Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন দুই মডেলের মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
নতুন দুই মডেলের মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন দুই মডেলের স্লিম মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন। ফুল এইচডি রেজ্যুলেশনের এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটর দুটির তিনদিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। বেজেল না থাকায় আকর্ষণীয় ডিজাইনের এই মনিটর দুটি সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। এতে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন।

সিনেডি ব্র্যান্ডে বাজারে আসা ২১.৪৫ ইঞ্চি ডিসপ্লের মনিটর দুটির মডেল ডব্লিউডি২১৫আই০৯ এবং ডব্লিউডি২১৫আই১০। দাম যথাক্রমে ১০,৫৫০ এবং ৯,৭৫০ টাকা। উভয় মনিটরে থাকছে ৩ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনের ই প্লাজা (eplaza.waltonbd.com) এবং ডিজি-টেক (waltondigitech.com) ওয়েবসাইট থেকে মনিটরদুটি কেনা যাচ্ছে।

১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের মনিটর দুটির এসপেক্ট রেশিও ১৬:৯। এতে রয়েছে ৩০০ সিডি/এম২ ব্রাইটনেস এবং ২৪৯.৩ বাই ২৪১ পিক্সেল পিচ। ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল থাকায় এই মনিটর দুটিতে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ১০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। যার কালার কোয়ালিটি ৮৩% এনটিএসসি। ৭৫ হার্জ রিফ্রেশ রেটের কারণে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

এই মনিটর দুটিতে এইচডিএমআই, ভিজিএ, ডিপি, ইউএসবি টাইপ-সি ইত্যাদি কানেকটিভিডি পোর্ট থাকায় আধুনিক কিংবা পুরাতন সব ধরনের কম্পিউটার ডিভাইসে সহজেই ব্যবহার করা যাবে। এতে রয়েছে ২ ওয়াটের দুইটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও আউট পোর্ট।
ওয়ালটনের নতুন এই মনিটর দুটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এর ভেসা মাউন্ট অপশন। ফলে শুধু ডেস্ক বা টেবিলেই নয়, প্রয়োজনে এটি যে কোনো সারফেসে স্থাপন করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন কিংবা অফিশিয়াল কাজে প্রেজেন্টেশন বা মিটিংয়ে ব্যবহারের প্রয়োজন হয়, তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, গ্রাহকদের জন্য আমরা প্রতিনিয়ত নতুন ও অত্যাধুনিক ফিচারের পণ্য নিয়ে আসছি। সাশ্রয়ী মূল্যে সবার হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতাসুবিধা নিশ্চিত করছি। এরই ধারাবাহিকতায় উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন এই দুই মডেলের মনিটর বাজারে ছাড়া হয়েছে। আমার বিশ্বাস, অত্যাধুনিক এই মনিটর প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের কাছে দারুণ সাড়া ফেলবে।

উল্লেখ্য, নতুন এই মনিটর দুটি ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ২১.৪৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চির আরো ৫ মডেলের এলইডি ব্যাকলাইট, প্রোফেশনাল এবং গেমিং মনিটর। দাম ৯,৫৫০ টাকা থেকে ৩৮,৭৫০ টাকার মধ্যে। এছাড়াও ওয়ালটন মনিটরের নির্দিষ্ট মডেলে চলছে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট।

পাশাপাশি নানান মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

Tags: ইউএসবিইউএসবি হাবইউপিএসইয়ারফোনএক্সটার্নাল এসএসডিএসএসডিওয়াই-ফাই রাউটারওয়ালটনওয়েবক্যামকার্ড রিডারকিবোর্ডকুলারটাইপ সিটোনারডিজিটাল রাইটিং প্যাডডিসপ্লেনেটওয়ার্ক সুইচপাওয়ার ব্যাংকপাওয়ার সাপ্লাইপিসিবিএপেন ড্রাইভপ্রিন্টারমাউসমেমোরি কার্ডর‍্যামসিসিটিভিস্পিকারস্মার্ট ওয়াচস্মার্ট ফিটনেস স্কেলহেডফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের সহায়তায় তৈরি হলো লাওসের প্রথম স্মার্ট এক্সপ্রেসওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের সহায়তায় তৈরি হলো লাওসের প্রথম স্মার্ট এক্সপ্রেসওয়ে

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন
প্রযুক্তি সংবাদ

ভিপিএন কারা ব্যবহার করেন?

শাওমি এনেছে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন রেডমি নোট ১২
নির্বাচিত

শাওমি এনেছে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন রেডমি নোট ১২

গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে মামলা নয়: বিআরটিএ
অটোমোবাইল

গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে মামলা নয়: বিআরটিএ

ফেসবুক, গুগল, ইউটিউবকে ভ্যাট দিতে এনবিআরের নির্দেশনা
নির্বাচিত

ফেসবুক, গুগল, ইউটিউবকে ভ্যাট দিতে এনবিআরের নির্দেশনা

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?
নির্বাচিত

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে প্রশ্নফাঁসের যে খবর সামাজিক...

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix