Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চারশতাধিক সরকারি ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 5 May 2019
চারশতাধিক সরকারি ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন ডিজিটার বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লব সকল দেশের সকল মানুষের জন্য এক নয় এবং সকল দেশের সকল মানুষের জন্য প্রযুক্তির প্রয়োগেরও রয়েছে ভিন্নতা। ৫জি প্রযুক্তির ফলে ড্রাইভারবিহীন গাড়ী পৃথিবীর যে সকল উন্নত দেশের মানব সম্পদের ঘাটতি রয়েছে তাদের জন্য আশির্বাদ হতে পারে কিন্তু বিদেশে আমাদের মতো জনশক্তি রপ্তানিকারকদের তা মোটেও সুখকর হতে পারে না। যে প্রযুক্তি আমাদের জীবন যাপনে কাজে আসবে, যে প্রযুক্তি মানুষে মানুষে বৈষম্য কমাবে এবং যে প্রযুক্তি গ্রামের মানুষটিও ঘরে বসে জীবনমান উন্নয়নে কাজে লাগাতে পারবে এবং যে প্রযুক্তি প্রত্যন্ত গ্রামে বসেও উন্নত চিকিৎসায় সহায়তা করতে পারবে আমাদের দরকার এইরূপ প্রযুক্তি।

মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কম্পিউটারকৌশল বিভাগের উদ্যোগে ‘রোল অব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ইন দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভিউলেশন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সংকটের নাম বৈষম্য। বৈষম্য দূর করতে ডিজিটাল প্রযুক্তিকে শক্তি হিসেবে ব্যবহার করা সম্ভব। এই প্রযুক্তির জন্য প্রয়োজন মেধা। গ্রামে বসেও একজন বিলগ্রেড হতে পারে। প্রয়োজন ডিজিটাল অবকাঠামো। দশ বছরে আমরা সে জায়গায় পৌঁছেছি। গত দশবছরে মাথা পিছু আয় চারগুণ বৃদ্ধি পেয়েছে। প্রবৃদ্ধি অর্জন ৮ দশমিক ১৩ভাগে উন্নীত হয়েছে। মূদ্রাস্ফীতি ৫ থেকে সাড়ে পাঁচে উঠা নামা করছে। অথচ দশ বছর আগেও দেশের মূদ্রাস্ফতি ছিলো দুই অংকের কোঠায়।

সরকারের চারশতাধিক ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশ পৃথিবীর প্রতিটি দেশের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হবে। তিনি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের প্রযুক্তি বিশে^ও ৮০টির বেশী দেশে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের মেধাবী তরুণরা আর্থিকখাতের জন্য ২০০ কোটি টাকার আমদানিকৃত সফটওয়্যার মাত্র মাত্র ৫ কোটি টাকায় তৈরি করতে সক্ষম হচ্ছে। প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে তৃনমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌছে দিতে প্রযুক্তিগত সহায়তায় তরুণ
প্রযুক্তি উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

আইইবি’র কম্পিউটারকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, এমপি,আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুজ্জামান, আইইবি’র কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম এবং আইইবি’র কম্পিউটারকৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. তমিজ উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের জন্য দৃষ্টান্ত হুয়াওয়ে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

বিশ্বের জন্য দৃষ্টান্ত হুয়াওয়ে: মোস্তাফা জব্বার

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন
প্রযুক্তি বাজার

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
নির্বাচিত

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন

স্যামসাং-টিএসএমসির সঙ্গে কাজ করবে কোয়ালকম
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-টিএসএমসির সঙ্গে কাজ করবে কোয়ালকম

গাড়ি নির্মাণ শিল্পে পা রাখার পরিকল্পনা শাওমির
অটোমোবাইল

গাড়ি নির্মাণ শিল্পে পা রাখার পরিকল্পনা শাওমির

জুনে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের ‘এস ভয়েস’
প্রযুক্তি সংবাদ

পুরনো স্যামসাং ফোন হবে আইওটি ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 May 2019

চারশতাধিক সরকারি ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV