Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 November 2023
টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো
Share on FacebookShare on Twitter

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক বহুল প্রচারিত সাময়িকীবিশেষ টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় স্থান পেয়েছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অপো’। ম্যাগাজিনটির এক্সপেরিমেন্টাল ক্যাটাগরিতে অপো’র ট্র্যাকিং ডিভাইস ‘জিরো-পাওয়ার ট্যাগ’ রয়েছে বলে ঘোষণা করা হয়েছে, যেখানে রয়েছে অ্যাপল, স্যামসাং ও সনির মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিষ্ঠানসমূহ।

যে সমস্যাগুলো কোনোভাবেই এড়ানো যায় না, সৃজনশীল উপায়ে সেগুলোর সমাধানে জন্য যে পণ্য, সফ্টওয়্যার ও প্রযুক্তিসেবা প্রদান করা হয়; তাদের প্রতি বছর স্বীকৃতি দিয়ে থাকে টাইম ম্যাগাজিন। এ স্বীকৃতির ফলাফল হলো দুইশটি যুগান্তকারী আবিষ্কারের এ তালিকা। আমরা কীভাবে বাঁচি, কাজ করি, খেলি এবং কী সম্ভব তা নিয়ে যা চিন্তা করি, সে চিন্তাধারাকে বদলে দিচ্ছে এ আবিষ্কারগুলো। প্রযুক্তিগত দক্ষতা এবং অভিনব চিন্তাভাবনার জন্য অপো’র আন্তর্জাতিক খ্যাতিতে বাড়তি মাত্রা যোগ করেছে এ স্বীকৃতি। এটি একটি টেকসই বিশ্বের জন্য এমন এক নতুন পদ্ধতির কথা তুলে ধরে, যেখানে আইওটি (ইন্টারনেট অব থিংস) ডিভাইসগুলি দূষণকারী ব্যাটারি তৈরি করবে না।

অপো’র ওভারসিজ সিএমও (চিফ মার্কেটিং অফিসার) এলভিস ঝু বলেন, “উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রে আমাদের অর্জনের স্বীকৃতি হিসেবে ‘টাইম’স বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর সেরা আবিষ্কারের তালিকায় অপো জিরো-পাওয়ার ট্যাগ যুক্ত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। বি৫জি/৬জি-তে স্থানান্তর ত্বরান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে, বিশ্বের ই-বর্জ্য সমস্যাকে আরও বাড়িয়ে না দিয়ে আইওটি সংযোগ প্রসারিত করার ক্ষেত্রে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। যাত্রার শুরু থেকেই গ্রাহকের সুবিধা এবং পরিবেশগত দায়িত্বের সংমিশ্রনে অপো যে লক্ষ্য নিয়ে কাজ করছে, অপো জিরো-পাওয়ার ট্যাগ হলো তেমন একটি পরিবেশ বান্ধব আইওটি ডিভাইস যা ব্যাটারির পরিবর্তে চারপাশের শক্তি ব্যবহার করে ফোনের সাথে যোগাযোগ করে। এর অবজেক্ট ট্র্যাকিং, এনভায়রনমেন্টাল মনিটরিং এবং অন্যান্য যেসব স্মার্ট ফিচার রয়েছে, তার মাধ্যমে এর আইওটি স্পেসে আনলক করার সম্ভাবনা নিয়ে আমরা খুবই আগ্রহী। সামনের দিনগুলোতে, অপো পরিবেশকে টেকসই হতে অবদান রাখতে এবং এর ওপর ইতিবাচক প্রভাব ফেলে এমন উদ্ভাবনী উদ্যোগের বিকাশ অব্যাহত রাখবে।”

এমডব্লিউসি (মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস) ২০২৩-এ, অপো জিরো পাওয়ার কমিউনিকেশন প্রযুক্তির প্রথম ব্যাটারি-বিহীন আইওটি প্রোটোটাইপ ডিভাইস ‘অপো জিরো-পাওয়ার ট্যাগ’ উন্মোচন করে। আরএফ পাওয়ার হার্ভেস্টিং, ব্যাকস্ক্যাটারিং, এবং লো-পাওয়ার কম্পিউটিং-এর মতো মূল প্রযুক্তিগুলি ব্যবহার করে, এ ট্যাগটি ব্লুটুথ, ওয়াইফাই এবং সেলফোনের সিগন্যাল থেকে সরাসরি শক্তি সংগ্রহ করতে সক্ষম, যার ফলে ছোট আকার, ভালো স্থায়িত্ব, বাড়তি সিগন্যাল রেঞ্জ, এবং কম খরচের মতো অসাধারণ সব সুবিধা পাওয়া যায়।

দীর্ঘদিন ধরেই অপো’র ব্যবসায়িক কার্যক্রম এবং পণ্য ডিজাইনের একটি মূল উপাদান হলো স্থায়িত্ব। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, অপো গ্লোবাল কনসালটেন্সি ‘ডেলয়েট’- এর সহায়তায় ‘অপো ক্লাইমেট অ্যাকশন রিপোর্ট’ প্রকাশ করে। ওই প্রতিবেদনে, অপো প্রথমবারের মতো ২০৫০ সালের মধ্যে এর বিশ্বব্যাপী করা কর্মকাণ্ডে কার্বন নিরপেক্ষতা অর্জনের অঙ্গীকারের কথা জানায় এবং এই লক্ষ্য অর্জনে পাঁচটি মূল ক্ষেত্রকে চিহ্নিত করে: কম-কার্বন উত্পাদন, পণ্যের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস, কম কার্বন উৎপন্ন করে এমন বিকল্পগুলিতে বিনিয়োগ, কার্বন নিঃসরণ কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইন্ডাস্ট্রির মানদণ্ডে সহযোগিতা করা।

চলতি বছর, ‘২০২৩ এসইএএল বিজনেস সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ‘অপো ব্যাটারি হেলথ ইঞ্জিন’। এর উদ্ভাবনের মাধ্যমে, প্রভাবশালী ব্যবসায়িক মিডিয়া ‘ফাস্ট কোম্পানি’- এর ‘দ্য টেন মোস্ট ইনোভেটিভ এশিয়া-প্যাসিফিক কোম্পানিস ইন ২০২৩’ এ একটি প্রতিষ্ঠান হিসেবে অপো’রও নাম এসেছে।

২০২৩ সালের অপো ইন্সপিরেশন চ্যালেঞ্জে, অপো “ইন্সপিরেশন ফর দ্য প্ল্যানেট’’ নামে একটি নতুন ক্যাটাগরি যুক্ত করেছে। স্থায়িত্বের জন্য উদ্ভাবনকে স্বীকৃতি দিতে এবং বিশ্বব্যাপী ২৮০ টিরও বেশি স্টার্টআপ কোম্পানির কাছ থেকে ব্যবসায়িক প্রস্তাবনা পেতে এ কার্যক্রম হাতে নেয়া হয়, যেখানে বায়োমিমেটিক উপাদান থেকে শুরু করে স্থায়ী ও নিরাপদ এনার্জি স্টোরেজ পর্যন্ত রয়েছে।

সকলের জন্য একটি সবুজ ভবিষ্যতের আকাঙ্খা নিয়ে, অপো কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনে এর কার্যক্রমের ক্ষেত্রে স্থায়িত্বকে অগ্রাধিকার দেবে এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে আরও পরিবেশবান্ধব প্রযুক্তি এবং পণ্য সরবরাহ করার চেষ্টা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোমোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে বিক্রি মোবাইল ফোনের ৯৫ শতাংশ এখানেই তৈরি হয়: পলক
প্রযুক্তি সংবাদ

দেশে বিক্রি মোবাইল ফোনের ৯৫ শতাংশ এখানেই তৈরি হয়: পলক

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম
গেম

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম

৩০ বছর পর ইয়ামাহার যে বাইক ফিরছে বাজারে
অটোমোবাইল

৩০ বছর পর ইয়ামাহার যে বাইক ফিরছে বাজারে

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!
প্রযুক্তি সংবাদ

চমক দিল শাওমি

স্মার্টফোনের নতুন বিপ্লব, রেডমি থাকলে প্রয়োজন পড়বে না ডিএসএলআর ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের নতুন বিপ্লব, রেডমি থাকলে প্রয়োজন পড়বে না ডিএসএলআর ক্যামেরা

প্রয়োজন নেই সিসিটিভি এর, কি হচ্ছে দেখুন এই অ্যাপের মাধ্যমে
কিভাবে করবেন

প্রয়োজন নেই সিসিটিভি এর, কি হচ্ছে দেখুন এই অ্যাপের মাধ্যমে

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’
নির্বাচিত

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2023

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix