাজ করা, পাশপাশি তাইওয়ানের নোভাটেক মাইক্রো ইলেকট্রনিকস করপোরেশনের মতো কোম্পানিগুলোর কাছ থেকে বাজার শেয়ার পুনরুদ্ধার করা। এদিকে হুয়াওয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

হুয়াওয়ে আগস্টের শেষের দিকে মনোযোগ আকর্ষণ করেছে, যখন তারা মেট ৬০ প্রো নামে একটি নতুন স্মার্টফোন চালু করেছিল, যা একটি উন্নত চিপ দ্বারা নির্মিত ৫জি প্রযুক্তির স্মার্টফোন। মার্কিন নিষেধাজ্ঞার শিকার হওয়ার পর হুয়াওয়ের স্মার্টফোনের এমন প্রত্যাবর্তন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং জনসাধারণ স্বাগত জানিয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান টেকইনসাইটস, যারা মেট ৬০ প্রো পরীক্ষা করে দেখেছে, তাদের ভাষ্যমতে, এটি একটি নতুন কিরিন ৯০০০এস দ্বারা পরিচালিত স্মার্টফোন। এ উন্নত চিপ সম্ভবত চীনের শীর্ষ চিপ ফাউন্ড্রি প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) দ্বারা তৈরি করা হয়েছে।

হুয়াওয়ে বর্তমানে সেলফোনের জন্য কিরিন চিপ সরবরাহের পথ তৈরিতে কাজ করছে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে হুয়াওয়ের হাইসিলিকন ডিভিশন কিরিন চিপসেট তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। পাশাপাশি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) চিপ তৈরিতে কাজ করে যাচ্ছে।

মার্কিন আইনপ্রণেতারা হুয়াওয়ে এবং এসএমআইসির ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো জানান, হুয়াওয়ে বিপুল পরিমাণ উন্নত চিপযুক্ত স্মার্টফোন তৈরি করতে পারে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই।

মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন সফটওয়্যারে হাইসিলিকনের প্রবেশাধিকার সীমিত হয়েছে। তবে হুয়াওয়ের সাম্প্রতিক অগ্রগতি দেখায় যে তারা নিজস্ব সরঞ্জাম তৈরি করেছে এবং তা অর্জনে কিছু অপ্রচলিত উপায় ব্যবহার করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা স্মার্টফোনস্মার্টফোনহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

অবৈধ ফোনসেটে যাচ্ছে ৬০০০ কোটি টাকা

র‍্যানসমওয়্যার হামলাকারীরা চুরি করা তথ্য যেভাবে ব্যবহার করছে: সফোস প্রতিবেদন
প্রযুক্তি সংবাদ

র‍্যানসমওয়্যার হামলাকারীরা চুরি করা তথ্য যেভাবে ব্যবহার করছে: সফোস প্রতিবেদন

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেল না.গঞ্জের সুমি
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেল না.গঞ্জের সুমি

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট
নির্বাচিত

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’
প্রযুক্তি সংবাদ

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’

বিটিআরসির বিরুদ্ধে করা মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ
প্রযুক্তি সংবাদ

বিটিআরসির বিরুদ্ধে করা মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2023

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর চেষ্টায় হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV