Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে অফিস খুলল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিস্টেম সরবরাহকারী ‘থ্যালেস’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 October 2023
বাংলাদেশে অফিস খুলল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিস্টেম সরবরাহকারী ‘থ্যালেস’
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশের অংশীদারত্বে প্রথমবারের মতো বাংলাদেশে কার্যালয় চালু করল ফ্রান্সের কোম্পানি থ্যালেস এলিনিয়া স্পেস। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সিস্টেম সরবরাহ করেছিল ফরাসি এই প্রতিষ্ঠান।

থ্যালেস স্পেস জানায়, গত ১১ অক্টোবর ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুয়ের বাসায় এক অনুষ্ঠানে বাংলাদেশ কার্যালয়ের ফলক উন্মেচন করা হয়।

বাংলাদেশে থ্যালেসের কান্ট্রি ডিরেক্টর বেনোয়া নালিন বলেন, “বাংলাদেশে থ্যালেসের অফিস চালু করা একটা মাইলফলক বলে আমি মনে করি। এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহক এবং অংশীজনদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে সক্ষম হব।”

“গত কয়েক বছরে আমরা বাংলাদেশে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি এবং যন্ত্রপাতি সরবরাহের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছি। স্যাটেলাইট, এয়ার ট্রাফিক কন্ট্রোল, প্রতিরক্ষা, ডিজিটাল আইডেন্টিটি সেক্টর এবং সাইবার সিকিউরিটি ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা সঙ্গে নিয়ে থ্যালেস ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে।”

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবা এবং জ্ঞান ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে বিশেষজ্ঞ, শিল্প এবং সরকারের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায় ফরাসি এই কোম্পানি।

এই লক্ষ্য বাস্তবে রূপ দিতে নিবিড় সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি গ্রাহকসেবা দেয়ার লক্ষ্যে তালিস বাংলাদেশে তাদের প্রথম অফিস চালু করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অফিসের ফলক উন্মোচনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিষ্ঠানটির এশিয়া-ল্যাটিন আমেরিকা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাই বোনাসি এবং প্রতিষ্ঠানটির গ্রাহক এবং অংশীজনরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সিস্টেমের নকশা তৈরির জন্য ২০১২ সালের মার্চে প্রকল্পের মূল পরামর্শক হিসেবে নিয়োগ পায় যুক্তরাষ্ট্রভিত্তিক ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’। এরপর এক হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার চুক্তিতে স্যাটেলাইট সিস্টেম কেনা হয় ফ্রান্সের কোম্পানি থ্যালেস এলিনিয়া স্পেস থেকে।

২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেইপ কেনাভেরালে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে সফল যাত্রা করে। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের স্বত্বাধিকারী ক্লাবে নাম লেখায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপে চালু হচ্ছে পরিবেশবান্ধব ফিচার
নির্বাচিত

গুগল ম্যাপে চালু হচ্ছে পরিবেশবান্ধব ফিচার

জিমেইমেলের ছবি ট্রান্সফার করুন গুগল ফটোজে
নির্বাচিত

জিমেইমেলের ছবি ট্রান্সফার করুন গুগল ফটোজে

২০২১ সালের মধ্যে ইন্টারনেটে সংযুক্ত হবে ৯০ শতাংশ নাগরিক : পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালের মধ্যে ইন্টারনেটে সংযুক্ত হবে ৯০ শতাংশ নাগরিক : পলক

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন
নির্বাচিত

ফোন হ্যাক হয়েছে বুঝলে প্রথমেই যা করবেন

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই
নির্বাচিত

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই

Load More

ট্রেন্ডিং টপিক

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন
অটোমোবাইল

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 October 2023

বাংলাদেশে অফিস খুলল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিস্টেম সরবরাহকারী ‘থ্যালেস’

Techzoom.TV |
TechzoomTV