Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন স্মার্টওয়াচ আনল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 4 November 2023
নতুন স্মার্টওয়াচ আনল গুগল
Share on FacebookShare on Twitter

পৃথিবীর শীর্ষ তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান গুগল নতুন স্মার্টওয়াচ এনেছে। নাম গুগল পিক্সেল ওয়াচ টু। এই ওয়াচের দাম বেশ চড়া। তবে লঞ্চিং অফারে এই ঘড়ির উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। আপনি যদি পিক্সেল এইট ফোনটি কেনেন তাহলে স্মার্টওয়াচটি ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন।

এর আগের প্রজন্ম অর্থাৎ প্রথম পিক্সেল ঘড়িতে ব্যাপক সাড়া পেয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্টটি। গুগল পিক্সেল এইট সিরিজের সঙ্গেই এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে। সেই সঙ্গেই আবার নিয়ে আসা হয়েছে একটি ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম পিক্সেল বাডস প্রো।

পলিশড্ সিলভার/বে, ম্যাট ব্ল্যাক/অবসিডিয়ান এবং অন্যান্য আরও বিভিন্ন কালার অপশনে স্মার্টওয়াচটি পাওয়া যাবে।

ডিজাইনের দিক থেকে অনেকটা আগের প্রজন্ম অর্থাৎ পিক্সেল ওয়াচের মতোই দেখতে নতুন পিক্সেল ওয়াচ টু। একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে ঘড়িটিতে। নতুন গুগল ওয়াচের সামনে রয়েছে প্লেন, স্মুথ গ্লাস। ওয়াচ ফেসও বদলে নিতে পারবেন আপনি। এছাড়া পার্সোনালাইজেশন করার সুবিধাও থাকছে। এবারে তা আপনি করতে পারবেন ইন্টারচেঞ্জেবল রিস্ট স্ট্র্যাপের মাধ্যমে।

এই লেটেস্ট ঘড়িতে নতুন প্রসেসর দেওয়া হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে পারফর্ম করার জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ প্লাস জেনারেশন চিপসেট পেয়েছে ঘড়িটি। এই চিপসেট পেয়ার করা থাকছে ২ জিবি পর্যন্ত র‌্যামের সঙ্গে। এই প্রসেসর দেওয়ার ফলে সবথেকে ভালো ব্যাকআপ দিতে পারবে স্মার্টওয়াচের ব্যাটারি। আগের মতো একই ৩০৬ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকলেও তার ‘লাইফ’ নিয়ে ব্যবহারকারীদের বিন্দুমাত্র ভাবতে হবে না।

গুগলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে চালু রেখেও ২৪ ঘণ্টার ব্যাকআপ দিতে পারবে নতুন পিক্সেল ওয়াচের ব্যাটারি।

ঘড়িটির এক্সটেরিয়ার ডিজাইন আগের মডেলের থেকে অপরিবর্তিত থাকছে। গুগল পিক্সেল ওয়াচ টু মডেলে দেওয়া হয়েছে ১.২ ইঞ্চির সার্কুলার ওলিড ডিসপ্লে। যার রেজুলেশন ৩৮৪x৩৮৪ পিক্সেলপিক্সেল। গুরুত্বপূর্ণ দুই ফিচারের মধ্যে ঘড়িটিতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট এবং ব্লাড-অক্সিজেন সেন্সর। যদিও প্রতিযোগী অন্যান্য ঘড়ির মতো এতে এখনো ইসিজি মনিটরিংয়ের মতো ফিচার্স দেওয়া হয়নি।

ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য ঘড়িটি ৫এটিএম/আইপি৬৮ রেটিং প্রাপ্ত। এই ঘড়ি পরে আপনি নিশ্চিন্তে সাঁতার কাটতে পারবেন। আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই ঘড়ির ইউডব্লিউবি বা আলট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট। এর সাহায্যে আপনি রাস্তাঘাটের আরও নিখুঁত ডিরেকশন পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হামলার শিকার টিএসএমসির সরবরাহকারী
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলার শিকার টিএসএমসির সরবরাহকারী

নতুন ফোন আনল অনর
নির্বাচিত

নতুন ফোন আনল অনর

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

করোনা সংকট মোকাবেলায় গণমানুষের পাশে ‘পাঠাও’
অটোমোবাইল

করোনা সংকট মোকাবেলায় গণমানুষের পাশে ‘পাঠাও’

শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
প্রযুক্তি সংবাদ

শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

আসছে ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এসবিএস ৬
অটোমোবাইল

আসছে ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এসবিএস ৬

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2023

নতুন স্মার্টওয়াচ আনল গুগল

Techzoom.TV |
TechzoomTV