Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে হিটাচি ব্রান্ডের নতুন নাম ‘ম্যাক্সেল’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 June 2019
বাংলাদেশে হিটাচি ব্রান্ডের নতুন নাম ‘ম্যাক্সেল’
Share on FacebookShare on Twitter

দেশীয় বাজারে জনপ্রিয় হিটাচি ব্র্যান্ডের নাম পরিবর্তন করে ম্যাক্সেল করার ঘোষণা দিল হিটাচি। এই পরিবর্তনটি কেবল লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং অন্যান্য সকল সেবাই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন হিটাচি বাংলাদেশের পরিবেশক ইউনিক সিস্টেম লিমিটেড।

পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হিটাচি বাংলাদেশ আজ (বৃহস্পতিবার) ঢাকার ওয়েষ্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেন।

হিটাচি কর্মকর্তা এবং ব্যবসায়ী অংশীদারদের উপস্থিতিতে হিটাচির পরিবর্তনের ঘোষণা দেন স্থানীয় পরিবেশক ইউনিক বিজনেস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ইউনিক বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানী রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এবং হিটাচি সিঙ্গাপুরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তরুন জাইন এবং প্রফেসর ডাক্তার সাইফুল ইসলাম , ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, দেশের শিক্ষাব্যবস্থার প্রযুক্তিগত রূপান্তরে অন্যতম সহযোগী হিটাচির নতুনত্ব তাদের উদ্ভাবনী সক্ষমতা বাড়াবে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বাণিজ্য এবং প্রযুক্তি বিনিময়ে দ্বিপাক্ষিক অংশীদারিত্বেও প্রশংসা আসে বিশেষ অতিথির জাপানী রাষ্ট্রদূত হিরোয়াসু বক্তব্যে।

২০১৩ সাল হতেই হিটাচি প্রোজেক্টরের ব্যবসার অধিগ্রহণ করে ম্যাক্সেল। পরে পর্যায়ক্রমে অঞ্চলভিত্তিক বাজারে পণ্য বাজারজাতকরণে পরিবর্তনের উদ্যোগ আসে হিটাচির পক্ষ থেকে। সে থেকেই বিশ্বব্যাপী হিটাচি ব্র্যান্ডের নামেই ম্যাক্সেল প্রজেক্টের সেবার ক্রমাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সেইসাথে বাজারজাতকরণ এবং বিক্রয়েও দক্ষতার পরিচয় দিয়ে আসছে। পণ্যের গুণগতমান এবং নির্ভরযোগ্যতার কারণে বিশ্ববাজারে ভোক্তাদের কাছে এই পণ্যটি বেশ জনপ্রিয়। প্রোজেক্টর এবং ডিসপ্লে প্রযুক্তি ম্যাক্সেলের গুনাগুণ বিশ্ব সমাদৃত। পণ্য ডিজাইন হতে শুরু করে উৎপাদন এবং বিতরণ নেটওয়ার্ক দক্ষতায় বিশ্বের বিভিন্ন স্থানে এই পণ্যের ক্রেতা জনপ্রিয়তা উল্লেখযোগ্য।

হিটাচি সিঙ্গাপুরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তরুন জাইন বলেন, জাপানী প্রতিষ্ঠান ম্যাক্সেল ও হিটাচি আজ তাদের পণ্যের নাম পরিবর্তনের ঘোষণা দিল। মূলতঃ জাপানী এই দুটি কোম্পানির জন্য এটি নতুন নয় বরং স্বাভাবিক। হিটাচি মূলত গুরুত্ব দেয় সামাজিক উদ্ভাবনীতে যেখানে ম্যাক্সেল গুরুত্ব দেয় ব্যবসায়িক উদ্ভাবনীতে। কেননা দীর্ঘদিন ধরেই হিটাচি পণ্য প্রস্তুতে ব্যবহৃত হয়ে আসছে ম্যাক্সেলের স্বতন্ত্র ইমেজিং এবং অপলিক্যাপ প্রযুক্তি এবং এই প্রযুক্তিটি সারাবিশ্বে ক্রেতাদের কাজে জনপ্রিয়, বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। সুতরাং নাম পরিবর্তনের এই ঘোষণা পণ্যেও ডিজাইন হতে বিতরণ পর্যন্ত মান উন্নয়নে সহায়তা করবে যা এই পণ্যের বাজার ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি।

ব্র্যান্ডের নাম পরিবর্তনে বাংলাদেশে হিটাচি পণ্যের বাজারে বা ক্রেতা সেবার কোন পরিবর্তন হবে না জানিয়ে আব্দুল হাকিম বলেন, আমরা সবসময় ক্রেতা চাহিদা এবং সেবাকে গুরুত্ব দিয়ে আসছি। সেইসাথে চেষ্টা করি দেশীয় বাজারে নতুন নতুন প্রযুক্তি পণ্য উপস্থাপনের। দেশীয় বাজারে আমরাই প্রথম থ্রিএম প্রোজেক্টর বাজারজাত করি। পরবর্তীতে প্রযুক্তির উন্নয়ন এবং বাজার চাহিদা বিবেচনা করে কাজ শুরু করি হিটাচি নিয়ে। বর্তমানে দেশে তথ্যপ্রযুক্তি পণ্যের বাজার চাহিদা ক্রমবর্ধমান সে সাথে জনপ্রিয়তা পাচ্ছে আধুনিক প্রযুক্তি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে অন্যতম হাতিয়ার তথ্যপ্রযুক্তি। ক্রমবর্ধমান বাজার চাহিদা এবং ডিজিটাল বাংলাদেশ যাত্রায় তথ্যপ্রযুক্তি পণ্য বাজারকে আরও শক্তিশালী করতেই আমাদের এ সিদ্ধান্ত। নাম পরিবর্তনের ফলে যারা বর্তমানে হিটাচি ব্যবহার করছেন বা করবেন তাদের কোনরূপ জটিলতার মুখোমুখি হতে হবে না বরং এই পরিবর্তন ক্রেতাদের দ্রুত এবং উন্নত সেবা প্রদানে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। পণ্য সেবা, ওয়ারেন্টি সবকিছুই অপরিবর্তিত থাকবে।

উল্লেখ, হিটাচি বাংলাদেশে ১৯৯৭ সাল থেকে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আদালতের নির্দেশ: বেসিসে প্রশাসক নিয়োগ স্থগিত
প্রযুক্তি সংবাদ

আদালতের নির্দেশ: বেসিসে প্রশাসক নিয়োগ স্থগিত

বাংলাদেশ ক্যাশলেস সোস্যাটির দিকে দ্রুত ধাবমান: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ক্যাশলেস সোস্যাটির দিকে দ্রুত ধাবমান: মোস্তাফা জব্বার

ব্যাগপ্যাকার্সে বিকাশ পেমেন্টে অর্ধেকদামে ব্যাগ
ছাড় ও অফার

ব্যাগপ্যাকার্সে বিকাশ পেমেন্টে অর্ধেকদামে ব্যাগ

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!
প্রযুক্তি সংবাদ

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!

মোবাইল ইন্টারনেট প্যাকেজে শর্ত শিথিল, বিটিআরসির নতুন নির্দেশনা
টেলিকম

মোবাইল ইন্টারনেট প্যাকেজে শর্ত শিথিল, বিটিআরসির নতুন নির্দেশনা

ইনস্টাগ্রামে নতুন দুই ফিচার চালু
নির্বাচিত

ইনস্টাগ্রামে নতুন দুই ফিচার চালু

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2019

বাংলাদেশে হিটাচি ব্রান্ডের নতুন নাম ‘ম্যাক্সেল’

Techzoom.TV |
TechzoomTV