Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহাকাশে পৌঁছে বিস্ফোরিত স্পেসএক্সের রকেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 November 2023
মহাকাশে পৌঁছে বিস্ফোরিত স্পেসএক্সের রকেট
Share on FacebookShare on Twitter

মহাকাশে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ল স্পেসএক্সের স্টারশিপ। চাঁদ ও অন্যান্য গন্তব্যে মহাকাশচারীদের পৌঁছাতে এটি ছিল ইলোন মাস্কের মালিকানাধীন সংস্থার দ্বিতীয় পরীক্ষা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (১৮ নভেম্বর) মনুষ্যবিহীন দুই-স্তরের রকেটটি মহাকাশ ছুঁলেও বেশি দূর যেতে ব্যর্থ হয়। তবে প্রথম পরীক্ষার চেয়ে খানিকটা সফলতার মুখ দেখছিল স্টারশিপ।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকার কাছে মাস্ক-মালিকানাধীন কোম্পানির স্টেশন থেকে পরিচালিত ৯০ মিনিটের এ পরীক্ষামূলক মিশনে স্টারশিপ ভূমি থেকে ৯০ মাইল উচ্চতায় উঠে। রকেটের সুপার হেভি ফার্স্ট স্টেজ বুস্টার বিচ্ছিন্ন হওয়ার পরপরই মেক্সিকো উপসাগরের আকাশে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পেসএক্সের প্রকৌশলী ও লাইভস্ট্রিম হোস্ট জন ইনসপ্রুকার বলেন, রকেটটি ধ্বংস করার জন্য একটি স্বয়ংক্রিয় ফ্লাইট টার্মিনেশন কমান্ড ট্রিগার করা হয়েছিল। তবে কারণটি এখনো অস্পষ্ট।

মিশনের প্রায় আট মিনিটে স্টারশিপ বুস্টার ট্র্যাকিং ক্যামেরায় একটি বিস্ফোরণ দেখা যায়। যা বুঝিয়ে দেয় অভিযান ব্যর্থ হতে যাচ্ছে। এর আগে এপ্রিলের প্রথম মিশন চার মিনিটের মাথায় ব্যর্থ হয়।

বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ ক্ষেত্রগুলো তত্ত্বাবধান করে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি এ দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছে, ব্যর্থতার বিষয়ে স্পেসএক্স-নেতৃত্বাধীন তদন্ত তত্ত্বাবধান করবে তারা। এমন কিছু যাতে আর না ঘটে, তাই স্পেসএক্সের আগামী পরিকল্পনাগুলোর অনুমতি নিতে হবে।

চলতি বছর মহাকাশ অভিযান খাতে ২০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে স্পেসএক্স।

স্পেস অ্যানালিটিক্স ফার্ম ব্রাইস টেকের সিইও ক্যারিসা ক্রিস্টেনসেন বলেন, আগের পরীক্ষার তুলনায় উল্লেখযোগ্য কিছু সাফল্য পেয়েছে স্পেসএক্স। এ ধরনের পরীক্ষায় ৪-৫টি অভিযান বেশি নয়।

এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে স্পেসএক্স বলেছে, আমরা যা শিখি তা থেকে সাফল্য আসে।

পরীক্ষাটি সফল হলে স্পেসএক্স উচ্চাকাঙ্ক্ষা অর্জনে অনেক দূর এগিয়ে যাবে। বহুমুখী এ উদ্যোগ এই দশকের শেষের দিকে নাগাদ মঙ্গল গ্রহে মানুষ ও চাঁদে পণ্য আনা-নেয়ার সক্ষমতা নিয়ে কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষা ব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে: পলক
নির্বাচিত

শিক্ষা ব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে: পলক

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক
টেলিকম

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক

ভোটের আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করে ‘বোকা বট’!
প্রযুক্তি সংবাদ

ভোটের আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করে ‘বোকা বট’!

ফিচার ফোন মার্কেটে শীর্ষে আইটেল
প্রযুক্তি সংবাদ

ফিচার ফোন মার্কেটে শীর্ষে আইটেল

ফ্রি ডেমোসহ এল প্রথম এআই গেম ‘কোডেক্স মর্টিস’
নির্বাচিত

ফ্রি ডেমোসহ এল প্রথম এআই গেম ‘কোডেক্স মর্টিস’

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
প্রযুক্তি সংবাদ

‘অবৈধ মার্কেট’ সিন্ডিকেটের কাছে জিম্মি মোবাইল শিল্প

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2023

মহাকাশে পৌঁছে বিস্ফোরিত স্পেসএক্সের রকেট

Techzoom.TV |
TechzoomTV