Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে লেনোভোর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে লেনোভোর
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে চীনের প্রযুক্তি কোম্পানি লেনোভোর। সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির আয় ১৬ শতাংশ কমেছে। মূলত বৈশ্বিক পর্যায়ে ব্যক্তিগত কম্পিউটারের চাহিদা কমায় তা কোম্পানির আয়ে বিরূপ প্রভাব ফেলেছে।

চলতি বছরের এ সময় লেনোভোর আয় ১ হাজার ৪৪১ কোটি ডলারে নেমে এসেছে। কভিড-১৯ মহামারীর সময় পণ্যের মজুদ বাড়িয়েছিল লেনোভো। কিন্তু বর্তমানে চাহিদা কম থাকায় বিক্রিও কমেছে। এর পরিপ্রেক্ষিতে টানা পাঁচ প্রান্তিক ধরে বিশ্বের অন্যতম এ কম্পিউটার নির্মাতা কোম্পানিটির আয় নিম্নমুখী। যেখানে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের সাত বিশ্লেষক আয়ের পরিমাণ ১ হাজার ৪৪৫ কোটি ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন।

মে মাসে লেনোভো ১৪ শতাংশ আয় কমার কথা জানিয়েছিল। মার্চের পর থেকেই মূলত আয় কমতে থাকে এবং ২০১৯ সালের পর বার্ষিক হিসাবে প্রথম। মহামারীর সময় অবশ্য কোম্পানিটি ভালো আয় করেছে। সে সময় বিশ্বজুড়ে রিমোট ওয়ার্কিং শুরু হয়। যে কারণে এন্টারপ্রাইজ ও ব্যক্তিগত পর্যায়ে ইলেকট্রনিকস পণ্যের চাহিদা বাড়তে থাকে। তবে এর পরবর্তী সময়ে চাহিদার তুলনায় পণ্যের মজুদ বেড়ে যাওয়ায় তা আয়ের ওপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। বছরের দ্বিতীয় প্রান্তিকে কম্পিউটারের বৈশ্বিক বিক্রি ৭ শতাংশ কমেছে বলে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস সূত্রে জানা গেছে। প্রান্তিকওয়ারি হিসাবে গত বছরের শেষ দিকে বিক্রি ৩০ শতাংশ কমেছে।

কম্পিউটারের বিক্রি বাড়ানোর জন্য আলাদা উদ্যোগও নিয়েছে লেনোভো। কোম্পানির চেয়ারম্যান ইয়াং ইয়ানকিং বলেন, ‘আগামী বছরের দ্বিতীয়ার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) কম্পিউটার বাজারজাতের লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি। নতুন এ পিসিতে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই ব্যবহার করা যাবে।’

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস কম্পিউটারের নতুন এ ধরন ব্যবহারকারী ও ক্রেতাদের মধ্যে নতুন চাহিদা তৈরি করবে এবং এর পরিপ্রেক্ষিতে কম্পিউটারের বিক্রি বাড়বে।’

এআই কম্পিউটার বিক্রিতে একটি পয়েন্টের কথা জানিয়েছে লেনোভো। এ কম্পিউটারে জেনারেটিভ এআই ব্যবহারের জন্য ক্লাউডে কোনো তথ্য দিতে হবে না। এর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে। এআই চিপ রফতানিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে কিনা সে বিষয়ও লেনোভো পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ইয়াং। এর কারণে চীনের বাজারে উন্নত প্রযুক্তির এআই চিপ বিক্রিতে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এনভিডিয়া।

তিনি বলেন, ‘মূলত এআইয়ের প্রশিক্ষণে উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার বন্ধেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সব চিপের ওপর না। গেমিং কম্পিউটার, ওয়ার্কস্টেশন ও উচ্চক্ষমতার কম্পিউটিং মেশিন তৈরিতে এনভিডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমার বিশ্বাস নিষেধাজ্ঞার কারণে এ ব্যবসায়িক সম্পর্কে কোনো ক্ষতি হবে না।’

আয় বাড়ানোর জন্য কম্পিউটারের বাইরেও ব্যবসা সম্প্রসারণ করেছে লেনোভো। এর মধ্যে স্মার্টফোন, সার্ভার ও তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবাও রয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে লেনোভোর ডিজিটাল সলিউশনস পরিষেবা ১৪ শতাংশ বেড়ে ৩৬০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো ASUS ROG সিরিজের নতুন গেমিং মনিটর
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ASUS ROG সিরিজের নতুন গেমিং মনিটর

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
নির্বাচিত

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

বাজার মাতাচ্ছে হুয়াওয়ের মেট ৬০ প্রো স্মার্টফোন
নির্বাচিত

বাজার মাতাচ্ছে হুয়াওয়ের মেট ৬০ প্রো স্মার্টফোন

কর্মী ছাঁটাই করবে গুগল, বেতন খরচ হবে এআই উন্নয়নে
নির্বাচিত

কর্মী ছাঁটাই করবে গুগল, বেতন খরচ হবে এআই উন্নয়নে

আসুস আরওজি জিএল ৭০৪: আরটিএক্স গ্রাফিক্স সহ ই-স্পোর্টস গেমিং ল্যাপটপ
নির্বাচিত

আসুস আরওজি জিএল ৭০৪: আরটিএক্স গ্রাফিক্স সহ ই-স্পোর্টস গেমিং ল্যাপটপ

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’
প্রযুক্তি সংবাদ

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’

Load More

ট্রেন্ডিং টপিক

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন...

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ নভেম্বর ২০২৩

তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে লেনোভোর

Techzoom.TV |
TechzoomTV