Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ত্রীর জন্য ‘ঘুমের বাক্স’ বানিয়েছেন জাকারবার্গ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ৪ মে ২০১৯
স্ত্রীর জন্য ‘ঘুমের বাক্স’ বানিয়েছেন জাকারবার্গ!
Share on FacebookShare on Twitter

মাতৃত্ব আর নির্ঘুম রাত যেকোনো নারীর জীবনে এক অনিবার্য অনুষঙ্গ! বিশেষ করে সন্তান জন্মের পর থেকে কয়েক বছর ঘুমে অতৃপ্তি নিয়েই কেটে যায়। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানও এখন সে সময়টা পার করছেন। এ কঠিন পরিস্থিতিতে তার পাশে এসে দাঁড়িয়েছেন স্বয়ং জাকারবার্গ। স্ত্রীর জন্য বিশেষ ধরনের ‘ঘুমের বাক্স’ বানিয়েছেন তিনি। শিয়রে টেবিলের ওপর রাখা এ বাক্স প্রিসিলাকে নিশ্চিন্ত ঘুমের নিশ্চয়তা দিচ্ছে বলে এক পোস্টে জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা।

গত রোববার ইনস্টাগ্রামে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে এক পোস্টে জাকারবার্গ লেখেন, মা হওয়া খুবই কঠিন বিষয়। যখন আমাদের সন্তান পৃথিবীতে এল, তখন থেকেই প্রিসিলার রাতে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে উঠল। রাতে সে বারবার জেগে উঠত, আর বাচ্চাদের জাগার সময় হয়েছে কিনা, বুঝতে বারবার সেলফোন চেক করত। সময়মতো ঘুম থেকে জাগতে পারবে কিনা, এ উদ্বেগ তাকে তাড়া করে বেড়াত। ফলে কোনো রাতেই ঠিকমতো ঘুমাতে পারত না।

দুই শিশুকন্যা নিয়ে স্ত্রীর এ নিদ্রা সংকট বেশ ভাবিয়ে তোলে জাকারবার্গকে। প্রিসিলা কীভাবে নিশ্চিন্তে আরেকটু বেশি সময় ঘুমাতে পারে, তা নিয়ে ভাবতে শুরু করেন। নিজের প্রকৌশল জ্ঞান থাকায় ঠিকই বের করে ফেলেন একটি সহজ সমাধান। বানিয়ে ফেলেন একটি বাক্স। এর নাম দিয়েছেন তিনি ‘স্লিপ বক্স’ বা ঘুমের বাক্স!

এ নাম শুনে মনে হতে পারে বুঝি প্রিসিলা এ বাক্সের ভেতর ঢুকে ঘুমাবেন। আসলে তা না, জাকারবার্গ এ যন্ত্রটি প্রিসিলার শিয়রে থাকা টেবিলের ওপর রাখেন। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ডিভাইসটি থেকে খুব ক্ষীণ আলো বের হয়। এ বাক্সে সময় দেখার কোনো ব্যবস্থা নেই। ঘুম থেকে জেগে এ আলো দেখলে প্রিসিলা বুঝতে পারেন তার এখন বিছানা ছাড়ার সময় হয়ে গেছে। আর ঘুম ভেঙে যদি দেখেন আলো জ্বলছে না, তাহলে আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। ফলে এখন আর মাঝরাতে ঘুম ভেঙে গেলে সেলফোনে সময় দেখার প্রয়োজন পড়ে না।

জাকারবার্গ বলেন, একজন প্রকৌশলী হিসেবে আমার সঙ্গীকে তৃপ্তিসহকারে ঘুমানোর সুযোগ করে দেয়ার এটি সেরা সুযোগ বলে আমি মনে করি। যার মাধ্যমে আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি।

জাকারবার্গের এ উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন ইউনিভার্সিটি অব মিশিগানের স্লিপ মেডিসিন প্রোগ্রামের ক্লিনিক্যাল চিকিৎসক ডা. ডিয়েরড্রে কনরয়। তিনি বলেন, যাদের ঘুমের সমস্যা রয়েছে, তারা রাতভর সেলফোন চেক করেন। ঘুম ভেঙে বারবার সেলফোনের স্ক্রিন জ্বালিয়ে সময় দেখতে হলে মানসিক চাপ সৃষ্টি হয়। এতে ঘুমের সমস্যা আরো বেড়ে যায়। এ কারণে জাকারবার্গের আইডিয়াটি চমত্কার!

Tags: ঘুমের বাক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই কাজটি না করলে ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হতে পারে গুগল অ্যাকাউন্ট
নির্বাচিত

এই কাজটি না করলে ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হতে পারে গুগল অ্যাকাউন্ট

ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! সতর্ক থাকতে যা করবেন
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! সতর্ক থাকতে যা করবেন

৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক বাংলাদেশ

জুম কলে মৃত্যুদণ্ডের রায় এলো সিঙ্গাপুরে
প্রযুক্তি সংবাদ

জুম কলে মৃত্যুদণ্ডের রায় এলো সিঙ্গাপুরে

ক্রেডিট কার্ড নম্বর ও পাসওয়ার্ড চুরি করে টিকটক
প্রযুক্তি সংবাদ

ক্রেডিট কার্ড নম্বর ও পাসওয়ার্ড চুরি করে টিকটক

মটোরোলার সবচেয়ে হালকা-পাতলা ফোন
নির্বাচিত

মটোরোলার সবচেয়ে হালকা-পাতলা ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

বিবিধ

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও  নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন
নির্বাচিত

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix