Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচ বছরে বাজার ছেড়েছে ৫০০-এর বেশি স্মার্টফোন ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 26 September 2023
বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে বিশ্ববাজারে ৭০০-এর বেশি স্মার্টফোন ব্র্যান্ড প্রতিযোগিতা করত। ফিচার, বৈশিষ্ট্য ও ডিজাইনভেদে ব্র্যান্ডগুলোর গ্রাহকও আলাদা ছিল। ২০২৩ সালে এসে সক্রিয় ব্র্যান্ডের সংখ্যা দুই-তৃতীয়াংশ কমে আড়াইশতে নেমে এসেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকার সূত্রে এ তথ্য জানা গেছে। ৭০টির বেশি প্রধান ব্যবসায়ী দেশে এসব ব্র্যান্ডের বিক্রি পর্যবেক্ষণ করেছে প্রতিষ্ঠানটি।

সেলফোনের গঠনে পরিবর্তন, রিপ্লেসমেন্ট নীতিমালা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, সরবরাহ চেইনের সমস্যাসহ প্রযুক্তিগত পরিবর্তনের কারণে বিভিন্ন ব্র্যান্ড বাজার ছেড়েছে এবং বিক্রি কমেছে।

স্থানীয় পর্যায়ের স্মার্টফোন ব্র্যান্ডগুলোই বেশি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। যেখানে আন্তর্জাতিক পর্যায়ের ব্র্যান্ডগুলো ক্রমাগত অবস্থান ধরে রেখেছে। অধিকাংশ স্থানীয় ব্র্যান্ডই সাশ্রয়ী মূল্যের বাজারে ব্যবসা পরিচালনা করে। এর মধ্যে এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অন্যতম। কাউন্টারপয়েন্টের পর্যবেক্ষণে ব্র্যান্ডগুলোর বাজার হারানোর কিছু কারণ উঠে এসেছে। বৈশ্বিক পর্যায়ে বড় কোম্পানিগুলো সেলফোন বাজারজাতে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। যেখানে ছোট ব্র্যান্ডগুলো সাধারণ ডিভাইসের মাধ্যম বাজারে অবস্থান তৈরি করতে চেয়েছে।

বড় কোম্পানিগুলো বিভিন্ন প্রচারণা ক্যাম্পেইনের মাধ্যমেও আয় করে। এর মধ্যে বিভিন্ন খেলাধুলা, চলচ্চিত্রের প্রচারণায় ব্র্যান্ডগুলো যুক্ত থাকে। কিন্তু স্থানীয় বা লোকাল ব্র্যান্ডগুলোর পক্ষে সে রকম কিছু করা সম্ভব হয়ে ওঠে না। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে গ্রাহকের চাহিদায়ও পরিবর্তন আসছে। সাধারণ ফিচারে কাজ হলেও বর্তমানে উন্নত ডিজাইন, বেশি ফিচার গ্রাহকের চাহিদার কেন্দ্রে রয়েছে।

বৈশ্বিক পর্যায়ে আগে স্মার্টফোন ব্র্যান্ড কম ছিল। যে কারণে স্থানীয় পর্যায়ের কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বেশি ছিল। পরবর্তী সময়ে শাওমি, অপো, ভিভোর মতো চীনা ব্র্যান্ডগুলো দ্রুত বাজারে প্রবেশ করে। কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যে বেশি ফিচারের ডিভাইস সরবরাহ করায় গ্রাহকের পছন্দেও পরিবর্তন আসে। কভিড-১৯ মহামারীর প্রভাব, যন্ত্রাংশ সরবরাহ সংকট, অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি স্মার্টফোন ব্র্যান্ডগুলোর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। বড় কোম্পানিগুলো বিভিন্ন মাধ্যমে মুনাফা করলেও ছোট ব্র্যান্ডগুলো কার্যক্রম চালু রাখতেই হিমশিম খেয়েছে।

প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, সামনের মাসগুলোয় স্থানীয় পর্যায়ের স্মার্টফোন ব্র্যান্ডের সংখ্যা আরো কমবে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও প্রযুক্তিগত পরিবর্তন হলেও বড় কোম্পানিগুলোও এর সঙ্গে মিলিয়ে চলতে পারবে।

গ্রাহকের চাহিদার পরিবর্তনের সঙ্গে বড় ব্র্যান্ডগুলো গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে। বাজারে অবস্থান ধরে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ বলে অভিমত বিশ্লেষকদের। এ কারণে অনেক ছোট ব্র্যান্ড হয় ব্যবসা গুটিয়ে নিয়েছে অথবা অন্য কারো মালিকানায় চলে গেছে।

বর্তমানে যেসব লোকাল ব্র্যান্ড রয়েছে তারা যদি টিকে থাকতে চায় তাহলে গবেষণা ও উন্নয়নে মনোনিবেশ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি যে বাজারে কোম্পানিগুলো কাজ করছে সেখানকার সার্বিক পরিস্থিতি ও ত্রুটির জায়গাগুলো শনাক্ত করতে হবে। উন্নতির জায়গা চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোভিভোশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজার হারাচ্ছে স্যামসাং
নির্বাচিত

বাজার হারাচ্ছে স্যামসাং

স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি: স্যামসাং এর নিউ এডিশন
নির্বাচিত

২০২২ সালে ৫২ মডেলের স্মার্টফোন আনবে স্যামসাং

স্ক্যাম মেসেজ সহজে চেনার উপায়
প্রযুক্তি পরামর্শ

স্ক্যাম মেসেজ সহজে চেনার উপায়

বাংলাদেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আকাশে বিজ্ঞাপন দেখাবে স্পেসএক্সের ‘বিলবোর্ড’ স্যাটেলাইট
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের স্পেসএক্সকে টেক্কা দেবে সনি!

নতুন মডেল ও আপডেট না থাকায় বিক্রি কমল অ্যাপল স্মার্টওয়াচের
নির্বাচিত

বিশ্বব্যাপী স্মার্টওয়াচ ব্যবহারকারী ৪৫ কোটি ছাড়িয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2023

পাঁচ বছরে বাজার ছেড়েছে ৫০০-এর বেশি স্মার্টফোন ব্র্যান্ড

Techzoom.TV |
TechzoomTV