Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১৪ পাচ্ছে যেসব ফোন, নতুন কি ফিচার থাকছে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 October 2023
অ্যান্ড্রয়েড ১৪ পাচ্ছে যেসব ফোন, নতুন কি ফিচার থাকছে?
Share on FacebookShare on Twitter

নতুন পিক্সেল ৮ সিরিজ লঞ্চের সঙ্গেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও একটি সুখবর এলো। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম রোল আউটের প্রক্রিয়া শুরু হলো। ফ্ল্যাশ নোটিফিকেশন, ব্যাটারি হেল্থ পার্সেন্টেজ, ব্যাটারি সাইকেল কাউন্ট-সহ আরও একাধিক ফিচার সিস্টেমটি আপডেটের ফলে পেয়ে যাবেন ব্যবহারকারীরা। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এই ওএস আপডেট যেকোনো অ্যাপের ডেটা শেয়ারিং প্র্যাকটিস সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে পারবে। যা প্রাইভেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রাথমিকভাবে এই নতুন অপারেটিং সিস্টেমটি পিক্সেল ৮ সিরিজের ফোনগুলোতে দেওয়া হবে। পরে তা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পৌঁছে যাবে।

অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পাঠাতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি গুগল। পিক্সেল ডিভাইসগুলোতে এর মধ্যে নতুন অপারেটিং সিস্টেমটি পাঠানো হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ওএস আপডেটটি স্যামসাং গ্যালাক্সি, আইকিউওও, নাথিং, ওয়ান প্লাস, অপ্পো, রিয়েলমি, শার্প, সনি, টেকনো, ভিভো এবং শাওমির ফোনে পৌঁছে যাবে। তারপরে আবার তা চলে আসবে বিভিন্ন পিক্সেল স্মার্টফোনেও। সেই তালিকায় রয়েছে— পিক্সেল ৪এ ৫জি, পিক্সেল ৫, পিক্সেল ৬, পিক্সেল ৬ প্রো, পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো, পিক্সেল ৭ এ, পিক্সেল ট্যাবলেট, এবং পিক্সেল ফোল্ড।

অ্যান্ড্রয়েড ১৪ ওএস আপডেট : গুরুত্বপূর্ণ ফিচার
কোন অ্যাপ ফোনের কতটা তথ্য, কী কারণে ব্যবহার করছে, সে সম্পর্কে জানাতে পারে নতুন অপারেটিং সিস্টেমটি। বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। অ্যাপ ক্যামেরার অনুমতি চায়, কোনো অ্যাপ আবার ব্যবহারকারীর লোকেশন তথ্যও জানতে চায়। এখন থেকে কেউ কোনো অ্যাপকে এই সব তথ্য জানার অনুমতি দিলে অ্যান্ড্রয়েড ১৪’র দৌলতে তার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। সেই নোটিফিকেশনের সাহায্যেই সে জানতে পারবে তার তথ্য কোনো থার্ড পার্টির সঙ্গে শেয়ার করা হলো কি না। ফলে ব্যবহারকারীরা এবার থেকে সিদ্ধান্ত নিতে পারবে, কোন অ্যাপকে তারা কতটা অনুমতি দেবেন।

ব্যবহারকারীর সচেতনতা আরও বাড়ানোর জন্য অ্যান্ড্রয়েড ১৪ ‘লোকেশনের জন্য ডেটা শেয়ার করে নেওয়ার আপডেট’র একটা মাসিক রিপোর্ট দেবে। এর সাহায্যে ব্যবহারকারীরা তাদের ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে জানতে পারবেন।

লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি দেখবে যেভাবে
যারা আগে ভাগেই অ্যান্ড্রয়েড ১৪’র নতুন ফিচার ব্যবহার করতে চান, তাদের জন্যও একটি সুবিধা নিয়ে এসেছে গুগল। ওটিএ অর্থাৎ ওভার দ্য টপ আপডেট যেসব অ্যান্ড্রয়েড ফোনে পৌঁছাচ্ছে না, সেসব ব্যবহারকারীরা ফোনের সেটিংস অপশনে গিয়ে ম্যানুয়ালি চেক করে নিতে পারেন, আপডেটটি এসেছে কি না। ফোনের সেটিংস অপশনে গিয়ে সিস্টেমে ক্লিক করতে হবে এবং সেখান থেকে সিস্টেম আপডেটে ট্যাপ করতে হবে। চেক ফর আপডেট বাটনে ক্লিক করলেই বোঝা যাবে ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি এসেছে কি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড ১৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
নির্বাচিত

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন

অ্যানড্রয়েডের এই সিক্রেট কোড জানলে অনেক তথ্য জানা যায়
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েডের এই সিক্রেট কোড জানলে অনেক তথ্য জানা যায়

লাভার কম দামি ফোনে বাঁকানো ডিসপ্লে
নির্বাচিত

লাভার কম দামি ফোনে বাঁকানো ডিসপ্লে

গ্যারেজবন্দি গাড়ির যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

গ্যারেজবন্দি গাড়ির যত্ন নেবেন যেভাবে

২০২৪ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষের কাছে পৌঁছবে ফাইভজি
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষের কাছে পৌঁছবে ফাইভজি

বিকাশ ম্যাপে এজেন্ট, মার্চেন্ট, এটিএম ও গ্রাহক সেবা কেন্দ্রের খোঁজ
প্রযুক্তি সংবাদ

বিকাশ ম্যাপে এজেন্ট, মার্চেন্ট, এটিএম ও গ্রাহক সেবা কেন্দ্রের খোঁজ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2023

অ্যান্ড্রয়েড ১৪ পাচ্ছে যেসব ফোন, নতুন কি ফিচার থাকছে?

Techzoom.TV |
TechzoomTV