Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপের বাইপাস চার্জিং প্রযুক্তি এখন স্মার্টফোনে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 September 2023
ল্যাপটপের বাইপাস চার্জিং প্রযুক্তি এখন স্মার্টফোনে
Share on FacebookShare on Twitter

বাইপাস শব্দটি প্রায় সবার কাছেই পরিচিত। বিভিন্ন অর্থে আমরা এই শব্দ ব্যবহার করে থাকি। এই যেমন, বিকল্প রাস্তা, হৃৎপিণ্ডে রক্ত চলাচলের নতুন পথ, অথবা চার্জিং প্রযুক্তি হিসেবে। প্রতিটি ক্ষেত্রেই শব্দটি বিকল্প কোনো পদ্ধতি বা রাস্তা বোঝায়। বাইপাস যখন চার্জিং প্রযুক্তি, তখন এর মাধ্যমে ল্যাপটপ কাজ করবে ব্যাটারির সাহায্য ছাড়াই, শুধু চার্জারে যুক্ত থেকে। তাই নিরাপদ ও সেরা পারফরম্যান্স পেতে এখন স্মার্টফোনেও এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

ইনফিনিক্স নোট ৩০ সিরিজ বাজারে আসার পর, স্মার্টফোন বাজারে আবারো আলোচনায় বাইপাস চার্জিং প্রযুক্তি। এর আগে স্যামসাং, সনি, আসুস এবং অন্যান্য কিছু উচ্চমূল্যের স্মার্টফোনে এই প্রযুক্তি পাওয়া যেত। কিন্তু মাঝারি দামের স্মার্টফোনে সম্প্রতি ইনফিনিক্স এই প্রযুক্তি নিয়ে এসেছে।

সাধারণত, চার্জারের সাথে সংযুক্ত থাকা অবস্থায় প্রথমে ল্যাপটপের ব্যাটারি চার্জ হয় এবং এরপর ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ডিভাইসটি চলে। এর মানে হলো শক্তির উৎস প্রধানত একটি। তাহলে ল্যাপটপের বাইপাস চার্জিংয়ের অবদান কী এখানে? এই প্রযুক্তি থাকার ফলে, ব্যাটারিকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে, ডিভাইস সরাসরি চার্জার থেকে শক্তি গ্রহণ করতে পারে। এই দুই ধরনের শক্তির উৎসের সাহায্যে আমরা ল্যাপটপ থেকে নিরবচ্ছিন্ন সেবা পেতে পারি।

বাইপাস চার্জিং প্রযুক্তির সাহায্যে আমাদের স্মার্টফোনগুলোও এখন একইভাবে কাজ করতে সক্ষম হচ্ছে। ব্যাটারি সাহায্য ছাড়াই ফোন এখন ওয়াল চার্জারে রেখেই কাজ চালিয়ে যাওয়া যায়। এই পদ্ধতিতে যেহেতু কোনো ব্যাটারির ব্যবহার নেই, তাই ব্যাটারি পার্সেন্টেজ বাড়বেও না, কমবেও না। ফোনের মাদারবোর্ড সরাসরি শক্তি গ্রহণ করে ফোন চালু রাখে। বাইপাস চার্জিং মোড ব্যবহার না করলে ফোনটি সাধারণ মোডে ফেরত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের স্মার্টফোনে এই উন্নত প্রযুক্তি কেন প্রয়োজন?

বর্তমানে সাধারণ কাজ, বিনোদন বা গেমিং ইত্যাদি প্রয়োজনে আমরা স্মার্টফোনেই থাকি সারাদিন। এমনও সময় আসে যখন আমাদের স্মার্টফোনকে চার্জে রেখেই কাজ করে যেতে হয়। সাধারণত, চার্জিংয়ের সময় ফোন অনেক তাপ উৎপন্ন করে। ভিডিও এডিটিং বা গেমিংয়ের মতো কাজ করার সময় এই তাপ বেড়ে দ্বিগুণ হয়, যা ফোনের জন্য খুবই বিপজ্জনক। স্মার্টফোনের ব্যাটারি ও অন্যান্য অংশের জন্য অতিরিক্ত তাপ ক্ষতিকর। গরম ফোন হাতে ধরে রাখাও খুব একটা সুখকর অনুভূতি নয়। সুতরাং, চার্জার প্লাগ-ইন করার সময় বাইপাস চার্জিং মোড চালু থাকলে স্মার্টফোন একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ ব্যাটারিতে পাঠায়। এরপর বাকি শক্তি ফোনের মাদারবোর্ডে পাঠিয়ে দেয়। অর্থাৎ, মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাইকে বাইপাস করে দেয়।

অল-রাউন্ড ফাস্ট চার্জিং প্রযুক্তিসম্পন্ন ইনফিনিক্স নোট ৩০ সিরিজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যাটারি ৩০ শতাংশ পর্যন্ত চার্জ হওয়ার পর এই চার্জ বাইপাস হয়ে যায়। নোট ৩০ এবং নোট ৩০ প্রো এই দুটি মডেল এই সিরিজের অন্তর্ভুক্ত। বাংলাদেশের বাজারে নোট ৩০ প্রো স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়। এর সাথে ২,০০০ টাকা সমমূল্যের একটি ওয়্যারলেস চার্জার ক্রেতারা পাচ্ছেন বিনামূল্যে। নোট ৩০ স্মার্টফোনের ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+২৫৬ জিবি’র দুটি ভার্সন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৮,৯৯৯ এবং ২৩,৯৯৯ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি খাতে সম্ভাবনার সঞ্চারণে হাত মেলালো হুয়াওয়ে-বুয়েট
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে সম্ভাবনার সঞ্চারণে হাত মেলালো হুয়াওয়ে-বুয়েট

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
প্রযুক্তি পরামর্শ

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

বেস্ট বাজেট টিডব্লিউএস (TWS F9)
প্রযুক্তি সংবাদ

বেস্ট বাজেট টিডব্লিউএস (TWS F9)

আইফোনকে টেক্কা দেবে শাওমির ১২ প্রো!
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দেবে শাওমির ১২ প্রো!

ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’ বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2023

ল্যাপটপের বাইপাস চার্জিং প্রযুক্তি এখন স্মার্টফোনে

Techzoom.TV |
TechzoomTV