Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক এবং ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব এর উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ নভেম্বর ২০২৩
টিকটক এবং ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব এর উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

টিকটক এবং ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এর পার্টনারশিপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা। যেখানে চলচ্চিত্র নির্মাণের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক চালু করেছে এর নতুন ক্যাম্পেইন #ক্রিয়েটঅনটিকটক। অন্যদিকে, এই প্রতিযোগিতাটির আয়োজনে রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

মূলত মোবাইল ডিভাইস থেকে সরাসরি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করার জন্য এমন ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন। যার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণে সুযোগ পাবে কনটেন্ট ক্রিয়েটররা। ১ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত #ক্রিয়েটঅনটিকটক ক্যাম্পেইনটি চলমান থাকবে। গল্প (স্টোরি), চিত্রনাট্য (স্ক্রিপ্ট) এবং সম্পাদনা (এডিটিং) — মোট এই তিনটি বিভাগে অংশগ্রহণকারীরা তাদের কাজ তুলে ধরার সুযোগ পাবে। এই প্রতিযোগিতায় জমা দেওয়া শীর্ষ ৪০টি ভিডিও মূল্যায়ন করা হবে। এতে বিচারক হিসেবে থাকবে ইউল্যাব দ্বারা নির্বাচিত পেশাদার বিচারকদের একটি প্যানেল।সেরা ভিডিওটির জন্য ভোট দিতে টিকটক প্ল্যাটফর্মে থাকবে এক্সক্লুসিভ ভোটিং অপশন। এছাড়া, ডিআইএমএফএফ এবং সিনেপ্লেক্সের টিকটক প্রোফাইলে প্রদর্শন করা হবে শর্টলিস্ট করা ভিডিওগুলো। ইতিমধ্যেই ইন-অ্যাপ ভোটিং সুবিধার জন্য ইউল্যাবের অফিসিয়াল টিকটক প্রোফাইলের জন্য কাজ চলছে। যেখানে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড ক্যাম্পেইন মাইক্রোসাইট।

আজ থেকে আনুষ্ঠানিকভাবে ইন-অ্যাপটি চালু করা হবে। এতে নোটিফিকেশনের মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা প্রতিযোগিতার আপডেট সম্পর্কে জানতে পারবে। পরবর্তীতে ভিডিও যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিজয়ীরা নির্বাচিত হবে। ডিসেম্বর মাসের শেষ দিকে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এছাড়া, ইউল্যাবের সাথে ডিআইএমএফএফ এর এই যৌথ উদ্যোগটি ইউল্যাবে মিডিয়া স্টাডিজের স্নাতক শিক্ষার্থীদের জন্য একটি সুযোগ। যেখানে তারা মোবাইল ফোনেই টিকটকের টুলস দিয়ে বানাতে পারবে ভার্টিকাল ভিডিও। এছাড়াও ভিডিও এডিটিংয়ের উপর টিকটক টিম একটি কর্মশালাও চালু করবে। এতে অংশগ্রহণকারীরা জানতে পারবে ক্যাপকাট প্ল্যাটফর্ম সম্পর্কে।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব কনটেন্ট অপারেশন, পূজা দত্ত বলেন, “টিকটকে, আমরা বিশ্বাস করি সৃজনশীলতার শক্তিতে। সৃষ্টিশীল কাজে প্রযুক্তির সঠিক ব্যবহারে আমরা বিশ্বাসী। ডিআইএমএফএফ এবং ইউল্যাবের সহযোগিতায় #ক্রিয়েটঅনটিকটক উদ্যোগটি সেটিরই প্রমাণ। গল্প বলার ক্ষেত্রে আমরা একসাথে একটি নতুন পথ তৈরি করতে পেরেছি যেখানে নির্মাতারা তাদের ভাবনাগুলো তুলে ধরতে পারবে।”

ডিআইএমএফএফ এর উপদেষ্টা, সৈয়দা সাদিয়া মেহজাবিন বলেন, “মোবাইল ফিল্ম নির্মাণ শুধুমাত্র একটি প্রবণতা নয়; এটি গল্প বলার ক্ষেত্রে একটি সর্বজনীন উপায়। #ক্রিয়েটঅনটিকটক উদ্যোগের মাধ্যমে টিকটকের সাথে আমাদের পার্টনারশিপ পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি জায়গা করে দিবে। একাডেমিক এবং ডিজিটাল জগতের মধ্যে আমরা সেতুবন্ধন করতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য গল্প তুলে ধরতে পেরে আমরা আনন্দিত।”

প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার নির্দেশনা, সকল সময়সীমা সহ #ক্রিয়েটঅনটিকটক ক্যাম্পেইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন টিকটকের afda11অফিসিয়াল মাইক্রোসাইট।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে থাকছে না চার্জিং পোর্ট!
নির্বাচিত

আইফোনে থাকছে না চার্জিং পোর্ট!

আইওএস ১৩-তে ‘হটস্পট ত্রুটি’ স্বীকার অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

আইওএস ১৩-তে ‘হটস্পট ত্রুটি’ স্বীকার অ্যাপলের

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
কিভাবে করবেন

যে ১০ উপায়ে স্মার্টফোনের গতি বাড়াবেন

উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার
নির্বাচিত

উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার

প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি : হুয়াওয়ের সক্ষমতাকে খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি : হুয়াওয়ের সক্ষমতাকে খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র

৫ আগস্টেই আসছে ফাইভজি গ্যালাক্সি জেড ফোল্ড ২
নির্বাচিত

৫ আগস্টেই আসছে ফাইভজি গ্যালাক্সি জেড ফোল্ড ২

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix