Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেখ রাসেল এক ভালবাসার নাম: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
শেখ রাসেল এক ভালবাসার নাম: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ‘শেখ রাসেল এক ভালবাসার নাম, মানবিক সত্ত্বার প্রতীক। রাসেল যদি বেঁচে থাকতো, নিশ্চয়ই একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা হতো; যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারতো। বঙ্গবন্ধুর অতি আদরের নিষ্পাপ-দুরন্ত-প্রাণবন্ত শেখ রাসেল বেঁচে থাকলে আজ উন্নয়ন অগ্রযাত্রায় ছায়াসঙ্গী হয়ে বড়বোন শেখ হাসিনার স্বজন হারা কষ্ট ও দেশের মানুষ নিয়ে তার রাতজাগা চিন্তার সহযোদ্ধা হতেন।’

বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় জিপিও মিলনায়তনে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম‌্যান ড. শাহজাহান মাহমুদ এবং ডাক অধিদফতরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার বক্তব্য দেন।

শেখ রাসেল অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশু-কিশোরদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম থেকে শহর তথা বাংলাদেশের প্রতিটি লোকালয়ে ছড়িয়ে পড়ার আশাবাদ ব‌্যক্ত করে মন্ত্রী বলেন, শিশু-কিশোরদের ডিজিটাল দক্ষতাসম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তোলার মধ‌্য দিয়ে শেখ রাসেল দিবসকে অর্থবহ করতে হবে।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ছোট্ট শেখ রাসেলদেরকে ভবিষ‌্যতের সৈনিক হিসেবে উপযুক্ত করে তৈরি করতে না পারলে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম মেধা। ২০৫০ সাল পর্যন্ত আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হবে। এ লক্ষ‌্যে শিক্ষার ডিজিটাল রূপান্তরে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ‌্যোগে বিটিআরসির এসওএফ তহবিলের অর্থায়নে ইতোমধ‌্যে সুবিধা বঞ্চিত অঞ্চলের শিশুদের জন‌্য ৬৫০টি প্রাথমিক বিদ‌্যালয় এবং পার্বত‌্য অঞ্চলের ২৮টি পাড়া কেন্দ্রে শিক্ষার ডিজিটাল রূপান্তরের অভিযাত্রা শুরু হয়েছে এবং আরও ১০০০টি বিদ‌্যালয় ডিজিটাল করার কার্যক্রম চলছে।

নতুন প্রজন্মকে চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করেছে।

তিনি উন্নয়নের গতি অব‌্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আমরা ফাইভ-জি যুগে প্রবেশ করেছি, বাংলাদেশ সিক্স-জি যুগে প্রবেশ করবে এবং ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তর হবে।

এর আগে মন্ত্রী, সচিব এবং ডাক ও টেলি যোগাযোগ বিভাগের কর্মচারী কর্মকর্তারা জিপিওতে স্থাপিত শেখ রাসেল স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত‌্যেককে তার লেখা এক সেট করে বই ও সনদ বিতরণ করেন। প্রতিযোগিতায় মহাখালীর বিটিসিএল আদর্শ উচ্চ বিদ‌্যলয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সোনালী প্রথম, মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাব্বির রহমান দ্বিতীয় এবং মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা বিদ‌্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসি ইসলাম তামান্না তৃতীয় স্থান অধিকার করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
প্রযুক্তি বাজার

ঈদের বাজারে স্মার্টফোন

২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যাদের সম্পর্কে
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যাদের সম্পর্কে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
টেলিকম

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও

রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত
কিভাবে করবেন

মোবাইল বিস্ফোরণ ঠেকাতে কি করবেন

৫জি মার্কেটে সবার শীর্ষে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৫জি মার্কেটে সবার শীর্ষে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ অক্টোবর ২০২৩

শেখ রাসেল এক ভালবাসার নাম: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV