Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 November 2023
সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর টিকটক
Share on FacebookShare on Twitter

ভারতের পর এবার শর্ট ভিডিওকেন্দ্রীক অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে নেপাল। কারণ হিসেবে এর কনটেন্ট ‘সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর’ বলে জানিয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর নেপালে লিয়াজোঁ অফিস খোলার আইনী বাধ্যবাধকতা আরোপ করার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিল দেশটি।

প্রায় একশ কোটি মাসিক ব্যবহারকারীওয়ালা এই অ্যাপটি এরইমধ্যে আরও অনেক দেশেই নিষিদ্ধ হয়েছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ টিকটককে নিষিদ্ধ করেছে। এই বছরের শুরুর দিকে প্রথম মার্কিন অঙ্গরাজ্য মন্টানা অ্যাপটিকে নিষিদ্ধ করে। এরও আগে যুক্তরাজ্যের পার্লামেন্ট তাদের নেটওয়ার্কে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে।

বিবিসি জানিয়েছে, গতকাল (১৩ নভেম্বর) সোমবার নেপালের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা বলেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে। টেলিকম কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটি সমাজকে দূষিত করছে।

তবে জোট সরকারের অংশ নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা গগন থাপা টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপে সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এটি মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার একটি প্রয়াস এবং কর্মকর্তাদের প্ল্যাটফর্মবিষয়ক বিধিমালায় আরও মনোযোগ দেওয়া উচিত। এর আগেও বহুবার টিকটক বিশ্বের বিভিন্ন দেশে তদন্তের আওতায় এসেছে। তবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ এই নিষেধাজ্ঞার বিষয়ে বিবিসির যোগাযোগে টিকটক কোনো সাড়া দেয়নি।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে, দেশটিতে গত চার বছরে টিকটক সংশ্লিষ্ট এক হাজার ছয়শ সাইবার অপরাধের মামলা হয়েছে। এদিকে বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিবেদন বলছে, নেপালে জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে টিকটকের অবস্থান তৃতীয়।

বিশ্বজুড়ে প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউব ও ফেইসবুক সব বয়সীদের মধ্যে জনপ্রিয় হলেও ১৬ থেকে ২৪ বয়সীদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এদের মধ্যে যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন, তাদের ৮০ শতাংশের কাছেই এ প্ল্যাটফর্ম জনপ্রিয়। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ২০২০ সালে টিকটক ব্যান করা হয়। পাকিস্তান ২০২০ সালের অক্টোবর থেকে অন্তত চারবার অ্যাপটিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে এবং গত মাসে ইন্দোনেশিয়ায় টিকটকের অনলাইন শপিং পরিষেবা বন্ধ ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

হঠাৎ ফোন বন্ধ হয়ে যাচ্ছে পিক্সেল ৩এ
নির্বাচিত

হঠাৎ ফোন বন্ধ হয়ে যাচ্ছে পিক্সেল ৩এ

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

২ মাসে ১০ লাখ ফাইভজি ফোন বিক্রি করেছে ভিভো
নির্বাচিত

২ মাসে ১০ লাখ ফাইভজি ফোন বিক্রি করেছে ভিভো

নতুন স্মার্টফোনে ওয়ানপ্লাস চমক
নির্বাচিত

নতুন স্মার্টফোনে ওয়ানপ্লাস চমক

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ
ই-কমার্স

অনলাইন কেনাকাটায় সাবধান: এক ক্লিকেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

দ্বিতীয় প্রজন্মের দুইটি নতুন মডেলের কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রজন্মের দুইটি নতুন মডেলের কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 November 2023

সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর টিকটক

Techzoom.TV |
TechzoomTV