Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৪ ঘণ্টায় জেফ বেজোসের সম্পদ বাড়ল ১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 July 2020
খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের নিট সম্পদের পরিমাণ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০০ কোটি ডলার (১৩ বিলিয়ন) বেড়েছে। গত সোমবার একদিনে মার্কিন এ বিলিয়নেয়ারের নিট সম্পদে এমন উল্লম্ফন দেখা গেছে। এর ফলে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকে বিশ্বের শীর্ষ ধনী বেজোসের সম্পদের মূল্যমান ১৮ হাজার ৯৩০ কোটি ডলারে পৌঁছেছে। মূলত অ্যামাজনের শেয়ার দর ৮ শতাংশ বেড়ে যাওয়ায় একদিনেই বেজোসের মোট সম্পদের পরিমাণ বেড়ে যায়। খবর হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক ২০১২ সালে চালুর পর থেকে ২৪ ঘণ্টায় কোনো ব্যক্তির সর্বোচ্চ সম্পদ বাড়ার ঘটনা এটি। টানা এক বছর ধরে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছেন বেজোস। কভিড-১৯ মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার অংশ হিসেবে অনলাইনে খুচরা কেনাকাটা আগের চেয়ে বেড়েছে, যা অ্যামাজন ও বেজোসের অবস্থান আরো মজবুত করেছে। গত ডিসেম্বরে চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর তা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে বেজোসের সম্পদ বাড়তে শুরু করেছিল। চলতি বছর এ পর্যন্ত জেফ বেজোসের নিট সম্পদ ৭ হাজার ৪০০ কোটি ডলার বেড়েছে।

জেফ বেজোস ও অ্যামাজন সম্প্রতি প্রতিষ্ঠানটির সম্মুখসারির কর্মীদের জন্য কভিড-১৯ পরীক্ষাকেন্দ্র তৈরির কাজ শুরু করেছে। গত এপ্রিলে প্রকাশিত অ্যামাজনের এক ব্লগ পোস্টে বলা হয়, তারা কী লক্ষ্যে এগোতে চায়, তা করোনা পরীক্ষার ল্যাব করে জানানো হয়েছে। তাদের গবেষক, কর্মসূচি ব্যবস্থাপক, বাস্তবায়ন বিশেষজ্ঞ ও সফটওয়্যার প্রকৌশলীরা দৈনন্দিন কাজ ছেড়ে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন বিল গেটস। বর্তমানে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নিট সম্পদের মূল্যমান ১১ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকে প্রযুক্তি খাতের শীর্ষ ধনীদের তালিকায় নবম স্থানে রয়েছে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৭ হাজার ৪৬০ কোটি ডলারে পৌঁছেছে। চলতি বছরের শুরুতে তার সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৭৫০ কোটি ডলার। তিনি শীর্ষ ১০ ধনীর ধারেকাছেও ছিলেন না। এর মধ্যেই তার সম্পদ বেড়েছে ৪ হাজার ৭০০ কোটি ডলার। তালিকায় চতুর্থ স্থানে আছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। শীর্ষ ১০ ধনীর মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে কাজ করা স্টিভ বলমার, ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের নামও তালিকায় রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জেফ বেজোস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ট্র্যাক হচ্ছে কিনা বুঝবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ট্র্যাক হচ্ছে কিনা বুঝবেন যেভাবে

পপ-আপ সেলফি ক্যামেরায় এলো অপো কে৩
প্রযুক্তি সংবাদ

পপ-আপ সেলফি ক্যামেরায় এলো অপো কে৩

পোশাক শ্রমিকদের ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বিকাশ
নির্বাচিত

পোশাক শ্রমিকদের ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বিকাশ

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন
নির্বাচিত

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন

আইসিটিইএসবির মেম্বার মিট-আপ ও আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটিইএসবির মেম্বার মিট-আপ ও আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
নির্বাচিত

কোথায় ভিড় বেশি জানা যাবে গুগল ম্যাপেই

Load More

ট্রেন্ডিং টপিক

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2020

২৪ ঘণ্টায় জেফ বেজোসের সম্পদ বাড়ল ১৩ বিলিয়ন ডলার

Techzoom.TV |
TechzoomTV