Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল চুরির আগে ও পরে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ৪ মে ২০১৯
মোবাইল চুরির আগে ও পরে
Share on FacebookShare on Twitter

মোবাইল চুরির আগে ও পরে

হুট করে চুরি হয়ে গেল মোবাইলটা। কিভাবে সেটা উদ্ধার করবেন কিংবা কিভাবেই বা সেটে থাকা আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখবেন? জানাচ্ছেন তামজীদ রহমান লিও

চুরি যাওয়ার আগেই যদি আমরা কিছু পূর্বপ্রস্তুতি রাখি, তাহলে হয়তো চুরি ঠেকানো সম্ভব না হলেও চুরির পর ফোনটি উদ্ধার করা সহজতর হবে। শুধু তা-ই নয়, ডিভাইসে থাকা ব্যক্তিগত ডাটাগুলোও থাকবে নিরাপদে। এ ক্ষেত্রে মোবাইলের নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু অ্যাপ ব্যবহার করা যেতে পারে।

হোয়্যারস মাই ড্রয়েড
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মোবাইল চুরি প্রতিরোধী অ্যাপ হচ্ছে ‘হোয়্যারস মাই ড্রয়েড’। অসংখ্য সুবিধা সংবলিত এই অ্যাপের একটি বিনা মূল্যের সংস্করণ এবং দুটি পেইড সংস্করণ রয়েছে। অ্যাপটির বিনা মূল্যের সংস্করণ আপনার ফোনে ইনস্টল করা থাকলে ঘরে বসেই ফোনটির অবস্থান জানতে পারবেন, রিং দিতে পারবেন, এমনকি পাসওয়ার্ড সেট করতে পারবেন। কেউ সিম পরিবর্তন করলে অ্যালার্ট ম্যাসেজও পাবেন। অ্যাপটি কিনে নিলে প্রো সংস্করণে পাওয়া যাবে আরো কিছু এডভান্সড ফিচার। এই ফিচার দিয়ে দূর থেকেই ফোনের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা, ডিভাইস লক করা, ডাটা মুছে ফেলা ও অ্যাপ আইকন হাইড করে ফেলার মতো চমৎকার সব ফিচার পাওয়া যাবে।

ফাইন্ড মাই ডিভাইস
এই অ্যাপটি হারানো ফোন খোঁজার জন্য গুগলের ‘ইন হাউস’ সমাধান। অ্যাপটি আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে সমন্বিত থাকে, যার মাধ্যমে আপনার গুগলের অন্য সার্ভিসের ডাটাগুলো নিরাপদ রাখা যায়। সম্পূর্ণ বিনা পয়সার এই অ্যাপে গুগল ম্যাপে আপনার ফোনের অবস্থান জানা, রিমোটলি লক করা, জোরে অ্যালার্ম বাজানো এবং ডাটা মুছে ফেলার মতো ফিচার আছে। যেহেতু এটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সমন্বিত থাকে, তাই এক অ্যাকাউন্ট দিয়ে কয়েকটি ডিভাইসে এটি ব্যবহার করা যায়। ফোন হারিয়ে গেলে ঘরে বসেই গুগলে লগইন করে ‘ফাইন্ড মাই ফোন’ লিখলেই প্রয়োজনীয় অপশনগুলো আপনার সামনে চলে আসবে।

সারবেরাস
সর্বাধিক ফিচার সংবলিত অ্যাপগুলোর কথা বললে এটির নাম চলে আসে সবার আগে। এই অ্যাপের মাধ্যমে ডিভাইসের ইনকামিং এবং আউটগোয়িং কলের তালিকা দেখা যায়। পাশাপাশি ঘরে বসেই ফোনের মাইক্রোফোন গোপনে চালু করা, অ্যাপ লুকানোর মতো ফিচারও এটিতে রয়েছে। এক সপ্তাহের জন্য এই অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা যায়। এরপর এককালীন ২.৯৯ ডলার ফি দিয়ে আজীবন ব্যবহার করা যাবে। সবচেয়ে কম খরচে সর্বাধিক কার্যকর এই অ্যাপটি চুরি যাওয়া ফোন উদ্ধারে আসলেই চমৎকার ভূমিকা রাখে।

গুগল ম্যাপ
অনেকেই জানেন না, গুগল ম্যাপের সাহায্যেও চুরি যাওয়া ফোনের খোঁজ মিলতে পারে। ইদানীংকালের সব ফোনেই গুগল ম্যাপ বাই ডিফল্ট ইনস্টল থাকে। যদি চুরি যাওয়া ফোনে ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে https://www.google.com/maps/timeline ঠিকানায় গিয়ে সরাসরি দেখা যাবে সেই ফোনটির বর্তমান অবস্থান। শুধু তা-ই নয়, সিম পরিবর্তন করে যদি ইন্টারনেট সংযোগও দেওয়া হয়, একই লিংকে গিয়ে তত্ক্ষণাৎ ফোনের অবস্থান জানা যাবে।

সতর্কতা
ওই অ্যাপগুলোর ব্যবহার ছাড়াও আপনার প্রিয় মোবাইলটিতে অন স্ক্রিন লক ফাংশনটি অবশ্যই ব্যবহার করবেন। ব্যক্তিগত ফাইলগুলো যেখানে থাকে—যেমন ছবি বা ডকুমেন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো এবং ই-মেইল অ্যাপ অবশ্যই লক রাখবেন।

সব ধরনের ফাইলের স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপ সিস্টেম রাখবেন যেমন—গুগল ফটোজ, স্কাইড্রাইভ, ড্রপবক্স ব্যবহার করবেন এবং অটো ব্যাকআপ অপশনটি চালু রাখবেন। এতে ফোন চুরি হলে ওপরের অ্যাপগুলোর সাহায্যে ফোনের সব ডাটা মুছে ফেললেও আপনার কোনো ক্ষতি হবে না।

Tags: অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এশিয়ান গেমস মাতাচ্ছে ইস্পোর্টস, সঙ্গে ভিভো
প্রযুক্তি সংবাদ

এশিয়ান গেমস মাতাচ্ছে ইস্পোর্টস, সঙ্গে ভিভো

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন

‘শিক্ষার ডিজিটাল রূপান্তরের দায়িত্বও রাষ্ট্রকেই নিতে হবে’
প্রযুক্তি সংবাদ

‘শিক্ষার ডিজিটাল রূপান্তরের দায়িত্বও রাষ্ট্রকেই নিতে হবে’

২ লাখ টাকায় বাংলাদেশে সেরা ৪ এবিএস মোটরসাইকেল
অটোমোবাইল

২ লাখ টাকায় বাংলাদেশে সেরা ৪ এবিএস মোটরসাইকেল

বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের তিন দশক
প্রযুক্তি সংবাদ

বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের তিন দশক

অ্যাপল, ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ইলোন মাস্কের এক্সএআই

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

ফ্ল্যাগশিপ বাজারে বড় চমক: ১ টেরাবাইট স্টোরেজ ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে iQOO-এর আসন্ন ফোন
প্রযুক্তি বাজার

ফ্ল্যাগশিপ বাজারে বড় চমক: ১ টেরাবাইট স্টোরেজ ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে iQOO-এর আসন্ন ফোন

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি
অর্থ ও বাণিজ্য

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর...

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix