Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 October 2023
রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক
Share on FacebookShare on Twitter

চোখ ঠিকরে বের হচ্ছে আগুন। গলা চিরে বের হচ্ছে নেকড়ের ডাক। কিন্তু আসল নেকড়ে নয়। জাপানের একটি প্রতিষ্ঠানের তৈরি রোবট নেকড়ে এটি। প্রথমে কৃষি খামার থেকে ভাল্লুকসহ অন্য প্রাণী তাড়াতে এর ব্যবহার শুরু হয়। তবে বর্তমানে শহুরে এলাকাতেও এই রোবটের ব্যবহার হচ্ছে।

বিবিসি জানায়, রোবট নেকড়েটি তৈরি করেছে ওলফ কামুয়ি নামের একটি প্রযুক্তি কোম্পানি। প্রথমে এটি গ্রামাঞ্চলে খেত-খামার থেকে ভাল্লুক, হরিণ ও বানরের মতো প্রাণী তাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছিল। সম্প্রতি দেশটির কিছু শহরে ভাল্লুকের উৎপাত বেড়ে যায়। তাই রোবট নেকড়ে এখন সেখানেও ব্যবহার করছে কর্তৃপক্ষ।

২০২০ সালের শরৎকালে জাপানের তাকিকাওয়া শহরে প্রথমবারের মতো রোবটটি কাজে লাগানো হয়। সে বছরই এটিকে ভাল্লুক তাড়ানোর কাজে ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া যায়।

এ বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলেন টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শিনসুকে কোইকে। তিনি বলেন, ‘জাপানে শহুরে লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম এখন আর গ্রামে থাকতে চায় না। তারা শহরে চলে আসায় গ্রামে রয়ে গেছে কেবল বয়স্ক লোকেরা। বয়স্ক লোকদের পক্ষে কৃষিকাজ করা কঠিন। কৃষি খামারের নিরাপত্তা নিশ্চিত করা আরও কঠিন।’

শিনসুকে কোইকে আরও জানান, আগে কৃষিজ ভূমি ও পার্বত্য বনভূমির মধ্যে একটি বাফার জোন ছিল। এখন সেটি নষ্ট হয়ে যাওয়ায় বন থেকে প্রায়ই ভাল্লুকসহ বিভিন্ন প্রাণী নেমে এসে কৃষি খামারের ক্ষতি করছে। বন্য প্রাণীদের নিরাপদ আশ্রয়ের অভাব এবং খাদ্যসংকটের কারণে তারা লোকালয়ে চলে আসছে।

জাপানে ২০২১ সালেই চারজন নিহত হয়েছে ভাল্লুকের হামলায়। আহত হয়েছে অন্তত ১০ জন। তাই বিভিন্ন এলাকায় বাড়ছে এমন রোবটের চাহিদা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার
নির্বাচিত

ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার

আসছে ওয়াকিটকি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ওয়াকিটকি স্মার্টফোন

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

ফ্লেক্সিলোডের লিমিট যে কারণে বেঁধে দিল গ্রামীণফোন

ইরানি হ্যাকারদের বোকা বানিয়ে রাশিয়ার সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

ইরানি হ্যাকারদের বোকা বানিয়ে রাশিয়ার সাইবার হামলা

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
প্রযুক্তি সংবাদ

ভারত-চীন সীমান্ত উত্তেজনা শাওমির ব্যবসায় প্রভাব পড়বে না

৪৩ মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে চ্যাট করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন
নির্বাচিত

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2023

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক

Techzoom.TV |
TechzoomTV