Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের নিট আয় ১৯০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের নিট আয় ১৯০ কোটি ডলার
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। প্রতিবেদনের তথ্যানুযায়ী, পরিচালন কার্যক্রমের মাধ্যমে প্লাটফর্মটি ১৯০ কোটি ডলার নিট আয় করেছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় তাদের পেইড মেম্বারশিপ ৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে তৃতীয় প্রান্তিকেই ৮৮ লাখ গ্রাহক নতুন করে যুক্ত হয়েছে।

পেইড শেয়ারিং, শক্তিশালী প্রোগ্রামিং এবং স্ট্রিমিং পরিষেবার বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য এ আয় বা প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স। বর্তমানে বিশ্বে প্লাটফর্মটির ২৪ কোটি ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার বা ব্যবহারকারী রয়েছে। যার প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে। চলমান রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) ধর্মঘট সত্ত্বেও স্ট্রিমিং জায়ান্টটি ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ৮৫৪ কোটি ডলার মোট আয় করেছে, যা তাদের পূর্বাভাসের চেয়ে বেশি।

মূলত পূর্বানুমানের তুলনায় সাবস্ক্রাইবার বা ব্যবহারকারী বাড়ায় আয় বেড়েছে। প্লাটফর্মটির পরিচালনগত আয় ১৯০ কোটি ডলারের বেশি, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। ওয়াল স্ট্রিটও প্লাটফর্মটির আয়ের বিষয়ে এমনই পূর্বাভাস দিয়েছিল।

ভিডিও স্ট্রিমিংয়ের প্লাটফর্মটি বিজ্ঞাপন চালু করলেও এখান থেকে ২০২৩ সালে নেটফ্লিক্স তেমন আয় করতে পারেনি। প্লাটফর্মটি জানায়, চীন ও রাশিয়া বাদে যুক্তরাষ্ট্রের বাজারে ১৮ হাজার কোটি ডলারের দীর্ঘমেয়াদি সম্ভাবনার বিষয়ে আশাবাদী।

পেইড মেম্বারশিপ থেকে আয় বেড়েছে নেটফ্লিক্সের। আগের প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে এটি ৭০ শতাংশ বেড়েছে এবং ১২টির বেশি দেশে ৩০ শতাংশের বেশি নতুন ব্যবহারকারী বেড়েছে। নির্দিষ্ট কিছু দেশে ব্যাসিক প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি অধিক ফিচার ব্যবহারের সুবিধা থাকায় বিজ্ঞাপনযুক্ত ও স্ট্যান্ডার্ড প্ল্যান গ্রহণকারীর সংখ্যা বেড়েছে। অন্যদিকে ব্র্যান্ডগুলোকে পরিচিতি দেয়ার জন্য নেটফ্লিক্স এর বিজ্ঞাপনের ধরনেও পরিবর্তন আনছে। এরই মধ্যে প্লাটফর্মটি টাইটেল স্পন্সরশিপ চালু করেছে এবং আগামী বছর বিঙ্গের দর্শকদের জন্য নতুন পণ্য উন্মোচনের কথা ভাবছে। এছাড়া কোম্পানিটি সক্ষমতা বাড়ানোর জন্য সেলস টিম ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করছে।

টি-মোবাইল, নেসপ্রেসোসহ অন্য ব্র্যান্ডগুলো দ্য নেটফ্লিক্স কাপে স্পন্সর হিসেবে কাজ করবে। এটি প্লাটফর্মটির প্রথম লাইভ স্পোর্টস ইভেন্ট। যেখানে ফর্মুলা ১: ড্রাইভ টু সার্ভাইভ ও ফুল সুইংয়ের অ্যাথলেটরা থাকবে। সম্প্রতি প্লাটফর্মটি এর বিজ্ঞাপন বিভাগের বৈশ্বিক প্রধান পদে থাকা জেরেমি গোরম্যানকে অপসারণ করেছে। এক বছরেরও কম সময় তিনি দায়িত্বে ছিলেন। তার জায়গায় কাজ করবেন অ্যামি রেইনহার্ড। তিনি বর্তমানে নেটফ্লিক্সের স্টুডিও অপারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের ফিও বাড়িয়েছে নেটফ্লিক্স। বর্তমানে প্রতি মাসে ২২ ডলার ৯৯ সেন্ট ব্যয় করতে হয়। এছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সে দাম বাড়ানোর বিষয়টি দেখা গেছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী, কন্টেন্টের পরিধি বাড়ানো ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

ইনসাইডার ইন্টেলিজেন্সের প্রধান বিশ্লেষক রস বেনেজ বলেন, ‘পাসওয়ার্ড শেয়ার বন্ধে উদ্যোগ নেয়ার কারণেই মূলত নেটফ্লিক্সের ব্যবহারকারী বেড়েছে। এছাড়া প্লাটফর্মটি গেমিং খাতেও নিজেদের অবস্থান তৈরিতে কাজ করছে। যে কারণে বিজ্ঞাপনযুক্ত প্ল্যান গ্রহণে অনেকেই বাধ্য হচ্ছে।’

চলতি বছরের শেষ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৮৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী নেটফ্লিক্স। এছাড়া গড় আয় ৯৫ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসবে বলে সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তা ইভি ব্যাটারি তৈরির চেষ্টায় পশ্চিমা প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

সস্তা ইভি ব্যাটারি তৈরির চেষ্টায় পশ্চিমা প্রতিষ্ঠান

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক

অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
প্রযুক্তি সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

নির্বাচিত

ঝুঁকছে অ্যাপলের সরবরাহকারীরা

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
নির্বাচিত

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন, যা আপনি জানতেন না
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন, যা আপনি জানতেন না

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন
প্রযুক্তি সংবাদ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?
প্রযুক্তি সংবাদ

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ অক্টোবর ২০২৩

তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের নিট আয় ১৯০ কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV