Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি ৯ শতাংশ কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 October 2023
বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি ৯ শতাংশ কমেছে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রির পরিমাণ ছিল ৬ কোটি ৪৩ লাখ ইউনিট, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম। গার্টনার ইনকরপোরেটেডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী কম্পিউটারের বাজার টানা অষ্টম প্রান্তিকের মতো নিম্নমুখী। তবে গার্টনারের প্রতিবেদনে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মিকাকো কিতাগাওয়া বলেন, ‘কিছু প্রমাণ রয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার এখনো নিম্নমুখী। শিক্ষা খাতে মৌসুমি চাহিদা বেড়ে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে বিক্রি কিছুটা বাড়লেও এন্টারপ্রাইজ পিসির চাহিদা সার্বিকভাবে দুর্বল। বিক্রেতারা যন্ত্রাংশের মজুদও ধীরে ধীরে কমিয়ে আনছে। তবে আশা করা হচ্ছে, ২০২৩ সালের শেষ নাগাদ বাজার চাহিদা আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আগামী ছুটির মৌসুমে বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফিরতে পারে।’

বিশ্বব্যাপী পিসি বাজারের শীর্ষ বিক্রেতাদের অবস্থান তৃতীয় প্রান্তিকেও অপরিবর্তিত রয়েছে। লেনোভো ২৫ দশমিক ১ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থান বজায় রেখেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় আংশিক কমেছে। গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে গত বছরের পর এবারো প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে এইচপি। ডেলের বিক্রি টানা ষষ্ঠ প্রান্তিকে নিম্নমুখী ছিল। এর মূল কারণ এন্টারপ্রাইজ পিসির চাহিদা কমে যাওয়া।

অ্যাপলের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় তীব্রভাবে কমেছে। ২০২২ সাল থেকে চীনে মহামারী-পরবর্তী লকডাউন নীতি শিথিল করা শুরু হয়। ওই বছরের প্রথম দিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে বিক্রি বাড়তে শুরু করে। তবে সে সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে বিক্রি অনেকাংশে কমে এসেছে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বাজারে অ্যাপলের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

মাইক্রোসফটের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ১১ আপগ্রেডের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে ব্যবহৃত পিসির বাজার পরবর্তী বাণিজ্যিক ধাপে অগ্রসর হবে। প্রত্যাশা করা হচ্ছে ব্যক্তিগত কম্পিউটারের চাহিদাও পুনরুদ্ধার শুরু হবে।

গার্টনারের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক পিসি বাজারে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে। যুক্তরাষ্ট্রের বাজারেও তৃতীয় প্রান্তিকে পিসি বিক্রি ৯ দশমিক ৭ শতাংশ কমেছে।

ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের পিসি বাজার গত বছরের ‍তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ ও কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ার কারণে বাজারে চাহিদা কমছে।

ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক পিসির চাহিদা কমেছে। কারণ কোম্পানিগুলো খরচ ব্যবস্থাপনার কৌশল হিসেবে এ খাতে বাজেট কমিয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ ও কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধির কারণে ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গ্রাহকদের আয় কমেছে। এর প্রভাব গিয়ে পড়েছে এসব অঞ্চলের পিসির বাজারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কম্পিউটারবিশ্বব্যাপী পিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক

ফোনের চার্জিং পোর্টের ময়লা পরিষ্কারের সময় যে ভুল করবেন না
প্রযুক্তি সংবাদ

ফোনের চার্জিং পোর্টের ময়লা পরিষ্কারের সময় যে ভুল করবেন না

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব
নির্বাচিত

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব

মোবাইল নাম্বার দিয়ে কারো নাম ও ঠিকানা কিভাবে জানবেন
কিভাবে করবেন

মোবাইল নাম্বার দিয়ে কারো নাম ও ঠিকানা কিভাবে জানবেন

রোবটিকস হবে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার
প্রযুক্তি সংবাদ

রোবটিকস হবে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 October 2023

বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি ৯ শতাংশ কমেছে

Techzoom.TV |
TechzoomTV