Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাইসেন্সিং নীতিমালা আরোপের চিন্তা থেকে সরে আসছে ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 September 2023
লাইসেন্সিং নীতিমালা আরোপের চিন্তা থেকে সরে আসছে ভারত
Share on FacebookShare on Twitter

দেশীয় পর্যায়ে উৎপাদন ও বাজার বাড়াতে বিদেশী কম্পিউটার, ট্যাবলেটসহ প্রযুক্তিপণ্য আমদানিতে লাইসেন্সিং আরোপের কথা ভাবছিল ভারত। এটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তি কোম্পানিগুলো শঙ্কায় ছিল। বর্তমানে এ বিধি কার্যকরের সিদ্ধান্ত থেকে থেকে সরে এসেছে দেশটি।

নতুন লাইসেন্সিং কার্যকরের পরিবর্তে বর্তমানে ভারত এখন অভ্যন্তরীণ পর্যায়ে বাজার দেখভালের পাশাপাশি আলাদা ব্যবস্থা কার্যকরের কথা ভাবছে। ফলে ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটারসহ প্রযুক্তিপণ্য বিদেশ থেকে আনার ক্ষেত্রে সরাসরি কোনো বিধিনিষেধ থাকছে না। ছয় থেকে আট মাসের মধ্যে এ অনুমোদন ব্যবস্থা কার্যকর করা হবে, যার মাধ্যমে কোম্পানিগুলোকে হার্ডওয়্যার পণ্য আমদানির পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হবে।

আগে অনুমতি গ্রহণের বিধি কার্যকরের কথা বলা হলেও বর্তমানে তা আর থাকছে না, ফলে দীর্ঘমেয়াদেও বাজারে কোনো প্রভাব পড়বে না। নতুন এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডেল, এইচপি, অ্যাপল, স্যামসাং, আসুসসহ বিশ্বের বিভিন্ন কোম্পানি অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে। আগামী ১ নভেম্বর লাইসেন্স গ্রহণের কার্যক্রম শুরুর কথা ছিল। বর্তমানে এর পরিবর্তে কোম্পানিগুলোকে নির্ধারিত সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। ভারত সরকারের কিছু কর্মকর্তা জানান, ছয় থেকে আট মাস পর আমদানি কার্যক্রম দেখভাল ও নিয়ন্ত্রণে আলাদা ব্যবস্থা কার্যকর করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দেয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বিদেশ থেকে প্রযুক্তিপণ্য বা হার্ডওয়্যার নিয়ে আসার ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ করতে হবে না বলে শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে আশ্বাস দেয়া হয়েছে।

তিনটি বিষয়ের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোকে আমদানি অনুমতি দেয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। এগুলো হলো আগের বছরের পণ্য আমদানির হার বা গত তিন বছরের গড়, অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদিত হার্ডওয়্যার পণ্য ও মোট রফতানীকৃত ইলেকট্রনিকস পণ্য। এছাড়া ভারত সরকার ২০৩০ সালের মধ্যে একটি সানসেট ক্লজও কার্যকরের কথা ভাবছে। সানসেট ক্লজ হচ্ছে কোনো বিধান বা নীতিমালা অকার্যকর হয়ে যাওয়ার সময়সীমা। অর্থাৎ নতুন করে বিধানে কোনো পরিবর্তন বা সংযোজন না আনা হলে সময়সীমা শেষে তা বাতিল বা অকার্যকর হয়ে যাবে।

ভারতের প্রযুক্তিপণ্য খাতসংশ্লিষ্টরা সম্প্রতি দেশটির তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সঙ্গে আমদানিসংক্রান্ত নীতিমালা চূড়ান্তের জন্য সাক্ষাৎ করেছে। এ সাক্ষাতে ডেল, অ্যাপল, স্যামসাং, এইচপি, এইচপিই, ইন্টেল, আসুস, এসার, ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন (আইসিইএ) এবং দ্য ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজির (এমএআইটি) মুখপাত্ররা অংশ নিয়েছিলেন।

হার্ডওয়্যার খাতসংশ্লিষ্টরা শিগগিরই ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) সঙ্গে দেখা করবেন বলে সূত্রে জানা গেছে। এ সময় পণ্য আমদানির বিষয়ে চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করা হবে। পণ্য আমদানি পরিচালনা কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হবে এবং ডিজিএফটি এর দেখভাল করবে।

আরেক সরকারি কর্মকর্তা জানান, বর্তমানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেকোনো পরিমাণে পণ্য আমদানি করতে পারবে। ভবিষ্যতে আমদানিতে কোটা নির্ধারণ করে দেয়া হবে। আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আমদানি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়নের অংশ হিসেবে আপাতত ডিভাইস আমদানির উৎস ও দামের বিষয়টি দেখা হবে। চাহিদা পূরণের জন্য কোম্পানিগুলো প্রয়োজন অনুযায়ী পণ্য আমদানি করতে পারবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লাইসেন্সিংহার্ডওয়্যার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা

ওয়ালটনরে পণ্যে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

ওয়ালটনরে পণ্যে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক অফার

স্যামসাংয়ের ট্রাইফোল্ড স্ক্রিন বদলানোর খরচে কেনা যাবে এস২৫ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ট্রাইফোল্ড স্ক্রিন বদলানোর খরচে কেনা যাবে এস২৫ আল্ট্রা

এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ
প্রযুক্তি সংবাদ

এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ

আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের ট্যাব আনবে লেনোভো
নির্বাচিত

আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের ট্যাব আনবে লেনোভো

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2023

লাইসেন্সিং নীতিমালা আরোপের চিন্তা থেকে সরে আসছে ভারত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix