Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিতর্কিতদের নিয়ে ডিইএব’র নতুন কমিটি, বঞ্চিতদের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
বিতর্কিতদের নিয়ে ডিইএব’র নতুন কমিটি, বঞ্চিতদের অসন্তোষ
Share on FacebookShare on Twitter

বিতর্কিতদের নিয়ে ডিইএব’র নতুন কমিটি, রাখা হয়নি বঞ্চিতদের বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) নবগঠিত কমিটি নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন সংগঠনটির পদবঞ্চিতরা।

অবশ্য কমিটি ঘোষণার খবর জানতে পেরে তা স্থগিতের দাবিতে কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পদবঞ্চিতদের দাবি, ডিইএব’র নতুন কমিটির ৩৩ সদস্যের কমিটির মধ্যে অন্তত ২৭ জন নেতা নতুন কমিটিকে ভালোভাবে নেননি। ৩১ নং সদস্য কাজী মো. ইলিয়াছ ফেসবুকে লিখেছেন, ‘তিনি কমিটি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে তাকে নিয়ে কেউ যাতে ফেসবুকে পোস্ট না করে।’ কয়েকজন পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

পদবঞ্চিতরা বলেন, কেবল বিশেষ কয়েকজন নেতার অনুসারীদের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে। তারা বলেন, এই কমিটি যে কোনো সময় বাতিল হতে পারে। একদিনও নতুন কমিটির কার্যক্রম চলতে দেওয়া হবে না। যাদের দিয়ে নতুন কমিটি করা হয়েছে তারা বিগত ১৫ বছরে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। বেশিরভাগই বিগত কমিটিতে ছিলেন না এবং বিগত কমিটির কয়েকজনকে পদাবনতি করা হয়েছে। অন্যদিকে ছাত্রদলের সাবেক নেতা এবং বিগত কমিটির সক্রিয় নেতাদের নতুন কমিটিতে কোনো পদ দেওয়া হয়নি। এটি ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষ করে প্রকৌশলীদের চলমান আন্দোলনে এই কমিটি আরও অস্থিরতা তৈরি করবে। কেননা ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনে ডিগ্রিধারীদেরও পদ দেওয়া হয়েছে। সভাপতি নিজেই বিএসসি ইঞ্জিনিয়ার।

জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিইএব’র ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রকৌশলী মো. হানিফকে আহ্বায়ক এবং প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া ৮ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে সদস্য করা হয়েছে। এই কমিটি ঘোষণার পরপরই বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলী ও ডিইএব’র বিগত কমিটির নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

নতুন কমিটিতে পদবঞ্চিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, তারা বিগত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে হামলা-মামলা মোকাবিলা করে রাজপথে সক্রিয় ছিলেন। ছাত্রজীবনে ছাত্রদল করেছেন। অথচ তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের সমন্বয়ে ডিইএব’র নতুন কমিটি করা হয়েছে, যা ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মী এবং শহীদদের রক্তের সঙ্গে বেইমানি বলে তারা জানান। একেবারে নতুন ৮ জনকে ডিইএব’র কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তারা হলেন—যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা স্বপন, সদস্য মো. হুমায়ুন কবির শামিম, সদস্য গাজী মো. সেলিম, সদস্য মো. আশরাফুল হোসেন শাকিল, সদস্য কাজী মো. ইলিয়াস, সদস্য মো. শফিউল আজম সোহেল এবং সদস্য মো. মিজানুজ্জামান রুবেল।

পদবঞ্চিত নেতা ও বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রুবেল বলেন, নতুন কমিটিতে অনেক নতুন লোককে পদ দেওয়া হয়েছে। এখানে একটি গ্রুপের লোকদের পদায়ন করা হয়েছে। অনেকেই বিগত দিনে আন্দোলনে নিষ্ক্রিয় ছিল। অথচ আমি আওয়ামী লীগ আমলে চাকরি হারিয়েছি, জেল খেটেছি, রাজপথের আন্দোলনে ছিলাম তবুও আমাকে কমিটিতেই রাখা হয়নি। এসব ঘটনায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে ডিইএব’র কমিটি স্থগিত করার দাবিতে তারেক রহমানের কাছে আবেদন আগেই দিয়েছেন জাতীয়তাবাদী আদর্শের ডিপ্লোমা প্রকৌশলীরা।

আবেদনে বলা হয়েছে, ডিইএব’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী রাজপথের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী অনুপ্রবেশকারী স্বৈরাচারের দোসরদের অন্তর্ভুক্ত করে ডিইএব কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করণ প্রসঙ্গে। আমরা জানতে পারলাম প্রকৌশলী মোহাম্মদ হানিফ এবং প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন যারা এই সংগঠনের শুরু থেকে আজ পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত এবং বিএনপির কর্মসূচিগুলোতে নিয়মিত অংশগ্রহণ, সাংগঠনিক জ্ঞান বুদ্ধি ও দক্ষতাসম্পন্ন যাদের মূল শিকড় জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বেড়ে ওঠা যারা আপনার ডাকে সাড়া দিয়ে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদের আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটিতে অন্তর্ভুক্ত করে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন সাহেবকে সত্য ঘটনা আড়াল করে অত্যন্ত গোপনে তৃণমূল সদস্যদের মতামতকে উপেক্ষা করে ডিইএব কেন্দ্রীয় কমিটি গঠন চূড়ান্ত করেছে।

অভিযোগে বলা হয়, প্রকৌশলী মো. হানিফ ও প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন সংগঠনের প্রাক্তন সদস্য হলেও তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তৃণমূলে তারা এখন যথেষ্ট বিতর্কিত। মোহাম্মদ হানিফ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং ১৯৮০ সালে ছাত্রশিবির থেকে ভিপি নির্বাচন করেন তখন বর্তমান ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান সন্টু জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্রার্থী হিসেবে সরাসরি ভোটে ভিপি নির্বাচিত হন। কাজী শাখাওয়াত হোসেন আইডিইবির সদস্য সচিব হয়ে আইডিইবিতে ব্যাপক লুটপাট ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। যা বাংলাদেশের সব ডিপ্লোমা প্রকৌশলী অবগত। ওই বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং তাকে আইডিবিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা প্রক্রিয়াধীন।

আরও বলা হয়, সংগঠনটিকে একটি লিমিটেড কোম্পানির মতো ব্যবহার করার উদ্দেশ্যে ২০২৪ সালের ২৮ আগস্ট ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে কাজী সাখাওয়াত হোসেন এবং মোহাম্মদ হানিফ চুক্তিবদ্ধ হন। সেই পরিকল্পনা অনুযায়ী ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়। সংগঠনকে একাধিক গ্রুপে বিভক্ত করে একে অপরের পেছনে লাগিয়ে দেওয়াই তাদের মূল কাজ। এর আগে কাজী সাখাওয়াত হোসেন বিভিন্ন জেলা কমিটি গঠনে বাণিজ্যে জড়িয়ে পড়েন। প্রকৌশলী মোহাম্মদ হানিফ বিগত আট বছর এই সংগঠন থেকে বিচ্ছিন্ন ছিলেন। তিনি ২০২৩ সাল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামী অংশগ্রহণ করলেও ডিইএব এর ব্যানারে কখনো অংশগ্রহণ করেননি। এমনকি ডিইএব-এর পরিচয় দিতেন না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথিত শ্বশুর আজিজ খানের মালিকানাধীন সামিট টেলিকমের একজন শীর্ষ কর্মকর্তা আবেদুর রহমানকে ৫ আগস্টের পর কাজী সাখাওয়াত হোসেনে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এবং আজিজ খান একটি গাড়িসহ সব সুযোগ-সুবিধা দেন। সেই কর্মকর্তাকে নিয়ে কাজী শাখাওয়াত হোসেন ডিইএব’র বিভিন্ন জেলা কমিটিসহ কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেন। মো. হানিফ ও কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তথাকথিত কমিটি অনুমোদন হলে সারা জাতীয়তাবাদী আদর্শের ডিপ্লোমা প্রকৌশলীদের হৃদয়ে রক্তক্ষরণ এবং বিদ্রোহ হবে। আপনি (তারেক রহমান) আমাদের অভিভাবক আপনার কাছে কমিটি স্থগিতের আবেদন করছি।

জানতে চাইলে ডিইএব’র নতুন কমিটির আহ্বায়ক আবু হানিফ বলেন, বিএনপির স্থায়ী কমিটির অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন সমন্বয় করে নতুন কমিটি দিয়েছেন। তারাই ভালো জানেন। দুই একজন কমিটিতে পদ পাওয়া প্রসঙ্গে অবগত নন বলে আমিও শুনেছি। তবে যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সেগুলো সঠিক নয়। আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি

Tags: ডিইএব

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিউজ সার্ভিস প্রকাশকদের টাকা দেবে গুগল
নির্বাচিত

নিউজ সার্ভিস প্রকাশকদের টাকা দেবে গুগল

মানুষ না এলিয়েন, পিরামিড তৈরি করেছে কে?
প্রযুক্তি সংবাদ

মানুষ না এলিয়েন, পিরামিড তৈরি করেছে কে?

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিলো মেটা
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিলো মেটা

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের
ছাড় ও অফার

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের

করোনাভাইরাস ঠেকাতে হোয়াটসঅ্যাপের ১০ লাখ ডলার
নির্বাচিত

করোনাভাইরাস ঠেকাতে হোয়াটসঅ্যাপের ১০ লাখ ডলার

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ
নির্বাচিত

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল
প্রযুক্তি বাজার

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

লাইভস্ট্রিমের সময় দর্শকদের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন...

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix