Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য চিপ বানাচ্ছে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
মার্কিন নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য চিপ বানাচ্ছে এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

চীনা বাজারকে মাথায় রেখে তৈরি নতুন চিপগুলো যেন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই লক্ষ্যে এনভিডিয়া মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে –এমনই দাবি কোম্পানির সিইও জেনসেন হুয়াংয়ের।

চীনের সাতশ কোটি ডলার মূল্যমানের এআই চিপ বাজারে ৯০ শতাংশের বেশি দখলে রেখেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক চিপ নকশা কোম্পানিটি। তবে, নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ পরিস্থিতি বদলে যেতে পারে, যেখানে নিজস্ব চিপ বিক্রির সুযোগ পেতে পারে বিভিন্ন চীনা কোম্পানি।

গত মাসে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে, চীনকেন্দ্রিক নতুন এআই চিপের উন্মোচন আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি চীনা ক্রেতাদের জানিয়েছে এনভিডিয়া।

তবে, রয়টার্সের ওই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হননি হুয়াং। “এনভিডিয়া এমন বিভিন্ন পণ্য তৈরির জন্য মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যেগুলো দেশটিতে জারি করা নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” –সিঙ্গাপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন হুয়াং।

“আমাদের লক্ষ্য, সরকারের সঙ্গে কাজ অব্যাহত রেখে এমন নতুন শ্রেণির পণ্য উৎপাদন করা, যা নিষেধাজ্ঞা মেনে চলায় সহায়ক হবে।” তিনি আরও বলেন, এনভিডিয়া বাজার থেকে পরামর্শ নিতে চায়, আর এ প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও যোগ করেন, চীনা বাজারে কোম্পানির ‘সবচেয়ে বড়’ প্রতিদ্বন্দ্বী হচ্ছে হুয়াওয়ে।

নভেম্বরে কোম্পানির আয়ের হিসাবে এনভিডিয়া সতর্কবার্তা দিয়েছে, নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে চতুর্থ প্রান্তিকে চীনে কোম্পানির পণ্য বিক্রিতে বড় পতনের আশঙ্কা রয়েছে। হুয়াং বলেন, এনভিডিয়ার সামগ্রিক আয়ের প্রায় ২০ শতাংশে ভূমিকা আছে চীনের। তবে, নতুন মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর এ পরিস্থিতি কতটা পরিবর্তিত হতে পারে, তা অনুমান করা জটিল। পাশাপাশি, সম্ভাব্য বড় বিনিয়োগ ও ‘সিলায়ন’ নামের নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির জন্য সিঙ্গাপুরের সঙ্গে আলাপের বিষয়টিও জানিয়েছেন হুয়াং।

দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম ‘এলএলএম’ তৈরির উদ্দেশ্যে গেল সোমবার পাঁচ কোটি ২০ লাখ ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে সিঙ্গাপুরের পরিচালনা পর্ষদ ‘ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ)।

হুয়াং বলেন, সিঙ্গাপুরের এআই ইকোসিস্টেম বেশ বৈচিত্র্যময়। এ ছাড়া, বিভিন্ন এশীয় বাজারে দেশটির ডেটা সেন্টার হিসেবে ভূমিকা রাখার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

Tags: চিপ বানাচ্ছে এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুখে বলে অফ অন করতে পারবেন বাল্ব, ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মুখে বলে অফ অন করতে পারবেন বাল্ব, ক্যামেরা

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল
নির্বাচিত

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল

ভয়াবহ রূপ নিয়েছে সাইবার ক্রাইম
নির্বাচিত

ভয়াবহ রূপ নিয়েছে সাইবার ক্রাইম

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

ইউটিউবে আসছে যেসব এআই সুবিধা

উইন্ডোজ ১১ তে কম্পিউটারেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
কিভাবে করবেন

এক দশক পরে উইন্ডোজ এ এক বড় পরিবর্তন দেখা গেল

‘ধোনি’ সার্চ করলেই ঢুকে পড়ছে ভাইরাস!
প্রযুক্তি সংবাদ

‘ধোনি’ সার্চ করলেই ঢুকে পড়ছে ভাইরাস!

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix