Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে ভাতার টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 November 2023
নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে ভাতার টাকা
Share on FacebookShare on Twitter

সামাজিক নিরাপত্তা বিধান কর্মসূচির বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের টাকা নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে। সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার হত দরিদ্রদের একাউন্ট হ্যাক করে কে বা কারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ভুক্তভোগিরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অফিসে গিয়ে হারিয়ে যাওয়া টাকার হদিস খুঁজছেন। কিন্তু এ দায় সমাজসেবা অধিদপ্তরের কেউ কাঁধে নিতে না চাওয়ায় হত দরিদ্র শত শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হতাশা বিরাজ করছে।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ভাতা মোবাইলের নগদ একাউন্টে আসার কয়েকদিন আগে সমাজসেবা অফিস থেকে যাচাই-বাছাইয়ের জন্য ডাকে। তারপর থেকেই শুরু হয় ফোন আসা। মোবাইলে সমাজসেবা অফিসের পরিচয়ে এক ব্যক্তি ফোন দিয়ে বলেন- আপনার বয়স্ক ভাতার টাকা একাউন্টে পাঠানো হবে। দয়া করে আপনার মোবাইলে প্রেরিত কোড নম্বরটি বলেন। এমনকি এটাও বলেন যে কয়েকদিন আগে অফিসে ডাকা হয়েছিল। এভাবেই প্রতারণা করে হাতিয়ে নেয় হতদরিদ্র পরিবারের লাখ লাখ টাকা।

কামাতপাড়া এলাকার রেজিয়া বেগম বলেন, তার নগদ একাউন্টে বয়স্ক ভাতার ১৮০০ টাকা ছিল। এক ব্যক্তি ফোনে সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে বলেন, আপনার মোবাইলে একটি কোড গেছে দয়া করে নম্বরটি বলেন। আপনাকে টাকা পাঠানো হবে।

হারিভাসা এলাকার প্রতিবন্ধী ফজলুল করিম বলেন, আমি এমনি প্রতিবন্ধী তার ওপর সড়ক দুর্ঘটনায় একটি পা ভেঙ্গে বিছানায়। ফোন করে বলেন, আপনার নম্বরে টাকা যাবে ভুল বুঝিয়ে পিন নম্বর নেয়। পরে সুস্থ হয়ে টাকা তুলকে গিয়ে দেখি নাই।

একই এলাকার খমিরন নেছার বিধবা ভাতা টাকা ভুল বুঝিয়ে নিয়ে যায়। স্থানীয় সচেতন নাগরিকরা জানান, প্রধানমন্ত্রীর দেয়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা উন্নত তথ্য প্রযুক্তির যুগে এত সহজে হজম করবে প্রতারক চক্র। তাদের দাবি এঘটনায় সমাজসেবা অফিস ও নগদ অফিসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিলেই বেড়িয়ে পড়বে এর রহস্য।

তথ্য সূত্রে জানা যায়, সদর উপজেলা ও পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মোট ভাতাভোগীর সংখ্যা ২৩ হাজার ৩৬৫ জন। তবে এদের মধ্য থেকে কতজনের টাকা হ্যাক করে নেয়া হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তারা সবাই নগদের মাধ্যমে ভাতা পাচ্ছেন। প্রতি তিন মাসে ভাতা ১ হাজার ৮০০, বিধবা ১ হাজার ৬৫০ ও প্রতিবন্ধী ভাতা ২ হাজার ১৫০ টাকা পাবেন। গত মাসের শেষ সপ্তাহে নগদের মাধ্যমে সুবিধাভোগিদের একাউন্টে আসা শুরু করে টাকা।

উপজেলা সমাজসেবা অফিসার মোছা. লায়লা আরজুমান জানান, বিষয়টি নিয়ে আমরা ঢাকায় কথা বলেছি, যারা কাজ করে। এটি নিয়ে আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। কিভাবে ভাতাভোগির নম্বরটি তাদের কাছে যাচ্ছে। তবে সচেতনতার জন্য আমরা ইউনিয়নে মাইকিং করেছি, যে পিন নম্বর কাউকে দিবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কোটি টাকা নিয়ে উধাও নগদনগদনগদ অ্যাপনগদ থেকে উপবৃত্তির টাকা উধাওনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণাবয়স্ক ভাতার টাকা উধাওভাতার টাকা উধাও

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদের আনন্দ বাড়াতে এলো অপোর ‘হাটে কী
নির্বাচিত

ঈদের আনন্দ বাড়াতে এলো অপোর ‘হাটে কী?’

নার্সারি করায় সাফল্য মিলেছে টাংগাইলের ব্যবসায়ীদের
প্রযুক্তি সংবাদ

নার্সারি করায় সাফল্য মিলেছে টাংগাইলের ব্যবসায়ীদের

ভেস্তে গেল ব্রডকমের সিম্যানটেক অধিগ্রহণ
প্রযুক্তি সংবাদ

ভেস্তে গেল ব্রডকমের সিম্যানটেক অধিগ্রহণ

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

আপনার ফোনটি কি অকেজো হওয়ার তালিকায়?

বৃহস্পতিবার শেরেবাংলার বহুতল নান্দনিক ডাক ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বৃহস্পতিবার শেরেবাংলার বহুতল নান্দনিক ডাক ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে আসছে রিয়েলমি’র নম্বর প্রো সিরিজের উদ্ভাবনী ক্যামেরা স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে আসছে রিয়েলমি’র নম্বর প্রো সিরিজের উদ্ভাবনী ক্যামেরা স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন
প্রযুক্তি সংবাদ

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে
টেলিকম

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2023

নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে ভাতার টাকা

Techzoom.TV |
TechzoomTV