Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন উৎপাদনে ভারতকে প্রাধান্য দিচ্ছে অ্যালফাবেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
স্মার্টফোন উৎপাদনে ভারতকে প্রাধান্য দিচ্ছে অ্যালফাবেট
Share on FacebookShare on Twitter

গুগলের অনেক প্রযুক্তি পরিষেবার ক্ষেত্রে কোম্পানিটির বড় বাজার ভারত। আগামী কয়েক বছরের মধ্যে দেশটিতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রযুক্তি জায়ান্টটির। উদ্দেশ্য ভারতকে কোম্পানিটির একটি গুরুত্বপূর্ণ উৎপাদন হাবে রূপান্তরিত করা। এর অংশ হিসেবে এবার সেখানে স্মার্টফোন উৎপাদনের কথা ভাবছে কোম্পানিটি। এছাড়াও ভারতে ক্রোমবুক ল্যাপটপও তৈরি করতে যাচ্ছে গুগল। এ লক্ষ্যে সম্প্রতি এইচপির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে কোম্পানিটি।

রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, অ্যালফাবেটের এক নির্বাহী সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। এশিয়ার ক্রমবর্ধমান প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতেই এমন পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

অ্যালফাবেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভারতে তৈরি গুগলের প্রথম ফোন হতে যাচ্ছে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো। আগামী বছরের মধ্যেই এসব ফোন বাজারে আসবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করা হবে। তবে অ্যালফাবেট বা গুগল কারো কাছ থেকেই কোম্পানিগুলোর নাম জানা যায়নি।

গুগলের এক অনুষ্ঠানে কোম্পানিটির ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো বলেন, ‘আগামী বছরের মধ্যে ভারতে তৈরি এসব স্মার্টফোন বাজারে আসবে এবং রফতানি শুরু হবে। বিশ্বজুড়ে গ্রাহকের হার্ডওয়্যার ও বিল্ট-ইন সফটওয়্যার সক্ষমতার সেরাটা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পিক্সেল ফোনের জন্য ভারতের বাজারকে আমরা প্রাধান্য দিচ্ছি।’

স্মার্টফোন বিক্রিতে অ্যাপলের জন্যও গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে ভারত। কোম্পানিটি কয়েক বছর আগে থেকেই ভারতে আইফোন তৈরি শুরু করে। কোম্পানিটির বিক্রি প্রবৃদ্ধিতে দেশটি বড় প্রভাবক হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে মোট স্মার্টফোন বিক্রির ৫ শতাংশই হয়েছে ভারতে। দ্বিতীয়ার্ধে তা বেড়ে ৭ শতাংশে উন্নীত হতে পারে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। এদিকে ভারতে প্রথম সেমিকন্ডাক্টর প্লান্ট স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মেমোরি চিপ কোম্পানি মাইক্রন টেকনোলজি।

আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণে বিলিয়ন ডলার মূল্যের আর্থিক প্রণোদনা দিচ্ছে নয়াদিল্লি। প্রযুক্তি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটির সরকার স্থানীয়ভাবে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইস উৎপাদনে মনোযোগ বাড়াচ্ছে। আর এক্ষেত্রে শুল্ক কমানোসহ নীতি সহায়তার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশটির সরকার।

অন্যদিকে সেপ্টেম্বরের শেষ দিকে ভারতের টেলিকম খাতে ফাইভজি ব্যবহারকারী বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (টিআরএআই)। তথ্যানুযায়ী চলতি বছর শেষে ৩ কোটি ১০ লাখ ব্যবহারকারী ফাইভজি স্মার্টফোনে স্থানান্তর হবে।

এরিকসন প্রকাশিত এক প্রতিবেদনে স্মার্টফোন পরিবর্তনের এ তথ্য উঠে আসে। ফাইভজি প্রযুক্তি চালুর পর ব্যবহারকারীরা দ্রুত এটিতে স্থানান্তর হচ্ছে। আর পুরো সুবিধা পেতে প্রয়োজন উন্নত স্মার্টফোন। এরিকসনের ধারণা, বর্তমানে ভারতে ফাইভজি সেলফোন ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ১০ লাখ থেকে ১০ কোটির মধ্যে রয়েছে।

২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে আনুষ্ঠানিকভাবে ফাইভজি পরিষেবা চালু করেন। গত মাসে রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেলের মতো কোম্পানি বিস্তৃত পরিসরে নেটওয়ার্ক পরিষেবা চালু করে।

সুইডিশ টেলিকম কোম্পানি এরিকসনের কনজিউমার ল্যাব গ্লোবাল সার্ভে নতুন তথ্য দিয়েছে। ফাইভজি পরিষেবা চালুর পর ভারতে ভালো রেজল্যুশনের ভিডিও স্ট্রিমিং, ভিডিও কলিং, মোবাইল গেমিং ও অগমেন্টেড রিয়ালিটির ব্যবহার বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, চীনসহ বিভিন্ন দেশে ফাইভজি প্রযুক্তি আগে থেকেই প্রচলিত। কিন্তু এসব দেশের তুলনায় ভারতের ব্যবহারকারীরা ফাইভজি পরিষেবায় ২ ঘণ্টা বেশি সময় ব্যয় করছেন।

এরিকসন কনজিউমার ল্যাবের প্রধান জাসমিত সিং শেঠি বলেন, ‘আমাদের ধারণা চলতি বছরের বাকি সময়ের মধ্যে ভারতের ৩ কোটি ১০ লাখ ব্যবহারকারী ফাইভজি সেলফোনে স্থানান্তরিত হবে।’

আরেকটি বিষয় হচ্ছে প্রথমে যারা ফাইভজি ব্যবহার শুরু করে, তাদের তুলনায় ভারতের ব্যবহারকারীদের সন্তুষ্টির মাত্রা বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যালফাবেটগুগলফাইভজিভিডিও কলিংভিডিও স্ট্রিমিংমোবাইল গেমিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইংলিশ চ্যানেল পাড়ি দিল ফ্লাইবোর্ডে চড়ে
প্রযুক্তি সংবাদ

ইংলিশ চ্যানেল পাড়ি দিল ফ্লাইবোর্ডে চড়ে

ঈদের বাজারে ওয়ালটনের নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

ঈদের বাজারে ওয়ালটনের নতুন ফোন

মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধানের উপায়
নির্বাচিত

মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধানের উপায়

অপো গ্রাহকদের জন্য দ্য ফুড হল রেস্তোরাঁয় ১০ শতাংশ ছাড়
ছাড় ও অফার

অপো গ্রাহকদের জন্য দ্য ফুড হল রেস্তোরাঁয় ১০ শতাংশ ছাড়

জানুয়ারিতে গ্যালাক্সি এস২১ সিরিজ উন্মোচন করবে স্যামসাং
নির্বাচিত

জানুয়ারিতে গ্যালাক্সি এস২১ সিরিজ উন্মোচন করবে স্যামসাং

অ্যাপ ডাউনলোডে নতুন আইন প্রণয়নের আহ্বান মেটার
প্রযুক্তি সংবাদ

অ্যাপ ডাউনলোডে নতুন আইন প্রণয়নের আহ্বান মেটার

Load More

ট্রেন্ডিং টপিক

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি
প্রযুক্তি পরামর্শ

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ অক্টোবর ২০২৩

স্মার্টফোন উৎপাদনে ভারতকে প্রাধান্য দিচ্ছে অ্যালফাবেট

Techzoom.TV |
TechzoomTV