Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 October 2023
ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো
Share on FacebookShare on Twitter

ফ্রস্টেড এলিগেন্স ডিজাইনের দারুণ চমকে দেশে যাত্রা শুরু করছে ভিভো ওয়াই১৭এস। আকর্ষনীয় গ্লিটার পার্পেল এবং ফরেস্ট গ্রিন রঙের ভিভো ওয়াই১৭এস স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮৪০ নিটস হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরাসহ দারুণ সব ফিচার।

স্মার্টফোনে রঙের ব্যবহারে বরাবরই বেশ রুচিশীল গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এবার ভিভো ওয়াই১৭এস এর ব্যাক সাইডের রঙ নির্বাচনেও পাওয়া যাচ্ছে এমনই রুচিশীলতার পরিচয়।

প্রথম লুকেই গ্লিটার পার্পেল কিংবা ফরেস্ট গ্রিন রং দেবে চোখের আরাম, মনে আসবে এক ধরনের প্রশান্তির অনুভুতি আর সেই অভিব্যক্তি মুখের ভাষায় হবে ‘‘অসাধারণ”। ব্যাক সাইডে ক্যামেরার চারপাশে স্কয়ার শেপের অভিনব গ্লসি ডিজাইন নজর কাড়বে সবার। ২.৫ডি কার্ভড ডিজাইন এবং কম্পোজিট ম্যাটেরিয়ালের সিল্কি স্মুথ ফিনিশ দেবে দুর্দান্ত গ্রিপ। তাই লুকে বাজিমাত করার পাশাপাশি মাত্র ১৮৬ গ্রামের স্মার্টফোনটি ব্যবহারের ক্ষেত্রে পাওয়া যাবে স্মুথ ও লাইট অভিজ্ঞতা।

এবার আসি, কেমন পারফরমেন্স করবে ভিভো ওয়াই১৭এস। স্মার্টফোনটির ডান পাশেরই রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যা অত্যন্ত দ্রুত লক-আনলক করতে সক্ষম। রয়েছে ফেস ওয়াক। এই দুইটি ফিচার যেমন দ্রুত কাজ করে সময় বাঁচাবে তেমনি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিয়ে ব্যবহারকারীকে রাখবে নিশ্চিন্ত। চাইলে ব্যবহারকারী ঠিক করতে পারবে তার স্মার্টফোন অন্যরা দেখার সময় কোনো অ্যাপ বা ইন্টারফেস দেখতে পারবে কি না। এমনকি নিরাপত্তার স্বার্থে লোকেশন এবং ব্যক্তিগত তথ্য বাদ দিয়ে ছবি শেয়ার করতে পারবে ব্যবহারকারী।

প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও জি৮৫ এবং অপারেটিং সিস্টেম হিসেবে ফানটাচ ওএস১৩ রয়েছে ভিভো ওয়াই১৭এস এ। দু’য়ে মিলে এক অসাধারণ অভিজ্ঞতা দেবে স্মার্টফোনটি। ৬.৫৬ ইঞ্চি এলসিডি মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেতে পাওয়া যাবে ১৬১২ × ৭২০ রেজুলেশন। এর ২৬৯ পিপিআই পিক্সেল ডেন্সিটি রঙের আসল উজ্জ্বলতা তুলে ধরে দেবে কন্টেন্ট উপভোগের অন্যন্য অভিজ্ঞতা। ৮৪০ নিটস পর্যন্ত ব্রাইটনেস থাকায় যেকোনো আলোতে ডিসপ্লে ব্যবহারে আলো-জটিলতা থেকে মুক্তি মিলবে সহজেই। যা এই বাজেটের মধ্যে এবারই প্রথম।

একাধিক অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্পিলিট স্ক্রিন মুড অন করে দুইটি অ্যাপ এক সাথে একই স্ক্রিনে কাজ করা যাবে। মাল্টিটাস্কিং এ অন্যন্য অভিজ্ঞতা পাওয়া যাবে ভিভো ওয়াই১৭এসে। রয়েছে ৬ জিবি র‍্যামের পাশাপাশি আরো ৬ জিবি র‍্যাম বাড়ানোর সুযোগ। স্টোরেজের দুশ্চিন্তা দূর করতে রয়েছে ১২৮ জিবি রমের সুবিধা।

১৩ ঘন্টা টানা সট ভিডিও দেখা, ১৯ ঘন্টার বেশি অনলাইনে কন্টেন্ট উপভোগ কিংবা ৬০ ঘন্টা অনলাইনে গান শোনা-ভিভো ওয়াই১৭এস এর পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবাদে এই সকল সুবিধা উপভোগ করতে পারবে গ্রাহক। সাথে রয়েছে ১৫ ওয়াটের টাইপ সি ফ্ল্যাশ চার্জার। একবার চার্জে সারা দিনে ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা মিলবে নিমিষেই।

৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা লেন্সের পাওয়া যাবে ১.৮ এফ এ্যাপারচার। পারফেক্ট সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ। সাথে রয়েছে চমৎকার সব ক্যামেরা মুড। রাতের ছবির জন্য রয়েছে সুপার নাইট মুড। রাতের দুর্দান্ত সব ছবি ধরা দেবে এই ক্যামেরা মুডে। আরো রয়েছে প্যানোরামা, লাইভ ফটো, স্লো-মো, টাইম-ল্যাপস, প্রো, ডকুমেন্টস মোড। তাই ক্যামেরায় নিজের হোক কিংবা অন্যের, ছবি হবে দশে দশ।

ভিভোর যেকোনো অথোরাইজড শো রুম কিংবা ই-স্টোরের আগামী ৭ অক্টোবর থেকে ১৫,৯৯৯ টাকায় হাতের নাগালে পাওয়া যাবে দুর্দান্ত ভিভো ওয়াই১৭এস ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস ৯প্রো ৫জি বনাম স্যামসাং গ্যালাক্সি এস২২ঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

ওয়ানপ্লাস ৯প্রো ৫জি বনাম স্যামসাং গ্যালাক্সি এস২২ঃ কোনটি সেরা ফোন দেখে নিন

বিমানবন্দরে ৯০টি আইফোনসহ ১০২ স্মার্টফোন জব্দ, আটক ৪ নারী
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে ৯০টি আইফোনসহ ১০২ স্মার্টফোন জব্দ, আটক ৪ নারী

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে
অটোমোবাইল

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে

অর্থনীতিকে এগিয়ে নিবে উদ্ভাবনী প্রযুক্তি: পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

অর্থনীতিকে এগিয়ে নিবে উদ্ভাবনী প্রযুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম

নাথিং কোম্পানি আরেকটি স্বচ্ছ স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নাথিং কোম্পানি আরেকটি স্বচ্ছ স্মার্টফোন আনছে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2023

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix